১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

সদ্য সংবাদ

২০২৩ বিশ্বকাপে ধোনির খেলার যোগ্যতা আছে

স্পোর্টস ডেস্ক: কিছুদিন আগে ভারতীয় মিডিয়ায় একটি খবর বেরুলো। মহেন্দ্র সিং ধোনি ততদিনে ওয়ানডে আর টি-টুয়েন্টির নেতৃত্বও বিরাট কোহলির হাতে তুলে দিয়েছেন। খেলতে লাগলেন শুধু খেলোয়াড় হিসেবে, কেবল সীমিত ওভারের ক্রিকেটেই। কিছুদিন যেতেই খবর, কোহলি ২০১৯ বিশ্বকাপের দলে ধোনিকে চান না! সত্য মিথ্যা কে বলবে এই খবরের? তবে ধোনি তো পারফর্ম করেই যাচ্ছেন। আর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ধোনিকে ...

শেরপুরে ওএমএসে ভিড়, কমছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক: শেরপুর খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে চাল বিক্রির ওএমএস দোকানগুলোতে চাল কিনতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ত্রিশ টাকা কেজি দরের ওএমএস চালুর ফলে স্থানীয় বাজারে চালের দাম কমতে শুরু করেছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান শহরের বিভিন্ন ওএমএস দোকান পরিদর্শন করেন। ওএমএস’র চাল কিনতে আসা হুমায়ুন কবির, ...

রোহিঙ্গাদের উপেক্ষা সন্ত্রাসবাদকে উৎসাহিত করবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটিতে মুসলমানদের মৌলিক অধিকার লঙ্ঘন হলে তা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে ওই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও তিনি সতর্ক করেন। মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ হেডকোয়ার্টার্সে ওআইসির রোহিঙ্গা সংক্রান্ত কন্ট্যাক্ট গ্রুপের সঙ্গে আলোচনার সময় তিনি এ আহ্বান জানান। রুহানি বলেন, মানবিক ও নাগরিক অধিকারের ...

সাভারে সড়ক দুর্ঘটনায় পরিবহন শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শান্ত হোসেন নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক পরিবহন চালক। শান্তর লাশ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শরীয়তপুরের জাজিরা থানার বড়কান্দি গ্রামে। তিনি কামরাঙ্গীরচর এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

রোহিঙ্গা ইস্যু ট্রাম্পকে বুঝাতে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বুঝাতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে কোন প্রত্যাশা করেন না। অর্থ্যাৎ তিনি ট্রাম্পকে বুঝাতে পারেন নাই। আন্তর্জাতিক ফোরামে তিনি বিষয়টি তুলে ধরতে পারেন নাই। সুতরাং প্রধানমন্ত্রী শুধু ব্যর্থ নন, তিনি অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। বুধবার ...

কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সদস্য মামুন অর রশিদ মামুনকে (৩৮) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার ভাদালিয়া পাড়ার আনোয়ার ড্রাইভারের বাড়ি থেকে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভালবর, একটি রাইফেলের গুলি ও ১০০ পিস ইয়াবাসহ মামুনকে গ্রেপ্তার করা ...

রোহিঙ্গা মুসলিম গনহাত্যা বন্ধ করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: একসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে আলোচিত এই সমস্যা সমাধানে ওআইসির কাছে কিছু প্রস্তাব দিয়েছেন তিনি। এ ছাড়া কফি আনান কমিশনের পূর্ণ বাস্তবায়ন দাবি করেছেন বাংলাদেশি প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গা সঙ্কট আরও ভয়াবহ হওয়ার আগেই তা সমাধানে একসঙ্গে কাজ করতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। ওআইসি এ ব্যাপারে কোনো প্রস্তাব ...

ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে শ্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে বিচারক আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। আজ বুধবার বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা ...

মেক্সিকোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৮

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪৮ জন নিহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। এতে দেশটির রাজধানী মেক্সিকো সিটি ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে অনেক ভবন ধসে পড়ে এবং লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সরকার জানায়, এই ভূমিকম্পে দেশটির মোরেলেস ও পুয়েবলা প্রদেশ দু’টি থেকে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ...

মুন্সীগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আগুন লাগার ওই ঘটনায় মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হলো। বুধবার বেলা দেড়টার দিকে এসব মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক ফরিদ উদ্দিন জানায়, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন ...