১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৫২

সদ্য সংবাদ

এমপি রানার জামিন শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ১৯ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন। এর ফলে চেম্বার আদালতের দেওয়া জামিনের স্থগিতাদেশ ...

ত্রাণ বিক্রি করছে রোহিঙ্গারা

কক্সবাজার  প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা ব্যক্তি, প্রতিষ্ঠান ও এনজিওর কাছ থেকে পাওয়া ত্রাণসামগ্রী অবাধে বিক্রি করছে। বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে এসব ত্রাণপণ্য কিনছে কয়েকটি সিন্ডিকেট। এর প্রভাবে স্থানীয় দোকানগুলো কিছুটা মন্দাক্রান্ত। ত্রাণের পণ্য কিনতে ইতিমধ্যে গড়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক বেশ কয়েকটি সিন্ডিকেট। এমনও হয় ত্রাণের পণ্য কিনতে গিয়ে সিন্ডিকেট সদস্যদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। অনুসন্ধানে দেখা যায়, সিন্ডিকেট ...

উৎসে কর’নির্ভর আয়কর

নিজস্ব প্রতিবেদক: ২০১৬-১৭ অর্থবছরে ৬৪ হাজার ২৮ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। এর মধ্যে শুধু উৎসে কর আদায় হয়েছে ৩৩ হাজার ৯২৪ কোটি টাকা, যা মোট করের ৫৩ শতাংশ। কয়েক বছরের গড় আদায় হিসাব করলে উৎসে করের অংশ দাঁড়ায় প্রায় ৬০ শতাংশ। অবাক করা তথ্য হচ্ছে, এ বিপুল অংকের কর আদায়ের সঙ্গে কর কর্মকর্তাদের তেমন কোনো সম্পৃক্ততাই নেই। স্বয়ংক্রিয়ভাবেই তা ...

বুধবার সন্ধ্যায় দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: আগামী বুধবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সন্ধ্যা পাঁচটা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার। প্রায় আড়াই মাস পর দেশে ফিরছেন তিনি। শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। নেতা কর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানান ...

টেকনাফে আরও ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর পয়েন্টে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার রাত ৯টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের খুরেরমুখ পয়েন্টে স্থানীয়রা মৃতদেহগুলো দেখতে পেয়ে বিজিবিকে জানায়। পরে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এরপর পুলিশ রোহিঙ্গাদের লাশ শনাক্ত করে দাফনের জন্য স্থানীয় ইউপি মেম্বারকে দায়িত্ব দেয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, পুলিশ ...

হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি। হোটেল মালিক জাহেদুল ইসলাম জানান, ওই নারী কর্মচারী গভীর রাতে গ্যাসের চুলায় রান্না করছিলেন। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে রান্নাঘরে আগুন ধরে যায়। এতে হোটেলে বৈদ্যুতিক ...

সাতক্ষীরায় ২৬ কেজি গাঁজা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত থেকে রবিবার ভোরে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি ধান খেত থেকে এসব গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামছুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের একটি ধান খেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাঁজা জব্দ ...

ব্লু হোয়েল গেমস বন্ধে নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: আত্মহত্যায় প্ররোচনামূলক অনলাইন গেমস ব্লু হোয়েল বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ তিন আইনজীবী এ রিটটি দায়ের করেন। তবে কবে রিটটির শুনানি হতে পারে তা জানাতে পারেননি হুমায়ন কবির। সম্প্রতি রাজধানীতে হলিক্রসের এক ছাত্রী ব্লু হোয়েলস গেমস খেলে আত্মহত্যা করে বলে গুজব ছড়ায়। এরপর দেশের বিভিন্ন স্থানে ব্লু হোয়েল গেমস ...

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাণঘাতী দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। কয়েকশ লোক এখনও নিখোঁজ রয়েছেন। দাবানলে এক হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির। ক্যালিফোর্নিয়ার প্রশাসন এটিকে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে উল্লেখ করেছে। ১০ হাজারেরও বেশি ফায়ার সার্ভিসকর্মী এয়ার ট্যাঙ্কার ও হেলিকপ্টারের সহায়তা নিয়ে লড়াই করে যাচ্ছেন। গত ছয় দিন ধরে চলা দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ...

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিন: কফি আনান

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। সেনাবাহিনীর ওপরও চাপ বাড়াতে হবে। মিয়ানমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া না হলে সমস্যা দীর্ঘমেয়াদি হতে পারে। যার ভয়াবহ প্রভাব পড়বে এ অঞ্চলের ওপর। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে নিউইয়র্কে এক রুদ্ধদ্বার বৈঠক ...