১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৬

সদ্য সংবাদ

রোহিঙ্গাদের দেশে ফেরার সুযোগ দিতে হবে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক: আসিয়ান সম্মেলনে মিয়ানমারের নেত্রী অং সান সু চিসহ অন্য রাষ্ট্রনেতাদের সামনে গত সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে গিয়েছে লাখ লাখ শরণার্থী। বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। ওই বাস্তুহারা মুসলিমদের অবশ্যই মিয়ানমারে ফেরার সুযোগ দিতে হবে। প্রসঙ্গত ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের আঞ্চলিক জোট আসিয়ানের দুই দিনব্যাপী সম্মেলন হয়। এর খসড়া ঘোষণাপত্রে মিয়ানমারের রাখাইন রাজ্যের ...

রোহিঙ্গা পরিস্থিতির পুরো দায় মিয়ানমারের: থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা পরিস্থিতিকে গুরুতর মানবিক বিপর্যয় আখ্যায়িত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘এটিকে জাতিগত নিধনই মনে হচ্ছে।’ তিনি বলেন, এসব ঘটনায় মিয়ানমার কর্তৃপক্ষকে, বিশেষ করে দেশটির সেনাবাহিনীকে পুরো দায়–দায়িত্ব নিতে হবে। গত সোমবার লন্ডনে শীর্ষ ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি–বিষয়ক এক বক্তৃতায় থেরেসা মে এসব কথা বলেন। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার খবরগুলোকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেন তিনি। ...

শীর্ষ আইনবিদরা জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ চান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী এখন প্রধান বিচারপতির পদ শূন্য। তবে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইনবিদদের মতে, প্রধান বিচারপতি পদের শূন্যতা বেশি দিন থাকা উচিত নয়। যত দ্রুত সম্ভব প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়া উচিত। ...

বিপিএল মাতাতে ঢাকায় ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর মাতাতে ঢাকায় পা রাখলেন ব্রেন্ডন ম্যাককালাম। কিউই সুপারস্টারকে দলে ভিড়িয়েছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। ম্যাককালামের ঢাকা আসার খবর নিশ্চিত করেছে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। আগামী শনিবার মাশরাফি-রবি বোপারাদের পরবর্তী ম্যাচ। সে দিন মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে রংপুর। সবকিছু ঠিকঠাক থাকলে ওই ম্যাচ দিয়েই বিপিএলে অভিষেক হবে ম্যাককালামের। বিপিএলে প্রথমবার ...

সেই টিটু রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: রংপুরে ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেফতার টিটু রায়কে চারদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর সোয়া একটার দিকে রংপুরের গঙ্গাচড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিবাংশু কুমার সরকার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল টিটুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ...

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতাল থেকে শামিম হাসান নীরব নামে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়। আটক নীরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ফুলবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে। হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম কামরুল ইসলাম বেনু সাংবাদিকদের জানান, তিনি কিছুক্ষণ আগে শুনেছেন শামিম হাসান নীরব একজন ভুয়া ...

ত্রিশালে ‘বখাটেদের’ হামলায় স্কুলশিক্ষক আহত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে বখাটেদের হামলায় একজন শিক্ষক আহত  হয়েছেন। মঙ্গলবার জেএসসি পরীক্ষা দিতে এসে কেন্দ্রের সামনে ইভটিজিংয়ের শিকার হন ছাত্রীরা। এসময় প্রতিবাদ করায় আবুল মনসুর নামে ওই শিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। আবুল মুনসুর ত্রিশাল বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাহমিনা আক্তার জানান, আহতের মুখে ...

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের শরণখেলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বলে জানিয়েছে র‌্যাব। নিহতরা হলেন, আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ইউসুফ ফকির ও রুহুল আমিন। আজ বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শরণখেলা নদীর কাতারখাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৮ এক ক্ষুদেবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছে। দৈনিকদেশজনতা/ আই সি 

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় শরীফসহ কয়েক বাংলাদেশি গরু আনতে ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের ...

হবিগঞ্জে ছাত্রদল নেতা কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা ছাত্রদল নেতা কামাল আহমেদ (৩০)এর গুলিবিদ্ধ লাশ আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে একদল টহল পুলিশ বাহাদুরপুর-তালশহর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের উপরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ...