স্পোর্টস ডেস্ক: পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনটা পুরোপুরিই স্মরণীয় হয়ে রইলো দেশটির জনগনের জন্য। মঙ্গলবার ৮ বছর পর নিজেদের ঘরে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। ম্যাচের আগে থেকেই উৎসব মুখর ভাব ছিল পাকিস্তান জুড়ে। বিশ্ব একাদশের বিপক্ষে আয়োজিত তিন ম্যাচ সিরিজের প্রথমটাতে জয়ও পেয়েছে পাকিস্তান। ২০ রানে ফ্যাফ ডু প্লেসির দলকে হারিয়েছে সরফরাজ আহমেদের দল। বিশ্ব একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের তামিম ইকবাল। ...
সদ্য সংবাদ
ধর্ষণের পর অন্তঃসত্ত্বা কিশোরী, ধরা-ছোঁয়ার বাইরে ধর্ষকরা
নিজস্ব প্রতিবেদক: শোরীকে তুলে নিয়ে গণধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। কিন্তু, মামলার পাঁচ দিনেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উপজেলা সদরের কামারগাঁ ছাতিয়াগাড়ী গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ইতোমধ্যে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। কিন্তু, ঘটনাটি ধামাচাপা এবং মামলা তুলে নিয়ে মীমাংসার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় ইউপি সদস্য মাজেদা বেগম ও ...
জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না সুচি
আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের তোপের মুখে পড়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না মিয়ানমার নেত্রী অং সান সুচি। আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য এ অধিবেশনে সুচির যোগ না দেয়ার বিষয়টি বুধবার তার দলের মুখপাত্র নিশ্চিত করেছেন। জানা গেছে, সুচির পরিবর্তে মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট ভান থিও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। ...
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ । কাজাখস্তানের আস্তানাতে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টা ২৫মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন ...
রমনা পার্কের লেকে তরুণের লাশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা পার্কের লেক থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নামপরিচয় জানা যায়নি। বুধবার সকালে উদ্ধার করা মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। রমনা মডেল থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, সকাল আটটার দিকে রমনা পার্কের লেক থেকে ওই তরুণকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ...
কুমিল্লায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সদরের আমড়াতলীর তৈলকুপি বাজারের উত্তর পাশে সিনথেটিক কাপড়ের ক্যারিং ব্যাগের ভিতর ১০ কেজি করিয়া মোট ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মমিনকে (১৯) আটক করে পুলিশ। আটককৃত মোঃ মমিন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার করগ্রামের ইমান আলীর ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় ...
৪০ দেশের প্রতিনিধি গেলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে বাঁচতে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার গেলেন বাংলাদেশে নিযুক্ত প্রায় ৪০টি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা। বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকৃত বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিকেল পৌনে ৫টায় একই বিমানে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ...
টাঙ্গাইলে রংতুলি হাতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগামী ২৫ সেপ্টেম্বর। পূজাকে সামনে রেখে টাঙ্গাইলের প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। তবে অনেকেই প্রতিমার শরীরে মাটির শেষ আঁচড় দিচ্ছেন। আবার কেউ কেউ রং তুলির আঁচড়ে প্রতিমাকে সাজানোর কাজ করছেন। তাই এখন দম ফেলার সময় নেই কারিগরদের। জেলায় এবার ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার ...
সাঈদীর রিভিউ খারিজের রায়ের কপি ট্রাইব্যুনালে
নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় প্রকাশ করা হয়েছে। সম্প্রতি আপিল বিভাগের সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষর করার পর কোর্টের শাখা থেকে সাত পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশ করার পর ওই রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও পৌঁছানো হয়েছে। তবে পূর্ণাঙ্গ ...
শাহজালালে স্বর্ণমুদ্রাসহ আটক ভারতীয় নাগরিক
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ পিস স্বর্ণমুদ্রাসহ রমজান আলী (৪৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম জানান, আবুধাবি-চট্টগ্রাম-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সযোগে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন রমজান। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে স্ক্যানিং মেশিন অতিক্রমের সময় প্রিভেনটিভ টিম তাকে চ্যালেঞ্জ করে। তিনি বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর