আন্তর্জাতিক ডেস্ক: নিজের অতীত রাজনৈতিক ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় জোট পারতি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার (পিপিবিএম) নেতা ডক্টর মাহাথির মোহাম্মদ। শনিবার দলের বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে তিনি ক্ষমা প্রার্থনা করেন। মাহাথির বলেন, আমি আমার অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইছি। আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে বক্তব্য শেষ করার আগে তাদের কাছে আমি ...
সদ্য সংবাদ
এমপি লিটন হত্যা মামলায় আ’লীগ নেতা চন্দন গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার পলাতক আসামি চন্দন ভারতীয় পুলিশের কাছে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। চলতি বছরের আগস্টে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে চন্দনকে ভারতীয় পুলিশ গ্রেফতার বলে জানিয়েছেন গাইবান্ধা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। রোববার সকাল সোয়া ১১টায় তিনি বলেন, চন্দনকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন ...
বায়তুল মুকাদ্দাস নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের বিরাট মূল্য রয়েছে । এ নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না। বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি। শনিবার আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত ষোড়শ ইসলামি সার্কেল অব নর্থ আমেরিকা-মুসলিম আমেরিকান সোসাইটি কনভেনশনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ...
নাজমুলের বক্তব্য অসত্য : হাতুরাসিংহে
স্পোর্টস ডেস্ক: শুরুতে খটমট লাগলেও যত দিন গড়িয়েছে, ততই বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে চন্দিকা হাতুরাসিংহের ঘনিষ্ঠ হয়েছেন খালেদ মাহমুদ। সেই তিনি হেড কোচের চলে যাওয়ার এত দিন পরও বিস্মিত, ‘দক্ষিণ আফ্রিকায় একবারের জন্যও চলে যাওয়ার ব্যাপারে সামান্যতম ইঙ্গিতও দেয়নি হাথু!’ বিপুল অঙ্কের বেতন-সুবিধা আর অসীম ক্ষমতার মসনদ ছেড়ে হাতুরাসিংহে কেন শ্রীলঙ্কার টলায়মান কোচের চেয়ারে বসতে গেলেন, এ নিয়ে বিস্ময় আছে জাতীয় দলের ...
জেরুজালেম শুধু ধর্মীয় ইস্যু নয় : মালয়েশীয় উপপ্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহেদ হামিদি বলেছেন, জেরুজালেম ইস্যুটি কেবল ধর্মীয় বিষয় নয়, এর সঙ্গে মানবাধিকারের প্রসঙ্গও জড়িত। খবর আনাদুল এজেন্সি। আজ শনিবার মালয়েশিয়ার বিরাক রাজ্যে চার্চ ঐক্যপরিষদ আয়োজিত এক কর্মশালায় বক্তৃতাকালে জেরুজালেমকে ইসরাইলে রাজধানী স্বীকৃতির মার্কিন সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি একথা বলেন। হামিদি আরো বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া জেরুজালেম প্রস্তাবটি কেবল মুসলিম দেশগুলোই সমর্থন করেননি, পুরো বিশ্বই ...
জেএসসির খাতা পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে ৬ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: জেএসসি-জেডিসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাই করার আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আরএসসি (জঝঈ) লিখে স্পেস ...
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন নজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো. মমিনুল হক আগেই জানিয়েছিলেন, ...
শেষ হচ্ছে নতুন দল নিবন্ধনের সময়
নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদনের সময় শেষ হচ্ছে রোববার। বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদন করা যাবে বলে গত ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির পর গত ২৮ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত হতে ইসিতে অন্তত ১৫টি আবেদন জমা পড়েছে। এগুলোর মধ্যে মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা ...
জেএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে শামীমা আক্তার শিউলি নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামের নিজ বাড়িতে সে আত্মহত্যা করে। শামীমা আক্তার শিউলি বাগনলতা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী। নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার ...
কুমিল্লায় বন্দুকযুদ্ধে যুবক নিহত
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ছয়গড়িয়া এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শামিম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, তিনটি চাপাতি, একটি রামদা ও তিনটি মুখোশ পাওয়া গেছে। নিহত শামিম চান্দিনা উপজেলার কাশিমপুর গ্রামের ছাদেকুর রহমানের ছেলে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলা ডিবি পুলিশের এসআই কামাল জানান, ঢাকা-চট্টগ্রাম ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর