১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২০

সদ্য সংবাদ

আবার ভোট বর্জনে বিএনপির ক্ষতি: এমাজউদ্দীন

নিজস্ব প্রতিবেদক: দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি একাদশ সংসদ নির্বাচনেও ভোটে না গেলে দলটির জন্য বড় ক্ষতির কারণ হবে বলে মনে করেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এমাজউদ্দিন আহমদ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এই ভাবনার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি বলেন, ‘বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাতে তাদের ক্ষতি হবে।’ অবশ্য এই ক্ষতি কী ধরনের হতে পারে, সেটি ...

কিমের সঙ্গে ফোনে কথা বলতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। চলছে পাল্টাপাল্টি হুমকি আর যুদ্ধের মহড়া। এদিকে পরমাণু বাটন নিয়ে যখন তর্ক-বিতর্ক তুঙ্গে তখনই ট্রাম্পের বক্তব্যকে ঘির শুরু হয়েছে গুঞ্জন। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে নাকি ফোনে কথা বলতে চান ট্রাম্প। এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার জানান, তিনি কিমের সঙ্গে ফোনে কথা বলার জন্য ...

পাকিস্তানে সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীন পাকিস্তানে একটি নৌ-ঘাঁটি নির্মাণ করবে বলে জানিয়েছে। সামরিক তথা নিরাপত্তা সহায়তা বন্ধ করা নিয়ে যখন পাক-মার্কিন সম্পর্কে উত্তেজনা চলছে তখন এমন ঘোষণা দিলো চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট নামের একটি চীনা গণমাধ্যম শনিবার জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরে এই নৌ-ঘাঁটি নির্মাণ করবে চীন। ওই বন্দরে আসা সামরিক জাহাজগুলোকে ‘বিশেষ সেবা’ দিতে এই নৌ-ঘাঁটি নির্মাণ করা ...

ঘুষগ্রহণের মামলায় নাজমুল হুদাকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঘুষগ্রহণের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতির দায়িত্বে থাকা বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নাজমুল হুদা নিজেই শুনানি করেন। এ সময় দুদকের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। খুরশীদ আলম বলেন, লিভ টু আপিলের জন্য এফিডেফিট ...

রাজপ্রাসাদে বিক্ষোভ করার অভিযোগে ১১ সৌদি প্রিন্স গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদে বিক্ষোভ করায় দেশটির ১১ জন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এখন থেকে পানি ও বিদ্যুৎ বিল এই প্রিন্সদের নিজেদেরই দিতে হবে- অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে সৌদি সরকারের এমন এক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন ওই প্রিন্সরা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাদশার আদেশে তাদের গ্রেফতারের পর সর্ব্বোচ্চ নিরাপত্তা রয়েছে, ...

শুধু বুদ্ধিমান নয়, আমি একজন জিনিয়াস: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে প্রকাশিত একটি বইতে তাকে ‘প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম’ বলে বর্ণনা করার পর – এর জবাবে ট্রাম্প নিজেকে একজন ‘সুস্থির প্রতিভা’ বলে দাবি করেছেন। আজ অনেকগুলো টুইট বার্তায় মিস্টার ট্রাম্প বলেন, তার সবচেয়ে বড় গুণের একটি হচ্ছে তিনি মানসিকভাবে খুবই ধীর-স্থির। তিনি নিজেকে বর্ণণা করেন একজন ‘জিনিয়াস’ বা প্রতিভা হিসেবে। তিনি বলেন, যেভাবে তিনি ...

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। সদর উপজেলার আলেখাচর গোমতি নদীর পাড় এলাকায় শনিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের (২৮) কুমিল্লার সংরাইশের আবুল খায়েরের ছেলে। তিনি ডাকাত তাহের বাহিনীর প্রধান বলে পুলিশের দাবি। জেলা ডিবির পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানান, গোমতি নদীরপাড় এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি ...

আমার বই ট্রাম্পের পতন ডেকে আনবে: মাইকেল ওলফ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বইয়ের লেখক মাইকেল ওলফ দাবি করেছেন, এ বই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পতন ডেকে আনবে। সাংবাদিক ওলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফারি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ে দাবি করা হয়েছে যে, ২০১৬ সালের নির্বাচনে জয়ের বিষয়টি বিশ্বাস করতে পারেননি ট্রাম্প। এমনকি প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়, বিশ্বখ্যাতি অর্জনের জন্য নির্বাচনে লড়েছিলেন তিনি। কয়েকদিন ধরে ...

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি:   দ্বিতীয় দিনের মতো খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদ, দলীয় অফিসে শ্রদ্ধা নিবেদনে বাধাদান এবং শনিবারের (৬ জানুয়ারি) সড়ক অবরোধে প্রশাসনের টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে আরও একদিন সড়ক অবরোধ বাড়ানো হয়। অবরোধ চলবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকে খাগড়াছড়ি জেলার অভ্যন্তরীণ ও দূর ...

দুইদিন ধরে সূর্যের দেখা নেই পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি: দেশের সর্ব উত্তরের জেলা এবং হিমালয়ের পাদদেশের স্থান হিসেবে স্বভাবতই এখানে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। রাতের বেলা গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ে। শনিবার সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। একই অবস্থা আজ রোববারও বিরাজ করছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে, রোববার জেলায় ৮.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের বেলা যানবাহনে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। নিম্ন ...