১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:১৮

সদ্য সংবাদ

শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না : গয়েশ্বর চন্দ্র

নিজস্ব প্রতিবেদক:  ৫ জানুয়ারির মত আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বুধবার দুপুরে খুলনা নগরীর একটি হোটেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা ...

ইবি ভর্তি পরীক্ষা বাতিল অবৈধ ঘোষণার রায় আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের সিন্ডিকেটের দেয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। এর ফলে পরীক্ষার মাধ্যমে দুটি বিভাগে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন ...

বিদেশের ৩২ শহরে ‘ঢাকা অ্যাটাক’

বিনোদন ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের ১৪টি দেশের ৩২ শহরে প্রদর্শিত হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’।  ছবির প্রচারণায় ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন এর কাহিনীকার সানি সানোয়ার, পরিচালক দীপংকর দীপন ও অভিনয়শিল্পী আরেফিন শুভ, মাহিয়া মাহি। ৩ থেকে ১৮ই নভেম্বরের সফর সূচীতে ‘ঢাকা অ্যাটাক’ টিম দুবাই, ফ্রান্সের প্যারিস, ইতালির রোম, আনকোনা,  ভেনিস, গেলারাতে শহর হয়ে সুইজারল্যান্ডের জুরিখে ছবির প্রচারণা শেষ করে ১৮ই নভেম্বর ...

অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার ব্রিসবেন টেস্ট দিয়ে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ময়দানি লড়াই শুরু হবে। টেস্টের একদিন আগে বুধবার একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রেইগ ওভারটনকে বসিয়ে পেসার জ্যাক বলকে একাদশে নিয়েছে ইংল্যান্ড। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোড়ালির ইনজুরিতে পড়েন বল। ইনজুরি থেকে সেরে ওঠায় ব্রিসবেন টেস্টের একাদশে জায়গা করে নেন তিনি। ইনজুরির কারণে ডেভিড ...

উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্পে ইন্ধন জোগাচ্ছে চীন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র তৈরিতে দিনের পর দিন সাহায্য করছে চীন জানিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্য, উত্তর কোরিয়ার সঙ্গে কয়লার মতো কিছু সামগ্রীর বাণিজ্যের মাধ্যমে পরমাণু প্রকল্পকে পরোক্ষে ভাবে ইন্ধন জোগাচ্ছে চীন। সম্প্রতি চীন ও উত্তর কোরিয়ার আরো ১৩টি সংগঠনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ওয়েবসাইটে ...

রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থেকে ২০ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ অভিযানের কথা বুধবার গণমাধ্যমকে জানানো হয়। তারা হলো—মনিরুল ইসলাম ও সাহাবুদ্দিন। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে জাল ব্যাংক নোট তৈরির পর সেগুলো বাজারজাত করে আসছিল। গোয়েন্দা তথ্যে বিষয়টি জানতে পেরে সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় অভিযান ...

বরিশালে ১০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি: বরিশাল সদর উপজেলার টুংঙ্গিবাড়িয়া গুচ্ছগ্রাম খালে একটি ট্রলার থেকে ১০ মণ শিকার নিষিদ্ধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার ভোররাতে এই অভিযানে জব্দকৃত জাটকা সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। কোস্ট গার্ড বরিশাল স্টেশনের ওয়ারেন্ট অফিসার মো. জুলহাস জানান, নদীতে টহলরত অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা একটি জাটকা বোঝাই ট্রলার দেখে থামানোর সংকেত ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটি সহ নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সীমা ২৭ নভেম্বর হতে ১২ ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রন্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব (www.nubd.info/mf I www.nu.edu.bd) সাইট থেকে জানা যাবে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের ...

ট্যানারি স্থানান্তরের পর এবার দূষিত হচ্ছে ধলেশ্বরী নদী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে চামড়া কারখানাগুলো সরিয়ে নেয়ায় নদী দূষণ পরিস্থিতি পাল্টায়নি বলে মন্ত্রণালয়ে এক বৈঠকে উঠে এসেছে। সেখানে বলা হয় বুড়িগঙ্গার বদলে ট্যানারিগুলো (চামড়া কারখানা) দূষণ করছে এখন ধলেশ্বরী নদী। এই পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয়কে বিশেষ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে ওই বৈঠক থেকে। আজ বুধবার সচিবালয়ে নদী রক্ষা ও দখলমুক্ত টাস্কফোর্স কমিটির ৩৬তম সভা শেষে আলোচনার ...

সৎ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: সৎমেয়েকে ধর্ষণের দায়ে রাজশাহীতে নবাব আলী ওরফে লোবা (৩৭) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এই রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নবাব জেলার পুঠিয়া উপজেলার চন্দনমাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে। ...