নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রণালয় যেদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে, তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে।’রোববার একথা বলেছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, ডিএনসিসির মেয়র আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ...
সদ্য সংবাদ
ইসলামেই শান্তি খুঁজে পেলেন আরব দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় পপ তারকা
বিনোদন ডেস্ক: গত সেপ্টেম্বরে আমাল হিজাজী যখন ঘোষণা দিয়েছিলেন, তিনি তার সঙ্গীতের ক্যারিয়ার থেকে অবসরে যাচ্ছেন, সেটা তার ভক্তদের জন্য ছিল এক বিরাট ধাক্কা। আমাল তখন বলেছিলেন, আল্লাহ তার প্রার্থনায় সাড়া দিয়েছেন। তিনি ইসলামের মধ্যেই তার সুখ-শান্তি খুঁজে পেয়েছেন। আমাল হিজাজী যখন তার গান-বাজনা ছেড়ে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে জীবন-যাপন শুরু করলেন, তার ভক্তরা অবাক হয়েছিলেন তখন। কিন্তু তিন মাসের ...
শুনানির পরও রায়ে দেরির দায় বিচারকের: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: যুক্তিতর্ক শুনানির পরও রায় প্রকাশে দেরির দায় বিচারককে নিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি মামলার শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদেশ বা রায়ের সারাংশ ঘোষণা এবং যুক্তিসংগত সময়ের মধ্যে আদেশের তারিখ ঘোষণা করতে বিচারকদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিচারে কাঙ্ক্ষিত গতি আনার জন্য পর্যাপ্ত বিচারকক্ষ, বিচারকদের শূন্য পদে নিয়োগ এবং বিচারক ও মোকদ্দমার সংখ্যায় ...
চট্টগ্রাম মহানগরে বাস ধর্মঘটে জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরে হঠাৎ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে যানবাহন মালিকদের একাংশ। আজ রবিবার ভোর থেকে এই পরিবহণ ধর্মঘট শুরু করেন তারা। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরীর চাকরিজীবী, ব্যবসায়ীসহ পেশাজীবী শ্রেণির মানুষ। পুলিশি হয়রানি বন্ধ, অনুমোদন ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট শুরু করেছে বলে জানিযেছেন পরিবহণ মালিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা। আর এতে সড়কে ...
কুইন মেরি স্কুলের মালিক ইয়াবাসহ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্রগতি সরণি থেকে বেসরকারি কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও মালিক জামাল ওরফে শাহ্ জামাল ওরফে সেগা জামালকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার দিবাগত রাতে প্রগতি সরণিসংলগ্ন একটি আবাসিক এলাকার গেট থেকে তার গাড়ি তল্লাশি করে ৬ হাজর ৬০০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সুমনুর রহমান জানান, শাহ জামাল একজন ...
মুন্সীগঞ্জে জেলা বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সীগঞ্জে জেলা বিএনপির কার্যলয়ের সামনে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। রোববার সকাল ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে কার্যলয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরন, জেলা যুবদলের সভাপতি ...
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ কার্যকারিতা হারিয়েছে: ইরানি এমপি
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে এবং তাদের দেশে ফিরিয়ে যাওয়া একেবারেই অসম্ভব করে দিয়েছে। এমনটা মনে করেন ইরানের পার্লামেন্টের একজন সদস্য মাসুদ গোদারজি। তিনি মজলিশ ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ফনে পলিসি কমিশনের একজন সদস্যও। তিনি বলেছেন, ঢাকার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অবাধ করতে বিধিনিষেধ দিয়েছে মিয়ানমার। ইরানের অনলাইন দ্য ...
নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
নিজস্ব প্রতিবেদক: নাটোরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদারের বাড়ির সামনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ‘জেলা বিএনপির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন একটি কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছাত্রলীগের কর্মীরা ফাঁকা গুলি ছুঁড়ে। পরে বিএনপির নেতা ...
বঙ্গভবনে বিচারপতিদের সম্মানে নৈশভোজ আজ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওহাহ্হাব মিঞা ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়। চিঠিতে বিচারপতি ও জেলা জজের সমপর্যায়ের কর্মকর্তাদের ওই নৈশভোজে অংশগ্রহণে ...
বাংলা একাডেমির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার বাংলা একাডেমির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালে ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় বাঙালীর মেধা ও মননের প্রতীক এ প্রতিষ্ঠানটি। ওইদিন ‘বর্ধমান হাউস’এর সম্মুখস্থ বটতলায় পূর্ববাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার এ প্রতিষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। পূর্ববাংলার তদানীন্তন শিক্ষামন্ত্রী আশরাফ উদ্দীন আহমদ চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে একাডেমি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর