১৭ই জুন, ২০২৬ ইং | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:২৭

সদ্য সংবাদ

শ্রীলঙ্কার লক্ষ্য ২৯১ রান

স্পোর্টস ডেস্ক: হ্যামিল্টন মাকাদজা ও সিকান্দার রাজার ফিফটিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। আজ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তারা ৬ উইকেটে ২৯০ রান করতে সক্ষম হয়। অন্যদিকে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার গুনারত্নে। থিসারা ২ উইকেট নেন ৪৩ রানে। সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৯০/৬ (মাসাকাদজা ৭৩, ...

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হচ্ছে ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সপ্তাহ। দেশব্যাপী দ্বিতীয়বারের মতো প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮’ চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সেবাসপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, প্রাণিজ পুষ্টি সরবরাহ ও নারীর ক্ষমতায়নের জন্য সরকার কাজ করে ...

আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাক-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের পর পাকিস্তানে অবস্থানকারী ১৪ লাখ নিবন্ধিত আফগান শরণার্থীর মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির কেন্দ্রীয় সরকার তাদের নিজ দেশে পাঠাতে উদ্যোগ গ্রহণের উদ্যোগ নিচ্ছে। খবর ডন উর্দু। এ ব্যাপারে রাজ্য ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা ডনকে বলেছেন, সরকার দেশে অবস্থানকারী শরণার্থীদের অবস্থানের মেয়াদ আর বাড়াবে না। তিনি আরও বলেন, ...

দ্বিতীয় পর্বের ইজতেমায় দলে দলে আসছেন মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক: গত রোববার ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। প্রথম পর্বের ইজতেমা সমাপ্তির পর তাবলিগ অনুসারি মুসল্লিরা ইজতেমা ময়দানের তাশকিলের কামরা থেকে চিল্লায় অন্তর্ভুক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ চিল্লাস্থানে বের হয়েছেন। আগামী ১৯ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হতে যাচ্ছে। আজ বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা দলে ...

কর্মকর্তা কর্মচারীদের অবসরে যেতে বাধ্য করছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কর্মরত গ্রামীণ ফোনের ১৪শ’ শ্রমিক তাদের ন্যায্য দাবি আদায়ে ২০১১ সালে মামলা দায়েরের পর থেকেই একের পর এক হয়রানি শুরু হয় তাদের ওপর। মামলা দায়েরের পর প্রথম শ্রম আদালত শ্রমিকদের চাকরি স্থায়ী করার আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে গ্রামীণফোন হাইকোর্টে রিট করলেও হাইকোর্ট পুনরায় প্রথম শ্রম আদালতকে পুনঙ্খানুপুক্ষভাবে রায়টি পর্যালোচনার আদেশ প্রদান করে। ঐ আদেশে প্রত্যেক শ্রমিকের ...

বৃহস্পতিবারও যুক্তিতর্ক চলবে, জামিনে থাকবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবারও যুক্তিতর্ক চলবে। তবে ওইদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে না বলে জানিয়েছেন আদালত। বুধবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক চলবে। ম্যাডাম জামিনে থাকবেন পরবর্তী তারিখ পর্যন্ত। কাল (বৃহস্পতিবার) মামলার পরবর্তী ...

বাঞ্ছারামপুরে দুই সড়কে ডাকাতি, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের উপজেলার পাড়াতলী স্টিল সেতুসংলগ্ন স্থানে এবং বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের কাঞ্চনপুর এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের ১০টি মুঠোফোন, ২৭-২৮ ভরি ওজনের সোনার গয়না ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন যাত্রীরা। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে নাগর মিয়া (১৮) নামের একজনকে রাতেই ...

সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে দুটি ঘটনায় কাউকে আটক করতে না পারলেও একটি ট্রলার জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টায় সাবরাং কাটাবনিয়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার ও একই দিন রাত সাড়ে সাতটার দিকে সেন্ট মার্টিন কোস্টগার্ডের চর এলাকা থেকে ৩ লাখ ইয়াবা ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৩৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৩৯১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন ...

অসলো চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি পিএলওর

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাহার এবং ১৯৯৩ সালের অসলো চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সেন্ট্রাল কাউন্সিল, যা ফিলিস্তিনের সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত দ্বিতীয় সর্বোচ্চ সংস্থা। ইসরায়েল যদি ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের আগের সীমন্ত অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়, যাতে পূর্ব জেরুজালেম হবে রাজধানী, তবে অসলো চুক্তি থেকে বেরিয়ে আসাই হবে ...