১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৪

সদ্য সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন, রামগতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব, সদর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ও ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, বাংঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন ...

মাহবুব উদ্দিন খোকন ও শওকত মাহমুদের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: আসামি ছিনতাই ও পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় দায়ের করা ৩ মামলায় সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানী করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানী ...

কারাগার থেকে ছাড়া পেলেন স্যামসাংয়ের উত্তরাধিকারী

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে-ওয়াইর পাঁচ বছরের কারাদণ্ড স্থগিত করে তাকে মুক্তি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। দুর্নীতির দায়ে বছরখানেক আটক থাকার পর সোমবার মুক্তি পেলেন গ্রুপটির সাবেক এই প্রেসিডেন্ট। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে আটক করা হয়েছিল।-খবর বিবিসি অনলাইন। ঘুষ প্রদান ও তহবিল তছরুপের দায়ে তাকে কারাদণ্ড দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার একটি নিম্নআদালত। সিউলের উচ্চ আদালত ওই ...

বিক্ষোভের মুখেই পদত্যাগ করলেন আইইউটির ভিসি

নিজস্ব প্রতিবেদক: অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিক্ষোভের ১৪ দিনের মাথায় পদত্যাগ করলেন উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর। আজ সোমবার তিনি পদত্যাগ করেছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত আইইউটিতে গত ২৩ জানুয়ারি থেকে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা ক্লাস বন্ধ করে বিক্ষোভ শুরু ...

ঢাকার সড়কে ভিআইপি লেনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র যানজটের মধ্যে নগরবাসীর চলাচল যেখানে দুঃসহ হয়ে গেছে, সেথানে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপিদের চলাচলের জন্য আলাদা লেন করতে চাইছে মন্ত্রিপরিষদ বিভাগ। অবশ্য এর আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, পুলিশ বা এ ধরনের জরুরি সেবাগুলোও। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। তার দাবি, বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের ব্যবস্থা আছে। আর বাংলাদেশেও রাজধানীতে ভিআইপি ...

সুনামগঞ্জে ৬০ বস্তা চালসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের সদর ইউনিয়নের ছাতক দোয়ারাবাজার সড়কের ডিগ্রি কলেজের সামনে থেকে সরকারি খাদ্যগুদামের ৬০ বস্তা চালসহ দুই পিকআপ ভ্যান চালককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. রিপন মিয়া ও মো শাহেদ আলী। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বেলা দেড়টায় দোয়ারাবাজার উপজেলা খাদ্যগুদাম থেকে দুই পিকআপ ভ্যানে করে ৬০ বস্তা চাল নিয়ে ছাতক উপজেলার উদ্দেশে রওয়ানা হয়। খাদ্যগুদাম থেকে ...

সিলেটে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া সিলেটে পৌঁছেছেন। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সিলেট সার্কিট হাউসে এসে পৌঁছেন। নগরীর হুমায়ূন রশীদ চত্বর মেন্দিবাগ হয়ে নগরীতে প্রবেশ করে বেগম  খালেদার জিয়ার গাড়ি বহর। এ সময় সার্কিট হাউসে সামনে জড়ো হওয়া হাজারো নেতাকর্মী তাকে শ্লোগান দিয়ে স্বাগত জানান। ...

না.গঞ্জে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরসহ দলটির পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করে পাঁচ থানায় পৃথক ছয়টি মামলা দায়ের হয়েছে। বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে আজ সোমবার দুপুর পর্যন্ত পুলিশ বাদী হয়ে এ মামলাগুলো করে। রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানান, উপজেলার কাঞ্চন বালুর মাঠ এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালালে ...

অভিনয়ের বিনিময়ে প্রসূনকে ‘অনৈতিক প্রস্তাব’ প্রযোজকের

বিনোদন ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী ফারিয়া শাহরিন এক সাক্ষাৎকারে বলেছিলেন শোবিজের কাস্টিং কাউচের কথা। শোবিজ অঙ্গন থেকে ‘অনৈতিক প্রস্তাব’ পাওয়ার কথা তুলে ধরে অলোচনা-সমালোচনার ঝর তুলেছিলেন তিনি। ফারিয়ার পক্ষে ও বিপক্ষে দুই গ্রুপে ভাগ হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি। সেই ঝর থামতে না থামতেই আরেক অভিনেত্রী প্রসূন আজাদও এদেশের শোবিজ অঙ্গনের কাস্টিং কাউচের বাজে অভিজ্ঞতার কথা সামনে আনলেন। ফেসবুকে একজন প্রযোজকের ‘চাহিদা’র ...

লালমনিরহাটে ট্রাকে ট্রেনের ধাক্কা, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক:   লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া সান্তাহারগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের ধাক্কার ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মন্ডলেরহাট রেল ক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ট্রেনের ১৫জন যাত্রী আহত হয়েছেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, পাথরবোঝাই একটি ট্রাক মন্ডলেরহাট রেল ক্রসিং পার হওয়ার সময় পেছন থেকে যাত্রীবাহী ট্রেনটি ধাক্কা মারে। এতে ট্রাকটি বিকট শব্দে ...