১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

সদ্য সংবাদ

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের চার মাস পর রাজধানীর শাহজাদপুর থেকে গ্রেপ্তার বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের ফের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রবিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী এই রিমান্ড মঞ্জুর করেন। এরআগে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় করা মামলায় দুই দফায় আমিনুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর ...

এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ; উত্তীর্ণ ১৫১১জন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০১৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ ১ হাজার ৫১১ জনকে মৌলিক প্রশিক্ষণ দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। ফলাফলে উত্তীর্ণদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা ১। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর সম্পন্নের পর এক বছর মেয়াদী ...

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশই ফেভারিট : তামিম

স্পোর্টস ডেস্ক: অনেক দিন পর ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ১৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হবে এ টুর্নামেন্ট। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে ফাইনালে ভাগের কাছে হেরে যেতে হয়েছিল টাইগারদের। বাংলাদেশ দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল মনে করেন শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশই ফেভারিট। রবিবার সাংবাদিকদের তামিম বলেন,‘অবশ্যই আমরা ফেভারিট। আমরা অবশ্য খুব বেশি ত্রিদেশীয় সিরিজ খেলিনি। ...

ইংরেজি নববর্ষের দেশবাসীকে বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, খৃস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ। খৃস্টীয় নববর্ষ উপলক্ষে রোববার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, নতুন ...

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে সভাপতি নাছির, সম্পাদক বাশার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আগামী ২০১৮-১৯ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটালের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। আজ রোববার রাজধানীর একটি হোটেলে ২০১৮-১৯ মেয়াদের জন্য নির্বাহী কমিটি থেকে তারা নির্বাচিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম ...

সেন্সর ছাড়পত্র পেল শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হবো’

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে শাকিব খান ও মিম অভিনীত নতুন ছবি ‘আমি নেতা হবো’। শনিবার (৩০ ডিসেম্বর) সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়। তথ্যটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সচীব জালাল উদ্দিন মুন্সি। গত ২১ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে ‘আমি নেতা হবো’। এরপর ছবিটি দেখে সদস্যরা ভূয়সী প্রশংসা করে। সেই সুবাদে ছবিটি আনকাট ...

শাহজাদপুরে বাসচাপায় নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় বাস চাপায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। রবিবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে যাত্রী তুলছিলো অটোরিকশাটি। এ সময় ইশা পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ৩ জন। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার ...

টাঙ্গাইলে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে নেশার টাকা না পেয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাকে। ঘটনার পর থেকে ছেলে শিশির (২৩) পলাতক রয়েছে। নিহত বিথি বেগম (৪০) উপজেলা সাতুটিয়ার মামুন মিয়ার স্ত্রী। শনিবার দিবাগত রাতে সাতুটিয়া উপজেলার দুর্ঘটনাঠি ঘটে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, শনিবার সকালে মামুন মিয়া তার স্ত্রী ও ছেলেকে বাড়িতে রেখে ঢাকায় যায়। রাতে ...

আগামীকাল নতুন বছরের প্রথম রাতে দেখা যাবে সুপারমুন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :  আগামীকাল অর্থাৎ নতুন বছরের প্রথম রাতে বিরল ঘটনার সাক্ষী থাকবেন পৃথিবীবাসী। ১ জানুয়ারি রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদ। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে। সুপারমুন অন্য দিনের চাঁদের তুলনায় আলাদা। স্বাভাবিকের থেকে অনেক বড় দেখাবে চাঁদকে। মহাকাশ গবেষকরা বলছেন, স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় ...

আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০ সাল থেকে হবে পূর্বাচলে: বাণিজ্যমন্ত্রী

শিল্প ও বাণিজ্য ডেস্ক: ২০২০ সাল থেকে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর শেরেবাংলানগরে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও নতুন আঙ্গিকে মেলা চত্বর সাজানো হয়েছে। পদ্মা সেতুর আদলে মূল ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আকারে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ...