আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে গুলি চালিয়ে দুই পা হারানো এক ফিলিস্তিনিসহ দুইজনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এসময় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনের গাজা সীমান্তে বিক্ষোভের সময় এই হত্যাকা- চালায় দখলদার বাহিনী। আহতদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর: আনাদোলু এজেন্সি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, শহীদদের একজন ইয়াসের সোকার (৩২)। অপরজন ইব্রাহিম আবু সাউরাইয়া (২৯)। উল্লেখ্য, ...
সদ্য সংবাদ
মুক্তিযুদ্ধকে পাক-ভারত যুদ্ধ বললেন সাবেক ভারতীয় উইং কমান্ডার
নিজস্ব প্রতিবেদক: এবার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে পাক-ভারত যুদ্ধ হিসেবে উপস্থাপন করলেন সাবেক ভারতীয় উইং কমান্ডার ডিজে ক্লে ভিএম। এতে করে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ দর্শকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। শুক্রবার সকালে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ৪৭তম বিজয় দিবস উপলক্ষ্যে ভারত এবং বাংলাদেশের দূতাবাসের যৌথ উদ্যোগে এই আয়োজন। এখানে হাজির হন ...
প্রিন্স হ্যারি ও মার্কলের বিয়ে ১৯ মে
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালে ১৯ মে বিয়ে করছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও তার মার্কিন প্রেমিকা অভিনেত্রী মেগান মার্কল। শুক্রবার কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে এই বিয়ের তারিখ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে হবে বিয়ের জমকালো অনুষ্ঠান। এর আগে হ্যারির বাবা প্রিন্স চার্লস গত মাসে ছোট ছেলে হ্যারির বিয়ের আনুষ্ঠানিকতার ঘোষণা দেন। মার্কিন অভিনেত্রী মার্কলের সঙ্গে নভেম্বরের ...
অস্কার দৌড় থেকে বাদ ‘খাঁচা’
বিনোদন ডেস্ক: প্রকাশ হয়েছে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের বিদেশি ভাষার সেরা সিনেমা বিভাগের সংক্ষিপ্ত তালিকা। সেখানে নেই বাংলাদেশ থেকে পাঠানো ‘খাঁচা’ দেশে বেশ প্রশংসিত হয়েছিল আকরাম খান পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘খাঁচা’। কিন্তু ভোটিং-এ শেষ পর্যন্ত অস্কার দৌড় থেকে ছিটকে পড়ল। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেসের পক্ষ থেকে দেওয়া ঘোষণায় এ তথ্য পাওয়া যায়। এ আয়োজনের পরবর্তী ধাপে টক্কর দেবে ...
শ্রদ্ধ জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে। আজ শনিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পূব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর সকাল সাড়ে ৬টার কিছু পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বেদীতলে শহীদদের উদ্দেশে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ...
প্রশ্নপত্রে বানান ভুলের কারণে চাকরি গেল ২ শিক্ষিকার
আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষার প্রশ্নপত্রে ভুল বানান থাকায় চাকরি খোয়ালেন দুই শিক্ষিকা। সেইসঙ্গে জরিমানা ধার্য করা হয়েছে প্রশ্নপত্র ছাপানোর সঙ্গে জড়িতদের। এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে। রাজস্থান মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীনে ক্লাস টেনের হাফ ইয়ার্লি পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্রে ভুল থাকার কারণেই পরিষদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি লেখায় কয়েকটি ...
নওগাঁয় যুবককে কুপিয়ে হত্যা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লায় নয়ন হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার আমির হোসেনের ছেলে। নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে ওই মহল্লার কায়কোবাদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। একই এলাকার বাসিন্দা নয়ন মোবাইল ফোনে মোটরসাইকেল ...
শোয়েব মালিকের কাছে সাকিবদের হার
স্পোর্টস ডেস্ক: বেঙ্গল টাইগার্সকে ৮ উইকেটে হারিয়ে টি-টেন ক্রিকেটে দারুণ শুরু করেছিল সাকিব আল হাসানদের দল কেরালা কিংস। তবে শুক্রবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে হেরে গেছে দলটি। শোয়েব মালিকের পাঞ্জাবি লিজেন্ডসের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে কেরালা। এদিন ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে পাঞ্জাবি লিজেন্ডস হেরেছিল বেঙ্গল টাইগার্সের বিপক্ষে। তিনটি দলই একটি করে ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব শেষ করলো। ...
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভোর ছয়টা ৩৫ মিনিটে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর জাতীয় সংসদের পক্ষ থেকে স্পিকার ...
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক আর নেই
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর