নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। কক্সবাজারের উখিয়ার জামতলি ক্যাম্পে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। জোকো উইদোদে রোববার দুপুর সাড়ে ১২টায় বিশেষ বিমানে কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি উখিয়ার জামতলি রোহিঙ্গা ক্যাম্পে আসেন। তার সঙ্গে আছেন পররাষ্ট্রমন্ত্রী আলী হাসানসহ সরকারের ...
সদ্য সংবাদ
একদলীয় শাসনের দিকে ধাবিত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট ক্রমাগত দুর্বল হয়ে পড়ে। এর ফলে আবারো এক দলের আধিপত্যভিত্তিক ব্যবস্থার দিকে দৃশ্যত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এমন কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ডিস্টিঙ্গুইশড ফেলো। শনিবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ‘পলিটিক্যাল পার্টিজ: মুভমেন্টস, ইলেকশনস ...
দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের নব্বই ভাগ মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে। মানুষের অর্থনৈতিক সক্ষমতা যত বাড়ছে, তত বিদ্যুৎতের চাহিদা বাড়ছে। কাজেই চাহিদার সঙ্গে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। চাহিদা মেটানোর জন্য যা ...
নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে
নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ২০১৮ সাল নির্বাচনের বছর। এই নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে। তাই ব্যাঙ্কগুলোকে ঋণ বিতরণে সাবধান হতে হবে। বর্তমানে ঋণ আমানতের এডিআর রেশিও বেশি রয়েছে। তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আজ রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ...
প্রধান বিচারপতি নিয়োগের রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রধান বিচারপতি নিয়োগের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার রিট শুনানির নির্ধারিত দিনে উভয়পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ...
শেষ ওয়ানডেতে নেই কামিন্স
স্পোর্টস ডেস্ক: ইনজুরির তালিকায় এবার ওপেনার অ্যারন ফিঞ্চের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে আজ খেলতে পারবেন না তিনি। টানা তিন ওয়ানডেতে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ চতুর্থ ওয়ানডেতে জয় পেয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন কামিন্স। কিন্তু অ্যাডিলেইডের ওই ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিয়ের চোটের ...
রায়ের তারিখ ঘোষণা রহস্যজনক : বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় জানাতে তারিখ ঘোষণাকে ‘অপ্রত্যাশিত এবং রহস্যজনক’ হিসেবে অভিহিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি ও খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে দ্রুত রায় ঘোষণা ‘সরকারের অপচেষ্টার অংশ’ অভিহিত করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ ...
ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন রায়না
স্পোর্টস ডেস্ক: শুরুর দুই টেস্টে হারের পর পেসারদের দাপটে নিজেদের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে ভারত। টেস্টের পর এবার দলটির বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বিরাট কোহলির দল। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ রোববার ১৬ সদস্যের দল ঘোষণা ...
ছাত্রদলের মিছিল ঠেকাতে মাঠে ছাত্রলীগের মহড়া
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ঠেকাতে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে ছাত্রলীগ। জানা যায়, রোববার ভোর ৪টা থেকেই ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। এসময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে। এতে অংশ নেয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ...
২০ দলীয় জোটের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর এবার ২০ দলীয় জোটের শরিকদের নিয়ে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার রায়ের তারিখ ঘোষণাকে সামনে রেখে পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শের জন্য এ বৈঠক ডাকা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর