নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানোর যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশন তাই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশননের আয়োজনে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার এ কথা বলেন। নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত ...
সদ্য সংবাদ
গাজীপুরে ভাগ্নি খুনে মামার ফাঁসি
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে নাজমীন নামে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে তার মামার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায়ে মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার সকাল ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ ...
২০১৭-২০১৮ সেশনের ভর্তি ফি কমিয়েছে জবি কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি ফি কমিয়েছে কর্তৃপক্ষ। সোমবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞান অনুষদের জন্য ১২ হাজার ৪০০ টাকা (যা আগে ১৪,৪০০ টাকা ছিল), বিবিএ, কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য ১০ হাজার ৪০০ টাকা (যা আগে ১২,৪০০ টাকা ছিল) এবং সংগীত, নাট্যকলা ও চারুকলা (কলা অনুষদ অন্তর্ভুক্ত) বিভাগের জন্য ১১ হাজার ৪০০ ...
অধিনায়ক মাশরাফিকে কৃতিত্ব দিলেন গেইল
স্পোর্টস ডেস্ক: জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ১০ রান। পেরেরার প্রথম দুই বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও নিলেন না কাইরন পোলার্ড। ভরসা করতে পারেননি আরেক পাশে থাকা মোহাম্মদ আমিরের ওপর। তৃতীয় বলে ফুলটস পেয়ে পোলার্ড বল পাঠান গ্যালারিতে। চতুর্থ বলে আবারও সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়ে নিলেন না পোলার্ড। পঞ্চম বলে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড। শেষ বলে স্কুপ ...
এলডিসির মন্ত্রীপর্যায়ের ৭ম সম্মেলনে যাচ্ছেন শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভিয়েনায় অনুষ্ঠিতব্য এলডিসি বা স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রীপর্যায়ের ৭ম সম্মেলনে যোগ দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে তিনি আজ সকালে অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) মহাপরিচালক লি ইয়ংয়ের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। আগামী ২৩ ও ২৪ নভেম্বর ইউনিডো আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইউনিডোর সদস্যভুক্ত দেশগুলোর শিল্পমন্ত্রী, আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক ...
শাকসবজির দাম কমলেও কাঁচামরিচ এখনো চড়া
নিজস্ব প্রতিবেদক: শীতের সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারে কমতে শুরু করেছে শাকসবজির দাম। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এখন ৩০ টাকায় কিংবা এর নিচেও পাওয়া যাচ্ছে সবজি। তবে টমেটো কেজি এখনো ১৩০ টাকা। সোমবার কারওয়ান বাজার, হাতিরপুল এলাকার বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম ও লাউয়ে ...
ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ২০
আন্তর্জাতক ডেস্ক: উত্তর ইরাকের তুজ খুরমাতু শহরে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত আরও ৪০জন। সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু শহরে একটি জনবহুল মার্কেট চত্বরকে টার্গেট করে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরের এই শহরটিতে কুর্দি ও তুর্কিদের বসবাস। এই শহরটিকে নিয়ে কুর্দির আঞ্চলিক সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে ...
আগামীকাল আদালতে যাবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে ৬ষ্ঠ দিনের মতো বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে ...
ফরিদপুরে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সালথা উপজেলায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এই খুন হয়। নিহত বাবার নাম ওয়াহেদ মোল্লা (৭৫)। ছেলের নাম কালু মোল্লা (২৮)। বাবা ওয়াহেদকে খুন করার অভিযোগে গতকাল রাতেই ছেলে কালুকে আটক করে পুলিশ। ওয়াহেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ...
মুহাম্মদ আব্দুল আজিজসহ ৬ জনের রায় আজ
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। এই রায়ের মাধ্যমে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা ২৯তম মামলার রায় ঘোষণা করা হবে আজ। অন্যদিকে সর্বশেষ নবগঠিত এ ট্রাইব্যুনালে এটিই হবে প্রথম রায়। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর