১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:১০

সদ্য সংবাদ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ফেরী চলাচল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে কর্তৃপক্ষ ফেরি চলাচল শুরু করে।এর আগে বুধবার ভোর ৪টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডব্লটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, মাঝ নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ...

ডিনস অ্যাওয়ার্ড’ পেয়েছে ইবি’র ৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ২০১০-২০১১ শিক্ষাবর্ষে বি এস সি সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৮ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার  ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের হল রুমে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান রনি ও সুপ্রিয়া সিংহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ...

অভাবে নবজাতক বিক্রি করে ক্লিনিকের টাকা শোধ!

নিজস্ব প্রতিবেদক: একদিকে অভাব ও অন্যদিকে একাধিক কন্যা সন্তানের কারণে নবজাতককে মা-বাবা ছেড়ে যেতে হলো অন্যের ঘরে। নবজাতক শিশুকন্যাকে বিক্রি করে ক্লিনিকের পাওনা পরিশোধ করল খুলনার পাইকগাছার এক দম্পতি। গত ১২ ডিসেম্বর পাইকগাছা ফারিন হসপিটালে স্মরণখালী গ্রামের দিলিপ সরদারের স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দেন। ওই দম্পতি আরও তিনটি কন্যাসন্তান থাকায় নবজাতকের প্রতি চরম অবহেলা ও অযত্ন দেখা দেয়। এমনকি জন্মের ...

নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশার বিচারিক ক্ষমতা স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একটি মামলা বেআইনিভাবে নথিজাত করার অভিযোগে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হককে পুনারায় বিচাররিক পদে না বসানোর সুপারিশ করেছে আদালত। মঙ্গলবার ঢাকার ৪ নম্বর বিশেষ দায়রা জজ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার মামলাটির রায়ে এ সুপারিশ করেন। রায়ে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে রায়ের অনুলিপি পাওয়ার পর ওই ম্যাজিস্ট্রেটকে বিচারিক ক্ষমতা থেকে প্রত্যাহারের পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে। ...

অবশেষে ফিরলেন ‘নিখোঁজ’ সাংবাদিক উৎপল দাস

নিজস্ব প্রতিবেদক: ‘নিখোঁজ’ হওয়ার দুই মাস ১০ দিন পর অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিমবিডিডটনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক উৎপল দাস ফিরে এসেছেন। মঙ্গলবার রাতে উৎপল দাস নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন রাত ১১টা ৫৩ মিনিটে কথা হয় উৎপলের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ভালো আছি। নরসিংদী গ্রামের বাড়ি যাচ্ছি। ঢাকায় ফিরে কথা বলবো।’ কথা বলার সময় উৎপলকে স্বাভাবিক মনে হচ্ছিল। এ রিপোর্ট লেখার সময় তার অবস্থান ...

টেস্ট দলে ডাক পেয়েছেন ডি ভিলিয়ার্স-স্টেইন

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন এবং ভারনন ফিলান্ডার। প্রথম চার দিনের টেস্টে আগামী সপ্তাহে পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হওয়া ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের প্রোটিয়া দলে ডাক পেয়েছেন তারা। ফলে প্রায় দুই বছর পর প্রথমবার পূর্ণাঙ্গ শক্তির দল নিয়ে সেন্ট জর্জ পার্কে ২৬-২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ...

মেক্সিকোতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস উল্টে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির কুইনতানা রু রাজ্যে এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাসটিতে ৩১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও সুইডেনের নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। রয়েল ক্যারিবিয়ান ক্রুজ জাহাজের মুখপাত্র সিনথিয়া মার্টিনেজ জানিয়েছেন, বাসের আরোহীদের মধ্যে ২৭ জন তাদের ক্রুজ জাহাজের ...

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ ভোর ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় ঘন কুয়াশার কারণে ১০টি ফেরি লৌহজং টার্নিং পয়েন্ট থেকে হাজরা পয়েন্ট পর্যন্ত নোঙর করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার ...

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঝিকরগাছা ও শার্শা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-বেঙ্গল পলিমার ফার্নিচার গ্রুপের এরিয়া সেলস ম্যানেজার মাহবুবুর রহমান (৩০)। তিনি নাটোরের লালপুর থানার সালামপুর গ্রামের ছবির উদ্দিন পরামানিকের ছেলে। আহত হয়েছেন বেঙ্গল হাউজ ওয়ার গ্রুপের এরিয়া সেলস ম্যানেজার অনুকুল সরকার। তার বাড়ি রাজশাহী জেলার বাঘমারায়। অপরদিকে, ...

আজ রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিপর্যস্ত রোহিঙ্গাদের অবস্থা সরজমিন দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম আজ সকালে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। বিমান বন্দর থেকেই তুরস্কের প্রধানমন্ত্রী সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। আশা করা হচ্ছে তুর্কি সরকার প্রধানের সফরে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা সাথে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে। মিয়ানমারের (রাখাইন) আরাকান রাজ্যে বর্মী সেনা এবং তাদের দোসর রাখাইন ও ...