১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

সদ্য সংবাদ

আন্তর্জাতিক সম্প্রদায়ের সতর্কবার্তায় ভীত নয় মিয়ানমার: সুচি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীর পর্যবেক্ষণকে ভয় পান না তিনি।’ মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে জাতির উদ্দেশ্যে দেয়া ৩০ মিনিটের টেলিভিশন ভাষণে এ কথা বলেন তিনি। গত মাসে রাখাইনে সহিংসতা শুরুর পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সু চি। সু চি তার ভাষণে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন। ...

ওএমএসের আতপ চাল দেখে ফিরে যাচ্ছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক: খাদ্য অধিদপ্তর খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু করলেও আতপ চাল দেখে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। চাল না কিনেই ফিরে যাচ্ছেন তারা। এই অবস্থা দেখে ডিলাররাও আগ্রহ হারিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিনে ঢাকায় ১০৯ জন ডিলার চাল-আটা সংগ্রহ করলেও সোমবার এই সংখ্যা ৯৪ জনে নেমে আসে। সারাদেশে ৬২৭টি ট্রাকে করে এমএসের চাল বিক্রি শুরু হয় রোববার। ...

অবিরাম বৃষ্টিতে রোহিঙ্গাদের দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের। খাবার সংকটের পাশাপাশি সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে এই দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে অবস্থান করায় রোহিঙ্গাদের জীবন চরম আকার ধারণ করেছে। এদের মধ্যে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির কারণে ত্রাণ নিতেও পোহাতে হচ্ছে ...

কুড়িগ্রামে চালের দাম না কমায়, খোলা বাজারে ভিড়

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের বাজারে কমছেই না চালের দাম। সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রিতেও হিমশিম খেতে হচ্ছে ডিলারদের। চালের দাম বৃদ্ধি আর ডিলারদের কাছে চালের পর্যাপ্ত মজুদ না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পড়েছেন চরম ভোগান্তিতে। কুড়িগ্রামে টানা দুই দফা বন্যায় জেলার ৯টি উপজেলার ৬২ইউনিয়নের ৭২৪টি গ্রামের ৫ লাখ ১৭ হাজার ৭৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এখানকার মানুষদের এখন ...

মেডিকেলে আসন সংখ্যার বিপরীতে আবেদন ২৫ গুণ বেশি

নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আবেদনকারীর চূড়ান্ত সংখ্যা ৮২ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে। এ হিসেবে ৩১টি সরকারি মেডিকেল কলেজে নির্ধারিত ৩ হাজার ৩১৮ আসন সংখ্যার বিপরীতে প্রায় ২৫ গুণ বেশি আবেদন জমা পড়েছে। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে সর্বোচ্চ সংখ্যক ৯ হাজার ৯৯৯টি আবেদন জমা পড়েছে। অপরদিকে কিশোরগঞ্জ সরকারি মেডিকেল কলেজে সর্বনিম্ন ৮১৯টি আবেদন জমা ...

দেশে ফিরেছেন ৫২ হাজার হাজি

ধর্ম ডেস্ক : পবিত্র হজ পালন শেষে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ফিরেছেন ৫২ হাজার ৫১২ জন বাংলাদেশি হাজি। মোট ১৪২টি হজ ফ্লাইটে তারা দেশে ফিরে আসেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ও সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ফিরতি হজ ফ্লাইটে দেশে এসেছেন এসব হাজি। গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় থেকে ...

শাহজালালে সিগারেটসহ ৬ ভারতীয় আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৮৫০ কার্টন বিদেশি সিগারেটসহ ৬ ভারতীয় পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করার সময় সিগারেটসহ এই ৬ জনকে আটক করা হয়। আটককৃত সিগারেটের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। আটক যাত্রীরা হলেন, নির্মল সিংহ (পাসপোর্ট ...

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪৫ জন

নিজস্ব প্রতিবেদক: নড়াইলে পুলিশের অভিযানে দু’জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও চার মাদক ব্যবসায়ীসহ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেলার চারটি থানায় সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে নড়াইল সদর থানায় এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার অভিযোগে ১৩ জন, লোহাগড়ায় এক মাদক ব্যবসায়ী ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৫ জন, কালিয়ায় দুই মাদক ...

অপহরণকালে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে অপহরণকালে বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানকে (২৬) অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। অপহরণের শিকার বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের মেয়ে সামান্তা ইসলামকে (২২) উদ্ধার করে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সোমবার রাত পৌনে আটটার দিকে রূপগঞ্জ ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। অপহৃতার বরাত দিয়ে রূপগঞ্জ থানার ...

রোহিঙ্গা শিশুর জন্ম ১৭৩, সন্তানসম্ভবা প্রায় ৭০ হাজার

নিজস্ব প্রতিবেদক: গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ১৭৩ জন শিশুর জম্ম হয়েছে। প্রতিদিন গড়ে আটজন করে রোহিঙ্গা শিশুর জম্ম হচ্ছে। এ ছাড়া প্রায় ৭০ হাজার নারী সন্তানসম্ভবা। মঙ্গলবার  এ তথ্য নিশ্চিত করেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামাল। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে সদ্য আসা রোহিঙ্গাদের মধ্যে ...