আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত মিয়ানমারের বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের দেয়া সামরিক সহযোগিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সহিংসতার কারণে দলে দলে লোক মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া এক বিবৃবিতে বলা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট এ শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করে বলেন, ‘রাখাইন রাজ্যে সাম্প্রতিক ...
সদ্য সংবাদ
সূচক কমলেও বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৬ ...
সিঙ্গাপুরে গাড়ি নিবন্ধন বন্ধ হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর থেকে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন বন্ধ করে দিচ্ছে সিঙ্গাপুর। আয়তনে অত্যন্ত ছোট এই দেশটিতে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারী থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এরইমধ্যে সিঙ্গাপুরের বেশ কিছু স্থানে গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশ্বের অত্যন্ত ব্যয়বহুল দেশ সিঙ্গাপুরে গণপরিবহণের জন্য হাতে নেয়া হয়েছে ...
শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় রাজু কুমার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়বাসহ আটক করেছে পুলিশ। উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। রাজু কুমার যশোরের ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের নিমাই চন্দ্রের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজারের বেত্রাবতী সড়কে অভিযান চালিয়ে রাজু কুমারকে আটক করা ...
এমকে আনোয়ারের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বেগম খালেদা জিয়া এমকে আনোয়ারের কর্মময় জীবন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ শোক প্রকাশ করেন। সেই সাথে তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। অপর এক ...
কুয়েটে’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার রাতে প্রকাশিত হয়েছে। আগামী ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এই ফলাফল প্রকাশ করা ...
নির্ধারিত সময়েই পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে : আব্বাসী
আন্তর্জাতিক ডেস্ক: নির্ধারিত সময়েই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসী। নির্বাচনের আগেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সরকার সব উন্নয়নমূলক প্রকল্প শেষ করবে বলেও উল্লেখ করেন তিনি। আব্বাসি বলেন, আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য পিএমএল-এনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। ডনের ...
তরিকুল ইসলামকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিএনপির এই বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরে কিডনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতির পর থেকেই তাকে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এখন ...
ডিভিডেন্ড ঘোষণা করেছে এসিআই ফর্মুলেশন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশন ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় বিনিয়োগকারীদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। জানা যায়, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর আগে কোম্পানিটি ২০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচিত ...
পঞ্চগড়ে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা
নিজস্ব প্রতিবেদক: উত্তরের হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়। এ বছর জেলায় শীতের আগমন হলো একটু দেরিতে। দেরিতে হলেও সোমবার রাত থেকে শীত ও ঘন কুয়াশায় ঢেকে গেছে জেলার বিভিন্ন স্থান। মঙ্গলবার সকালে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করতে দেখা গেছে। হঠাৎ করে ঘন কুয়াশা ও শীতের আগমনে কিছুটা হলেও বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। প্রস্তুতি ছাড়াই তাদের কাজের সন্ধানে বের হতে হয়েছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর