নিজস্ব প্রতিবেদক: ইভিএম ব্যবহার করতে গিয়ে কোথাও ভুল হয় কিনা এমন আশঙ্কায় আগামী কালের রংপুরের নির্বাচনে ইভি এম ব্যবহারের সংশয় প্রকাশ করেছেন সিইসি নুরুল হুদা। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংশয়ের কথা জানান। এত প্রস্তুতির পরও ইভিএম ব্যবহার নিয়ে সংশয় কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা ...
সদ্য সংবাদ
ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমসহ মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত উসকে দেয়ার জন্য অভিযুক্ত মার্কিন ডোনাল্ড ট্রাম্প এবার দক্ষিণ এশিয়ায় সংঘাতের আভাস দিলেন। তার আশঙ্কা, উপমহাদেশের বড় দু্ই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেধে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৬৮ পৃষ্ঠার জাতীয় নিরাপত্তা কৌশলে এ আশঙ্কার কথা জানান। এতে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি এবং ভারত-পাকিস্তানের মধ্যকার অবনতিশীল বৈরী সম্পর্ক নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। নিরাপত্তা কৌশলে ...
মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১২ পর্যটক নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় সড়ক দুর্ঘনায় বিদেশিসহ অন্তত ১২ পর্যটক নিহত হয়েছে। এ ছাড়া ১৮ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে। মঙ্গলবার বাসটি মার্কিন প্রমোদ তরী থেকে পর্যটকদের নিয়ে মেক্সিকোর একটি প্রত্মতাত্ত্বিক স্থানে যাওয়ার সময় উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কুইন্তানা রো রাজ্যের একটি ...
রাখাইনে গণকবর পাওয়ার পর তদন্ত শুরু করেছে মিয়ানমারের সেনারা
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তর রাখাইনে একটি গণকবর খুঁজে পাওয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং তার ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, মংডুর এক গ্রামের কবরস্থানে পরিচয়বিহীন মৃতদেহগুলো পাওয়া গেছে। যেসব এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে এটি তার অন্যতম। তবে কত লাশ সেখানে পাওয়া গেছে এবং তারা কোন সম্প্রদায়ের মানুষ তা ...
‘জেরুসালেম সঙ্কটের সমাধানে রাশিয়া সর্বোচ্চ চেষ্টা চালাবে’
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস (জেরুসালেম) ইস্যুতে সৃষ্ট জটিলতা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মস্কো সর্বোচ্চ চেষ্টা চালাবে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে বায়তুল মুকাদ্দাস ইস্যুতে মিশরের তোলা একটি প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার একদিন পর গতকাল মঙ্গলবার ল্যাভরভ একথা বলেছেন। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টা নাবিল সাথের সঙ্গে বৈঠকে ল্যাভরভ আরো বলেন, ‘কোনো সন্দেহে ...
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ ডিসেম্বর শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজন ...
সাংবাদিক বেটারা দেশ অস্থির করে ফেলে, তারা কী করে সেটা আমরা জানি: গণশিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আলু, পেয়াজ ও ধানসহ কৃষি পণ্যোর দাম বাড়লেই সাংবাদিকরা দেশ অস্থির করে ফেলে বলে অভিযোগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার জামালপুরের ইসলামপুরে যমুনার তীরবর্তী গুঠাইল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। গণশিক্ষামন্ত্রী বলেন, চাকরিজীবীদের বেতন বেড়েছে ১০০ ভাগ। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। কৃষকের আলু, ...
খ্রিস্টানদের ধর্ম পালনে বাধা দিচ্ছে ভারতের উগ্র হিন্দুরা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে খ্রিস্টানরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালনে বিভিন্ন কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীর দিক থেকে বাধার মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির। মধ্যপ্রদেশের সাতনায় গত সপ্তাহে ক্রিসমাস ক্যারল গাওয়ার সময় বজরং দলের কর্মীরা একদল খ্রিস্টানের ওপর হামলা চালায় ও পুলিশ পরে ওই গায়কদেরই গ্রেপ্তার করে। গতকাল সোমবার হিন্দু জাগরণ মঞ্চ নামে আর একটি সংগঠন উত্তর প্রদেশের আলিগড়ে ...
খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্যই মামলা : আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় আজ মুলতবি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আবার এর শুনানি হবে। আজ বুধবার ঢাকার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে এর শুনানি হয়। আজ খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান। তিনি তার বক্তব্যে বলেন, ...
শাহবাগে বাসে আগুন, চালক দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ বঙ্গবন্ধু মেডিকেলের সামনে যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এর চালক দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে আসা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণেরর ঘটনা ঘটে। দগ্ধ বাসচালকের নাম আতিক মোল্লা (৪২)। দগ্ধ বাস চালক আতিক নিজেই জানান, মোহাম্মদপুর থেকে খিলগাও গামী “মিডওয়ে পরিবহন” তিনি নিজেই চালিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর