সদ্য সংবাদ
ধরলা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ১
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের ধরলা নদীতে মাছ ধরতে গিয়ে আবুবকর সিদ্দিক আবু (৫৮) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পশ্চিম ধনিরাম গ্রামের কলাখাওয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে পরিবার ও এলাকাবাসী ধরলা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আবুবকর সিদ্দিক আবু ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ ...
বগুড়ায় ৬ শতাধিক মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বেড়েছে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা। চলতি বছর জেলায় মোট ৬২৩ টি মণ্ডপে সনাতন ধর্মীয়রা এ পূজা উদযাপন করছেন। গত বছর জেলায় ৬১৬টি মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। সে কারণে এখন প্রতিমা সৌন্দর্য বর্ধনকারী রং শিল্পীদের নির্ঘুম রাত কাটচ্ছে। বগুড়া জেলার ১২ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ঘুরে দেখা গেছে, বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে ৬ শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরির কাজ। তৈরি ...
সরকার রাজনৈতিক কারণে রোহিঙ্গাদের পাশে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন নৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে সরকার রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। তিনি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার হলরুমে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম ‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক এক আলোচনা সভাটির আয়োজন করে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানবতা বা নৈতিক কারণে নয়, রাজনৈতিক কারণে ...
রাখাইনে অভিযানে ২১৪ গ্রাম ধ্বংস: এইচআরডব্লিউ
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে মিয়ানমারের রাখাইন অঞ্চলে ২১৪টি গ্রাম ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে হিউম্যান রাইটস ওয়াচ তাদের এ পর্যবেক্ষণ তুলে ধরেছে। সংস্থাটি বলছে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করছে এবং সেজন্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এর নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করা দরকার। একই সাথে মিয়ানমার সেনাবাহিনীর উপর কিছু বিষয়ে অবরোধ ...
দাম কমছে স্বর্ণের
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। আগামীকাল বুধবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ...
হাতিয়ায় নৌকা ডুবে ৪ জেলে নিহত
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী উপজেলা হাতিয়ার ২নং চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাটে মঙ্গলবার সকালে একটি জেলে নৌকা ডুবে ০৪ জেলে নিহত হয়। এ সময় ০২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জানা যায়, চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামের এমরানের মাছ ধরার ট্রলারটি জনতা বাজার ঘাটে অবস্থান করছিল। ট্রলারের মধ্যে সকল মাঝি ঘুমাচ্ছিলেন। এ সময় প্রবল জোয়ারের স্রোতে ট্রলারটি উল্টে যায়। পরে জেলেদের আত্ম চিৎকারে ...
স্লোভেনিয়ার ওইআর সম্মেলনে শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্লোভেনিয়ার ’দ্বিতীয় ওয়ার্ল্ড কংগ্রেস অন ওপেন এডুকেশনাল রিসোর্সেস (ওইআর)’ সম্মেলনে অংশ নিয়েছেন। রাজধানী লুবজানায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম দিনে তিনি ‘জাতীয় প্রেক্ষাপটে এসডিজি-৪ অর্জনে ওইআর-এর গুরুত্ব’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় মন্ত্রী মানসম্পন্ন শিক্ষা ও এসডিজি-৪ লক্ষ্য অর্জনে ওইআরের ব্যবহার বিষয়ে নিজ নিজ দেশের ভাল অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, নীতি-কৌশল এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিনিময় ...
আনন্দলোক বিদ্যালয় তিস্তার ভাঙনের মুখে
রংপুর প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা এলাকার অবহেলিত জনগোষ্ঠীর শিশু সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল আনন্দলোক বিদ্যালয় তিস্তার ভাঙনে হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় চর এলাকার কোমলমতি ১৮৯ জন শিশু শিক্ষার্থীদের পাকা বিদ্যালয়টি তিস্তায় বিলীন হয়ে যেতে পারে। চরে শিক্ষার মান বৃদ্ধির লক্ষে জাগরণী চক্র ফাউন্ডেশন রিচ আপ প্রকল্প কর্তৃক পরিচালিত ...
ক্রিকেটারদের শিকল পরাতে যাচ্ছে পাকিস্তান বোর্ড
স্পোর্টস ডেস্ক: এই একটা ইস্যু নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ছিল অনমনীয়। তাতে তাদের ক্রিকেটের এমন বেশি ক্ষতি হলো যে শেষ পর্যন্ত অবস্থান বদলাতে বাধ্য হয়েছে। ক্রিস গেইলদের পা থেকে ঘরোয়া ক্রিকেটে খেলার বাধ্যবাধকতা থেকে শিকলটা খুলে নিয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কিনা সেই পথেই হাঁটতে যাচ্ছে! চুক্তিভূক্ত ক্রিকেটারদের বৈশ্বিক ঘরোয়া লিগে খেলা যাতে কমানো যায় সেই ব্যবস্থাই নিতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর