নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতাদের মধ্যে অন্তর্কোন্দল রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্য নাকোচ করে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপিতে কোনো মতানৈক্য নেই। দল ইউনাইটেড। ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। খালেদা জিয়া তাদের দলের চেয়ারপারসন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি’র বর্ধিত সভা শেষে ...
সদ্য সংবাদ
সব গুমে সরকার দায়ী : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, এদেশে চলমান সকল গুমের জন্য দায়ী বর্তমান সরকার। বিচারবহির্ভূত হত্যা আর গুমের কর্মসূচি হচ্ছে অবৈধ ক্ষমতা ধরে রাখার গ্যারান্টি। তাই এই সন্ত্রাসী পথ থেকে সরকার সরে আসতে পারবে না নিজেদের স্বার্থেই। সেজন্যই বাংলাদেশকে লাশের দেশে পরিণত করা হয়েছে। আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গত কয়েকদিন ...
আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হারলেও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বনানীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রংপুরের পরাজয়ের বিভিন্ন দিক আমরা দলীয় ফোরামে খতিয়ে দেখবো। ...
গভীর রাতে পদোন্নতির প্রজ্ঞাপন জারি রহস্যজনক : রিজভী
নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি রহস্যজনক বলে অভিযোগ তুলেছে বিএনপি। শনিবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ১৯৬ কর্মকর্তার যুগ্মসচিব পদে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা রহস্যজনক এবং সর্বমহলে সন্দেহের সৃষ্টি হয়েছে। বলেন, এসএসবির ফিটলিস্ট অনুযায়ী ...
যুক্তরাষ্ট্রের কোনো শান্তি প্রস্তাব মানবে না ফিলিস্তিনিরা: মাহমুদ আব্বাস
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিয়েছে, এরপর ফিলিস্তিনিরা আর যুক্তরাষ্ট্রের কোনো শান্তি প্রস্তাব মেনে নেবে না। খবর বিবিসির। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যে এই শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে অসততার পরিচয় দিয়েছে, সেটা প্রমাণিত। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে দেয়া স্বীকৃতিকে প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক ...
প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন
নিজস্ব প্রতিবেদক: প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতনের দাবিতে জাতীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল ১০টায় ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের’ উদ্যাগে এই অনশন কর্মসূচি শুরু হয়। এতে মহাজোটের অধীনে থাকা ১০টি সংগঠনের শিক্ষকরা অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষক এসেছেন অনশন কর্মসূচিতে। শহীদ ...
ইউক্রেনে ২১০টি ট্যাঙ্ক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, তারা প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ব্যাপারে ইউক্রেনকে সহযোগিতা করবে। আর এ পদক্ষেপ সরকারি বাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সঙ্ঘাতকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৪ সাল থেকে তাদের মধ্যে যুদ্ধে ১০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন। এদিকে মস্কোর সাথে সম্পর্কোন্নয়নের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহবান জানিয়েছেন ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপের ফলে ...
নিয়ম ভেঙে চবিতে ভর্তি পরীক্ষা দিল দিয়াজ হত্যার ২ আসামি
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক প্রভাবে খাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ না করে দুইদিন পর পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। তারা হলেন আলোচিত দিয়াজ হত্যা মামলায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ। নিয়ম বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের অধীনে শারীরিক শিক্ষা বিভাগের এক বছর মেয়াদী ব্যাচেলর অব ...
পাইওনিয়ার ডেন্টাল কলেজ ঘেরাও করেছে নেপালি শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারায় অবস্থিত পাইওনিয়ার ডেন্টাল কলেজ ঘেরাও করেছে বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির নেপালি ছাত্রী বিনিশা শাহ’র আত্মহত্যার ঘটনাকে রহস্যজনক দাবি করে এই কর্মসূচি পালন করছে তারা। আজ শনিবার সকালে নেপালি শিক্ষার্থীরা কলেজ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। এরপর থেকে কলেজটির সামনে অবস্থান নিয়েছে তারা। এর আগে বৃহস্পতিবার বিনিশা শাহ’র আত্মহত্যাকে ‘রহস্যজনক’ দাবি করে আন্দোলন করেন কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। ...
হুমকি দিয়ে উল্টো ফলাফল পাচ্ছে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেম প্রশ্নে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে সাধারণ পরিষদ একটি খসড়া প্রস্তাব পাস করেছে। এ প্রস্তাবে ট্রাম্পের জেরুজালেম স্বীকৃতিকে ‘বাতিল’ বলে ঘোষণা করা হয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর বিপুল ভোটে প্রস্তাবটি পাস হয়েছে। সুপার ডিফিট হয়েছে দেশটির, বিশ্লেষকরা যেমনটা বলছিলেন। ১২৮টি দেশ এর পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর