নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা থামছে না। গত দুই দিনেও অন্তত আড়াই শ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। ২৫ আগস্ট থেকে রোহিঙ্গা ঢল শুরুর পর এ পর্যন্ত সংখ্যাটি ৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা, বিশেষ করে শিশুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত শুক্রবার জেনেভায় নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার ...
সদ্য সংবাদ
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে রোববার ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। বিআডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোরের দিকে হঠাৎ করেই কুয়াশা বাড়তে থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর কুয়াশা কেটে গেলে সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। রোববার ...
সোমবার থেকে রোহিঙ্গা ক্যাম্পে পুনরায় খাদ্য বিতরণ শুরু
কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি সাময়িক বন্ধ রাখার পর আগামীকাল সোমবার থেকে আবার চালু হবে। গত সোমবার থেকে এক সপ্তাহের জন্য এ কর্মসূচি বন্ধ রেখেছিল সরকার। ১৮ ডিসেম্বর থেকে স্বাভাবিক ভাবে ত্রাণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আলি আহমেদ। জেলা প্রশাসক জানান, আমরা সাময়িকভাবে ত্রাণ কার্যক্রমটা বন্ধ ...
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে মিসর
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের সংকটের ব্যাপারে কোনো একটি দেশের একক সিদ্ধান্ত বা ঘোষণা আইনগত বৈধতা পাবে না, এমন একটি প্রস্তাব উঠতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে জাতিসংঘে এই প্রস্তাব তুলতে যাচ্ছে মিসর। তবে যুক্তরাষ্ট্র সেখানে ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ ...
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি লোকজন জড়িত: দুদক
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে যত জায়গায় প্রশ্ন ফাঁস হয়েছে এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি লোকজন জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব সার্কুলার দিয়েই সারাদেশে শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করা সম্ভব। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক বৈঠকে দুদক কমিশনার ড. নাসির উদ্দিন এসব কথা বলেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদক কমিশনার ...
নোটিশ দিয়ে প্রতিমন্ত্রী রাঙ্গাকে সতর্ক
রংপুর প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর অভিযোগের ভিত্তিতে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গাকে নোটিশ দিয়ে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার রাতেই প্রতিমন্ত্রীকে সতর্ক করে ওই নোটিশ পাঠানো হয়। তিনি যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য তাকে সতর্ক করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। জাতীয় পার্টির ...
তামিমের তাণ্ডবে পাখতুন্সের দ্বিতীয় জয়
স্পোর্টস ডেস্ক: টি-টেন লিগে তামিম ইকবালের অর্ধশতে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাখতুন্স। টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারিয়েছে আফ্রিদির দল। পাখতুন্সের প্রথম ম্যাচে ব্যাট করতে নামেননি তামিম। গতকাল ব্যাট হাতে নেমেই ঝড় তুলেছেন। চার ছক্কা ও পাঁচটি বাউন্ডারিতে হাঁকিয়েছেন অর্ধশত। তার ব্যাটিং-ঝড়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান করে পাখতুনস। গতকাল দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে ...
হন্ডুরাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্টের বোন সহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় হন্ডুরাসের প্রেসিডেন্টের বোন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানীর কাছে একটি পাহাড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট রিনাল্ডো সানচেজ টুইটারে জানান, ঈশ্বর তার প্রিয় পাত্রী হিল্ডা হার্নান্ডেজেককে তার কাছে নিয়ে গেছেন। হিল্ডা ন্যাশনাল পার্টির একজন অক্লান্ত পরিশ্রমী যোদ্ধা ছিলেন। হিল্ডাকে বহনকারী ...
বিএনপির বিজয় র্যালি আজ
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোববার রাজধানী ঢাকা মহানগরীতে বিজয় র্যালি করবে বিএনপি। দুপুর ২টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করবে দলটি। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে রিজভী জানান, র্যালির নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটিসহ ...
জামালপুরে ট্রাকের ধাক্কায় নিহত ৪
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় দুই মোটারসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে । নিহতরা হলেন- মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪), ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)। এ দুর্ঘটনায় আহত আরেক যুবক হলেন- মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০)। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর