নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। সংসদ সদস্যরা ভোট নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এদিন বেলা দুইটায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রেস বিফ্রিং করে এই তফসিল ঘোষণা করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র ...
সদ্য সংবাদ
অবশেষে জয় পেল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানও তাহলে জেতে! নিউজিল্যান্ড সফরে যেভাবে চলছিল পাকিস্তানের পথচলা, তাতে জয় কী বস্তু সেটিই ভুলে যাওয়ার দশা হয়েছিল। অবশেষে সফরের সপ্তম ম্যাচে এসে ধারা ভাঙল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান। সিরিজে এখন ১-১ সমতা। ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতে ১০৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। ...
২৩ দিনে রংপুর মেডিকেলে দগ্ধ ২৭জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: গত ২৩ দিনে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন স্থানে শীতে আগুন পোহাতে গিয়ে তারা দগ্ধ হয়েছিলেন। এর মধ্যে বুধবার ২জন মারা গেছেন। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন আরো ৫৬ জন নারী ও পুরুষ। এদের মধ্যে ১০জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। ...
সূচকের উত্থানে লেনদেনের সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেনের নিম্নমুখী প্রবণতায়ও বেড়েছে সূচক। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার সংখ্যায় লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনশেষে সিএসইর সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ৮.১৪ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর ...
ফাইনালে ভালো খেলার প্রত্যাশা মাশরাফির
স্পোর্টস ডেস্ক: টানা তিন ম্যাচে বড় জয় পেলেও আজ লজ্জাজনভাবে হেরে গেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে দশ উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফাইনাল ম্যাচের আগে এমন হার কি দলে কোনও প্রভাব ফেলবে? টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা আশা করছেন, এই ম্যাচের পারফরম্যান্স খারাপ হলেও ছেলেরা সামনের ম্যাচে ভালো খেলবে। আজ ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বলেন, ...
খালেদা জিয়ার মামলার রায় ৮ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এদিন জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় ...
বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের জয় শ্রীলঙ্কার
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ের ফলে আগামী ২৭ জানুয়ারি ফাইনালে লঙ্কানদের প্রতিপক্ষ হিসেবে পেল টাইগাররা। বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৪ ওভারে মাত্র ৮২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে কোনো উইকেট না হারিয়ে ১১.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। এদিন, টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানের মধ্যে ৩টি ...
৫ ও ২৫শে জানুয়ারি ইতিহাসে চিরকলঙ্কের দিন: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: ৫ ও ২৫শে জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে চির কলঙ্কের দিন বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার নিজের টুইট অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় খালেদা জিয়া এই মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন বলেন, ‘জানুয়ারি ২৫, ১৯৭৫ একদলীয় স্বৈরশাসন বাকশাল প্রতিষ্ঠা আর জানুয়ারি ৫, ২০১৪ ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে চির কলঙ্কের দুটি দিন। অগণতান্ত্রিক শাসন টিকে থাকে না কিন্তু ...
স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যে নির্মিত ভোলার বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে জাদুঘর উদ্বোধনের পর তিনি জাদুঘর ও মুক্তিযুদ্ধের দুর্লভ প্রামাণ্যচিত্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল আসলাম জ্যাকব, এমপি নুরুন্নবি চৌধুরী শাওন, আলী আজম মুকুল এমপিসহ অন্যরা। জাদুঘরটিতে একদিকে ...
ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী শিক্ষার্থীদের নিপীড়নবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১টায় নিপীড়নবিরোধী কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনরতরাও অংশ নেন। মানববন্ধনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর