১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩২

সদ্য সংবাদ

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে…

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঁদাবাজি করার সময় প্রাইভেটকারসহ চার ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে চাঁদাবাজি করবে না এমন মুচলেকায় তারা ছাড়া পান। রবিবার রাতে পৌর এলাকার জন্মেজয় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গফরগাঁও পৌর এলাকায় ভালুকার ইব্রাহীম, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার তারেক আহমেদ, মোস্তফা কামাল ও শামীম সরকার সাংবাদিক পরিচয়ে প্রাইভেটকার নিয়ে চাঁদাবাজি করতে আসেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শেষে ...

ভূমধ্যসাগর থেকে ২০ অভিবাসীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: সাব-সাহারান আফ্রিকা থেকে আগত প্রায় ২০ অভিবাসীর লাশ রবিবার ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে মরক্কোর উদ্ধার কর্মীরা। এ ব্যাপারে স্পেনের মেলিলা ছিটমহলের এক মুখপাত্র এএফপি’কে জানান, স্পেনের একটি টহল নৌযান স্পেন ও মরক্কো দু’দেশের উদ্ধার সংস্থাকে এ ব্যাপারে সতর্ক করে। পরে মরক্কোর জলসীমা থেকে প্রায় ২০টি মৃতদেহ উদ্ধার করা হয়। দৈনিকদেশজনতা/ আই সি

আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মো. আবদুল হামিদ। সোমবার বেলা ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবদুল হামিদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গত শুক্রবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র ...

রায়ের আগে সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলার রায় ঘোষণার আগের দিন বুধবার সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি দলীয় নেতাকর্মী, দেশবাসী, বিচারক, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসন এবং সরকারের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে ‘দেশরক্ষার’ আন্দোলন চালিয়ে যাওয়ান আহ্বান জানাবেন। রবিবার রাতে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গুলশানে চেয়ারপারসনের ...

এক বছর আগে কিসের নির্বাচনী প্রচার: খসরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আরও প্রায় এক বছর বাকি। এত আগে নির্বাচনী প্রচার শুরু নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এত আগে কিসের নির্বাচনী প্রচার? সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওয়ানা করেন। ...

রাজধানীতে ৫ নাইজেরিয়ান ফুটবলারসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অভিযান চালিয়ে ৫ নাইজেরিয়ান ফুটবলার ও ২ বাংলাদেশিসহ ৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৫ নাইজেরিয়ান ও ২ বাংলাদেশিকে আটক করা ...

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: শীতকালীন অলিম্পিকের আগে সম্পর্ক স্বাভাবিক করতে উত্তর কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছে। ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন দেশটির সাংবিধানিক রাষ্টপ্রধান কিম ইয়ং। এমন এক সময়ে এই সফর হতে যাচ্ছে যখন পরমাণু কর্মসূচি নিয়ে চাপের মুখে রয়েছে দেশটি। আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ায় এ অলিম্পিক শুরু হচ্ছে। অলিম্পিকের উদ্বোধনী দিনে দুই কোরিয়ার অ্যাথলেটরা ...

বিএনপির আইনসম্পাদক সানাউল্লাহ মিয়াসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে বিএনপির আইনসম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২ টার দিকে তাদের আটক করা হয়েছে। দৈনিক দেশজনতা /এমএইচ

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে পিএলও

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন পিএলও ইসরাইলের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে। একইসঙ্গে সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দ্বারস্থ হবে পিএলও। গত শনিবার সন্ধ্যায় পিএলওর নির্বাহী কমিটির দীর্ঘ বৈঠক শেষে পিএলও জানায়, ‘অধিকৃত ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনীতি এবং প্রশাসনিক সকল ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা গ্রহণ করতে তারা ...

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও নারায়নগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়াণগঞ্জর সানারপাড়, শিমরাইল ও আড়াইহাজার থেকে তাদের আটক করা হয়। আটক বাকি চারজন হলেন- মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সুমন, অ্যাডভোকেট মাইনুদ্দিন, বিএনপিকর্মী ইসরাফিল ও জুয়েল। নারায়াণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন ...