১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

সদ্য সংবাদ

মাগুরায় ৩ বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় বুধবার বিএনপির ৩ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মশিয়ার রহমানের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন-শ্রীপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য খন্দকার খলিলুর রহমান, শ্রীপুর ইউনিয়ন যুবদল সভাপতি জহুরুল লস্কর এবং ...

ডিসেম্বরের মধ্যে ফোর জি: তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘‘আমাদের টার্গেট হচ্ছে, নভেম্বরের শেষের মধ্যে আমরা নিলাম শেষ করবো। আর ডিসেম্বরের মধ্যে ফোর-জি সুবিধা জনগণকে দিতে পারব।’’ বুধবার টেলিযোগাযোগ বিভাগে ফোরজি লাইসেন্স বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তারানা হালিম বলেন, এটি আমরা টার্গেট বলছি এ কারণে যে, এর মধ্যে কিছু ইকুইপমেন্ট আমদানির বিষয় আছে, সেটির উপর আমাদের ...

সাতক্ষীরায় আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা জজ আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার এক আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছে। বুধবার দুপুরে আদালতের কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। পলাতক ওই আসামির নাম আমজাদ হোসেন। তিনি সদর উপজেলার আগুনপুর গ্রামে নিজের স্ত্রী আছিয়া খাতুন হত্যা মামলার আসামি। গত ১৯ সেপ্টেম্বর তার মামলার ধার্য দিন থাকলেও বুধবার ২০ সেপ্টেম্বর তাকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে আদালতে ...

খালিদ লতিফ ৫ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিংয়ের কালো থাবা আরেকবার পড়লো। খালিদ লতিফ ফেব্রুয়ারিতে পিএসএল চলাকালে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত হয়েছিলেন। এমন কি সেই অভিযোগের পর তাকে পিএসএল থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল। ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হয়েছিলেন। পরে দীর্ঘ তদন্ত চলছিল। অবশেষ বুধবার পাকিস্তান ক্রিকেটের অ্যান্টি করাপশন ট্রাইব্যুনাল লতিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে। একই ...

মেঘনায় তৃতীয় সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু

বাঞ্ছারামপুর (প্রতিনিধি): বাঞ্ছারামপুর-আড়াইহাজার-ভুলতা আঞ্চলিক মহাসড়কের ঢাকা-সিলেট নৌপথের মেঘনা নদীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ও আড়াইহাজার উপজেলার বিষনন্দী এলাকায় তৃতীয় মেঘনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী ও মেঘনা তৃতীয় সেতুর প্রকল্প পরিচালক ...

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে মা সহ দুই শিশু সন্তান আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সদরে রোহিঙ্গা সন্দেহে মাসহ দুই শিশু সন্তানকে আটক করেছে পুলিশ। উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়। আটকরা হলো আয়েশা (৪০) ও তার দুই ছেলে আরাফাত (৮) ও আকাশ (৪)। তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, ...

পদ্মায় নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় গোসল করতে গিয়ে নিখোঁজ নৌ পুলিশ সদস্যের লাশ পাওয়া গেছে। বুধবার সকালে শিমুলিয়া ফেরি ঘাটের কাছে লাশটি ভেসে উঠে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান জানানা, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি কনস্টেবল জাহিদুল ইসলাম জাহিদের লাশ ভোরে শিমুলিয়া ফেরি ঘাট সংলগ্ন পদ্মায় ভেসে উঠে। ড্রেজারের পাইপের সাথে লাশটি বাধাগ্রস্ত হয়ে আটকা পড়ে ভাসতে থাকে। খবর ...

শুরুতেই বিশাল চ্যালেঞ্জের মুখে রোনালদো

স্পোর্টস ডেস্ক: নতুন মৌসুমে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ৪টা ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তার একটিতেই ক্রিস্তিয়ানো রোনালদোর মাঠে নামা হয়নি। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আজ বুধবার রাতেই রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা লিগ অভিযান শুরু করতে যাচ্ছেন। আজ রিয়াল বেটিসের বিপক্ষে রিয়ালের ম্যাচ। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুই ‘রিয়াল’-এর এই ম্যাচ দিয়েই লিগ মিশন শুরু করছেন ...

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯টি ই-টেন্ডারের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মোট নয়টি ই-টেন্ডারের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার পৃথক চারটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। এই ৫টি ই-টেন্ডারের মধ্যে গত ২৭ আগস্টের নোয়াখালি, ফেনী ও নরসিংদি জেলার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ২৪ ...

ওআইসিতে রোহিঙ্গাদের রক্ষায় প্রধানমন্ত্রীর ছয় প্রস্তাব

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: মিয়ানমারের নাগরিক সংখ্যালঘু রোহিঙ্গাদের ভাই-বোন সম্বোধন করে তাদের ওপর ‘জাতিগত নিধন’ অভিযান বন্ধের দাবি জানিয়ে রোহিঙ্গাদের রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসিতে ছয়টি প্রস্তাব দিয়ে বলেছেন, আমরা রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযানের অবসান দেখতে চাই। আমাদের মুসলমান ভাই-বোনদের এই দুর্দশার অবসান চাই। এই সঙ্কটের সূচনা হয়েছে মিয়ানমারে এবং সেখানেই এর সমাধান হতে হবে। প্রধানমন্ত্রী রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় ...