১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

সদ্য সংবাদ

নেপালের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সীমান্তবর্তী নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে গত দুই দিনে শৈত্যপ্রবাহে ৯ জন মারা গেছেন। প্রচণ্ড ঠাণ্ডায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর সিনহুয়ার। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচণ্ড ঠাণ্ডায় জমে সাপতারি জেলায় ছয়জন ও রাউতাহাট জেলায় তিনজন মারা গেছেন। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। গজেন্দ্র নারায়ণ সিংহ সাগরমাথা ...

আফগানিস্তানে বিমান হামলায় ২০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ফারাহ প্রদেশে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। এতে অন্তত ২০ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আরও আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গিদের স্থানীয় তিন কমান্ডার রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বিমান বাহিনী শনিবার ফারাহ প্রদেশের খাক-ই-সাফিদ জেলায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে তিন কমান্ডারসহ অন্তত ২০ জঙ্গি ...

বাংলাদেশের সমর্থন চাইলেন ফ্রান্সের বিশেষ দূত প্যাসকেল লামি

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড এক্সপো-২০২৫-এর আয়োজক দেশ হতে বাংলাদেশের সমর্থন চেয়েছে ফ্রান্স। আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই সমর্থন চান ফ্রান্স সরকারের বিশেষ দূত ও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাবেক মহাপরিচালক প্যাসকেল লামি। এ সময় তাঁকে এ বিষয়ে সমর্থন দেওয়ার আশ্বাস দেন শেখ হাসিনা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম। এ ...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ১৫

দৈনিক দেশজনতা ডেস্ক: সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে ২০ বাংলাদেশি শ্রমিক বহনকারী ট্রাককে একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ...

ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্মার্টকার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের আরকে স্টেট উচ্চ বিদ্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি, পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত ...

ত্রিদেশীয় সিরিজে ১৬ সদস্যের দল ঘোষনা

ক্রীড়া প্রতিবেদক: আগেই আঁচ করা গিয়েছিল, ত্রিদেশীয় সিরিজের দলে ওপেনার হিসেবে এনামুল হক বিজয় ফিরতে পারেন। এ নিয়ে বেশ কয়েকবার রিপোর্ট প্রকাশ হয়েছে। শুধু তাই নয়, ত্রিদেশীয় সিরিজে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। অবশেষে সব জ্বল্পনা-কল্পনা সত্য প্রমাণ করে সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকরা। ঘোষিত ...

ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশে লেনদেন অবৈধভাবে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’। হুন্ডিতে রেমিট্যান্স প্রেরণ, অর্থ পাচার, চাঁদাবাজি, অপহরণ, জঙ্গি ও সন্ত্রাসে অর্থায়ন সব ধরনেরই লেনদেন হচ্ছে বিকাশে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে এসব অবৈধ লেনদেনের প্রমাণও মিলেছে। বিষয়টি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। বেশ কয়েকবার সতর্কও করা হয়েছে। আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অবৈধভাবে লেনদেনের অভিযোগে ...

লালমনিরহাটের বাইপাস সড়ক যেন মরণ ফাঁদ

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ। এই ব্যারাজ রক্ষার লক্ষ্যেনির্মিত হয়েছে ফ্লাড বাইপাস সড়ক। দৃশ্য দেখে মনে হচ্ছে ইহা ফ্লাড বাইপাস নয় যেন মরণফাঁদ। কারণ এবারের স্বরণকালের স্বরণীয় বন্যায় তিস্তা ব্যারাজ রক্ষায় ওই বাঁধ কেটে দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। সে সময় বাঁধটি কেটে দেয়ায় পানির তোড়ে ভাটিতে অনেক ঘর বাড়ি, রাস্তা ঘাট, ...

সোমবার যৌথ সভা ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন বছরের কর্মপরিকল্পনা এবং আগামী নির্বাচনকে সমানে রেখে দলের সংগঠনিক অবস্থা নিয়ে কথা বলতে এক যৌথ সভা আহ্বান করেছে বিএনপি। সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নতুন বছরে ...

ঝালকাঠিতে লাইসেন্স ছাড়াই চলছে ১০৬ করাতকল

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি জেলার ৪ টি উপজেলায় ১৩০ টি করাত কলের মধ্যে লাইসেন্স নবায়ন রয়েছে ২৪ টির। বাকি ১০৬ টি করাত কলের লাইসেন্স না থাকায় এখন এক প্রকারে অবৈধভাবেই চলছে এসব করাত কল। করাত কল মালিক সমিতির সঙ্গে বন বিভাগের সমঝোতা না থাকায় লাইসেন্সবিহীন এসব করাতকল চলছে বলে অভিযোগ রয়েছে। জেলা করাতকল মালিক সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন জানান, ঝালকাঠি ...