১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০২

সদ্য সংবাদ

শাহজালালে বিপুল পরিমাণ রিয়ালসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে বিশেষভাবে লুকানো বিপুল পরিমাণ সৌদি রিয়াল জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। পরে শনিবার রাতে সোবহান শেখ নামের ওই যাত্রীকে গ্রেফতার করা হয়। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সোবহান শেখ তার জুতা ও শরীরের ভেতরে বিশেষভাবে মুদ্রাগুলো লুকিয়ে রেখেছিলেন। তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। তিনি জানান, সোবহান শেখ মালয়েশিয়া থেকে ...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত: ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে বেল্লাল হোসেন নামে প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত বেল্লাল মাগুরা জেলার শালিখা উপজেলার হরিষপুর গ্রামের নওশের আলীর ছেলে। হাইওয়ে পুলিশের বাগেরহাটের কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ...

আইপিএলে তামিমের ভিত্তি মূল্য ৫০ লক্ষ রুপি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১১তম আসরের নিলাম শুরু হয়েছে ২৭ জানুয়ারি। শেষ দিনে আজ নিলামে উঠবেন বাংলাদেশি ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। নিলামে তামিম ইকবালের ভিত্তি মূল্য ৫০ লক্ষ রুপি। বাংলাদেশী এই ওপেনার বেশ ভালো অবস্থানে আছেন। আশা করা হচ্ছে ,আজ নিলামে তামিম ইকবাল দল পেয়ে যাবেন। এবারের আসরে নিলামে বাংলাদেশি ছয় জনের থেকে সাকিব আল হাসান এবং ...

টেস্ট দলে সানজামুল ও তানভীর

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল এ দুদিন আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট হঠাৎ বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ। আলোচনায় আসে প্রথম টেস্টের দলে কে জায়গা পেতে পারেন? শেষ পর্যন্ত বিসিবি নতুন দুজনকে দলে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া নতুন দুই সদস্য হলেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ...

মুক্তি পেলেন সৌদি প্রিন্স তালাল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের শীর্ষ ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল মুক্তি পেয়েছেন। গত নভেম্বরে দুর্নীতিবিরোধী অভিযানে আটক হওয়ার দুই মাসেরও বেশি সময় পর শনিবার তিনি মুক্তি পান। এদিন প্রিন্স তালাল ছাড়াও এমবিসি টেলিভিশন নেটওয়ার্কের মালিক প্রিন্স ওয়ালিদ বিন ইব্রাহিম এবং সৌদি রাজকীয় আদালতের সাবেক প্রধান খালিদ আল তুয়াইজিরিও মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর প্রিন্স আল ওয়ালিদ জানান, তার বিরুদ্ধে ...

রোনালদোর জোড়া গোলে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক: ২৭৯ দিন পর রিয়াল মাদ্রিদের বেল-বেনজেমা-ক্রিস্তিয়ানো বা ‘বিবিসি’ ত্রয়ী একসাথে মাঠে নেমেছিলেন স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এই তিন তারকা একসাথে, এমন ম্যাচে বিশেষ কিছু না হলে হয়! ক্রিস্তিয়ানো রোনালদো পেনাল্টি থেকে তার ১০০ ও ১০১ তম গোলটি করেন। সাথে মার্সেলো ও টনি ক্রুসের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে রিয়াল। এটি লা লিগায় দলটির ...

ঘৃণানির্ভর রাজনীতি চাইনা: বিলওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও ভারতে এখন যে ঘৃণানির্ভর রাজনীতি চলছে, এর অবসান চান দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, তাঁর দেশ পাকিস্তানে ঘৃণানির্ভর রাজনীতির বাইরে একটি প্রগতিশীল বিকল্প রাজনীতি দরকার। কথাগুলো বিলওয়াল বলেছেন ভারতের ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডেকে। ভারতের কোনো গণমাধ্যমের সঙ্গে এই প্রথম কথা বললেন বেনজির ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে। ডাভোসে ...

আজ মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ রোববার। দুপুর সাড়ে ১২টায় ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড প্রকল্প এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছে। কোল পাওয়ার জেনারেশনের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মাহমুদ আলম বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পে ৫০০ কোটি টাকা ...

ইংলিশদের ব্যাটিং-বিপর্যয়ে ফেলল বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে। আজ রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের সেমিফাইনালে সেই ইংল্যান্ডের বিপক্ষেই মন্দ হয়নি বাংলাদেশের যুবাদের বোলিং পারফরম্যান্স। টসে জিতে বোলিং নিয়ে ইনিংসের প্রথম ২৫ ওভারে ইংলিশদের আধিপত্যের মুখে পড়লেও শেষ ২২ ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা নিজেদের সামলে নিয়ে ইংল্যান্ডের সংগ্রহটা প্রত্যাশামাফিক হতে দেননি। ৪৭.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যাওয়া ইংল্যান্ড প্রথম ২৫ ...

নেইমারের জোড়া গোল পিএসজির জয়

বিনোদন ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে চোটের কারণে শেষ ম্যাচটি খেলেননি নেইমার। দল প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) হেরেছিল। মঁপেলিয়ের বিপক্ষে ফিরেই করেছেন জোড়া গোল। দলের উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানি করেছেন এক গোল। সাথে হয়েছেন পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। গোল পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়াও। এই তিনজনের গোলেই ৪-০ ব্যবধানে ম্যাচ জিতেছে লিগে পয়েন্ট তালিকার এক নম্বরের দলটি। ম্যাচের ১১ মিনিটেই গোল ...