নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চারিতালুক এলাকার কাজলা বিলের কৃষি জমি, পুকুর ও খাল রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে ওই এলাকা পরিদর্শন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে পরিবেশ সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ ...
সদ্য সংবাদ
ভারতের মহাসড়কে ২০ এয়ারক্রাফটের অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয় মহাসড়কে মহড়া দিয়েছে দেশটি বিমান বাহিনীর বিমান। তা-ও আবার বৃহৎ এয়ারক্রাফটগুলির অন্যতম সি-১৩০ জে সুপার হারকিউলিস। মঙ্গলবার এমন দৃশ্যের সাক্ষী রইল লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়ে। লক্ষ্ণৌ থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে উন্নাও জেলার বাঙ্গরমউের কাছে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা জুড়ে ওই মহড়া চলে। এ দিন আগে থেকেই ওই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল ১০টার ...
নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, সাইবার ক্রাইম বর্তমানে সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবেই একে মোকাবেলা করতে হবে। মঙ্গলবার থেকে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘৮ম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এশীয় প্রশান্ত ...
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সেনা বাহিনীর হাতে নির্বিচারে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও বিতাড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বাংলাদেশ যুব কল্যাণ পার্টি’র উদ্যোগে ‘রোহিঙ্গা মানবিক বিপর্যয় ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ...
নরসিংদীতে ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চৈতাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিল্লাল হোসেন (২৫) নারায়ণগঞ্জের আড়াইহাজারের আব্দুল মান্নানের ছেলে। নিহত নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, দুপুরে মাধবদী থেকে মোটরসাইকেলটি নরসিংদীর দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ...
আপন জুয়েলার্সের মালিক দিলদার কারাগারে
নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের জামিন আবেদন নাকোচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ নির্দেশ দেন। এর আগে দিলদারসহ আপন জুয়েলার্সের তিন মালিক আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অর্থ-পাচারে পৃথক তিন মামলায় আত্মসমর্পণকারী আপন জুয়েলার্সের অপর দুই মালিক হলেন- গুলজার আহমেদ ও আজাদ ...
বিমানবন্দর থেকে চন্দ্রা পর্যন্ত হচ্ছে সবচেয়ে বড় ফ্লাইওভার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর থেকে আশুলিয়ার চন্দ্রা পর্যন্ত এ যাবত দেশের সবচেয়ে বড় উড়াল সড়কের (ফ্লাইওভার) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার একনেকে এটিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে সাড়ে ১৩ হাজার কোটি টাকার পৃথক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রকল্পগুলো নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন সম্পর্কে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ ...
ভারত থেকেও রোহিঙ্গা আসছে
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: ভারতের রোহিঙ্গা বিরোধী নীতির কারণে সেখান থেকেও সংখ্যালঘু জাতি গোষ্ঠীর মানুষ বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে অর্ধশতাধিক রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারতে বসবাসরত রোহিঙ্গারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এদের অনেকেই ভারতের ...
ফিফা বর্ষসেরা গোল কিপার বুফন
স্পোর্টস ডেস্ক: ফিফার বর্ষসেরা গোল কিপারের পুরস্কার পেয়েছেন ৩৯ বছর বয়সী ইতালির ফুটবলার বুফন। তিনি বর্তমানে ক্লাব যুভেন্টাসের হয়ে বিশ্ব মাতাচ্ছেন। মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে ঘোষণা করা হয় ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের নাম। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থাপনা করেন হলিউডের বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবা এবং ইংলিশ মডেল লায়লা-আনা লি। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ...
সম্প্রসারিত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
নিজস্ব প্রতিবেদক: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ঢাকায় অবস্থিত দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও সম্প্রসারণ করা হচ্ছে। আন্তর্জাতিক মানের পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নও প্রকল্পের উদ্দেশ্য। অন্যদিকে যানজট নিরসনের জন্য ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এতে অর্থায়ন করবে চীন সরকার। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর