নিজস্ব প্রতিবেদক: যোগ্যতর দল হিসেবেই এশিয়া কাপ হকির শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে জাপান। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকেলের ম্যাচে জাপান ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তিন হার। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। এক সময় মনে হয়েছিল জাপানকে রুখে দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে যাচ্ছে বাংলাদেশ; কিন্তু শেষ দুই মিনিটে দুই গোল করে জাপান নিজেদের ...
সদ্য সংবাদ
রাজধানীতে ৩৫ কোটি ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৩৫ কোটি ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ রবিবার ভোরে খাজা সুপার মার্কেট, সিজান ভবন এবং আল সাহানী মার্কেট,হাকিম হাবিবুর রহমান রোড, ছোট কাঠরা, এলাকায় জেলা প্রশাসন কোস্টগার্ড এবং মৎস্য অধিদফতরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন গুদাম ঘর থেকে এক কোটি ৭৭ হাজার মিটার অবৈধ ...
নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর জলঢাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা গ্রামের বাবুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের গণেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি (৪) ও ব্রজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রাণী (৫)। তারা দুইজনই দক্ষিণ দেশিবাই ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এরমধ্যে প্রাপ্তির মা অণিকা রানী একই ...
সুপ্রিম কোর্ট ফুলকোর্ট সভা ডেকেছে সোমবার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিঞা। আগামীকাল সোমবার বিকেল ৪টায় জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এক নোটিশে সভার বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ অক্টোবর (সোমবার) বেলা ...
আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে এক নারী হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সময় পালাতে গিয়ে আহত হয়েছে হোটেলটির আরও এক কর্মচারী। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার মা হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মালেকা বেগম। তিনি নওগাঁর আত্রাই থানার গগনডাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী। আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার ...
না খেয়ে কারাগারে নির্ঘুম রাত কাটালেন হানিপ্রীত
আন্তর্জাতিক ডেস্ক: কারাগারে প্রথম রাতে মুখে কিছুই তুললেন না হানিপ্রীত ইনসান। এমনকী, তিনি সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন বলেও পুলিশ সূত্র জানায়। দিন দশেক পুলিশ হেফাজতে থাকার পর শুক্রবারই আদালতের নির্দেশে কারা হেফাজতে পাঠানো হয়েছে কথিত বাবা গুরমিত রাম রহিম সিং-এর দত্তক কন্যাকে। বর্তমানে ‘পাপা কি পরি’হানিপ্রীতের ঠিকানা ভারতের হরিয়ানার আম্বালা সেন্ট্রাল জেল। হানিপ্রীত ছাড়া তার ছায়াসঙ্গী সুখদীপ কাউরকেও সেন্ট্রাল ...
ক্যালিসের রেকর্ড ভাঙলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক : দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলক ছুঁলেন সাকিব আল হাসান। তবে এ মাইলফলকে পৌঁছে নতুন এক বিশ্বরেকর্ডও গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দ্রুততম ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ৫০০০ রান পূর্ণ করা সাকিব বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট। ১৭৮ ম্যাচে ৫০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। জ্যাক ক্যালিস ২২১ ম্যাচে ...
রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ দশ কর্মকর্তার বদলির সুপারিশ অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট। রোববার দুপুরে এই অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফরেজসহ সুপ্রিম কোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলির ...
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ৪ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈদ্যানথপুরে ডাকাতীর প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ৪ ডাকাত আটক হয়েছে। এ সময় একটি দেশীয় বন্দুক, একটি দেশীয় পাইপগান, একটি শার্টারগান, ৫ রাউন্ডগুলি, বোমা ও হাসুয়া উদ্ধার করে পুলিশ। আটকৃত ডাকাত দলের সদস্যরা হলো-কুষ্টিয়ার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের মেজবাউলের ছেলে আক্তারুল ইসলাম(২৯), একই এলাকার কাকিলাদহ গ্রামের সোহরাব গিরির ছেলে হাসনাত গিরি (২১), মেহেরপুরের গাংনীর ভোলাডাঙ্গা ...
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আবদুল জব্বার মিয়া (৪০)। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে তেজগাঁও রেলস্টেশনের ১০ গজ দূরে রেললাইন ধরে হাঁটছিলেন আবদুল জব্বার মিয়া। তখন একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুর সোয়া দুইটার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর