নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করেন। শাহজালাল (রহ.)-এর মাজারে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এ সময় মোনাজাত পড়ান। মাজার জিয়ারতের সময় বেগম ...
সদ্য সংবাদ
ফের রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ
নিজস্ব প্রতিবেদক: দেশের ২১তম রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী নির্বাচনী কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, সোমবার বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিল। কিন্তু আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে সময় শেষ হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ...
শাহজালালে ৪০ পিস স্বর্ণসহ দুই বিমানকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ পিস স্বর্ণের বারসহ দুইজন বিমানকর্মী আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ক্লিনিং করে দুইজন কর্মী এয়ারক্রাফটের ভেতরে লুকানো স্বর্ণ শরীরে বহন করে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণসহ তাদের আটক করে শুল্ক গোয়েন্দারা। আটকরা হলেন- জাফর ইকবাল ও জয়দেব দাস। তারা বাংলাদেশ বিমানের পরিচ্ছন্ন কর্মী ...
রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে সুইজারল্যান্ড
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেছেন সফররত সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে। এসময় রোহিঙ্গাদের সহায়তায় আরও ১২ মিলিয়ন সুইস ফ্রাংক (১০৭ কোটি ৪৯ লাখ টাকা) অনুদানের ঘোষণা দেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের করবী হলে তার সাথে যৌথ বিবৃতি দিচ্ছিলেন সুইস রাষ্ট্রপতি। এর আগে দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা ...
বিভিন্ন বিষয়ে প্রভাষক নিয়োগ দিবে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৪ পদে ১৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। পদের নাম ও পদসংখ্যা ১) প্রভাষক (ইয়ার্ন)-০১ টি ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ বেতন নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। ২) প্রভাষক (ফেব্রেক)-০১ টি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বেতন নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন ...
বছরে ৬৬ হাজার রোগী যক্ষ্মায় মারা যান
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মো. নাসিম বলেছেন, যক্ষ্মা বাংলাদেশে অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছর ৩ লাখ ৬০ হাজারের বেশি লোক যক্ষ্মায় আক্রান্ত হয়। প্রতিবছর প্রায় ৬৬ হাজার লোক এ রোগে মারা যায়। সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসন-৪০ এর সংসদ সদস্য লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্দিষ্ট সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যক্ষ্মা ...
টেস্টে ১৫ ধাপ এগোলেন মুমিনুল
স্পোর্টস ডেস্ক: প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। চট্টগ্রাম টেস্টে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মুমিনুল হক। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সোমবার আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন মুমিনুল। তিনি এখন বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান। তার ওপরে আছেন তামিম ইকবাল (২১তম), সাকিব আল ...
ব্যাংক ঋণ জালিয়াতি রোধে দুদকের ১০ সুপারিশ
স্পোর্টস ডেস্ক: ব্যাংকের ঋণ জালিয়াতি রোধে ১০দফা সুপারিশ মন্ত্রিপরিষদে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের সচিব ড. মো. শামসুল আরেফিন সই করা চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর প্রেরণ করা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। চিঠিতে দুদক অনুসন্ধান টিমের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, এবি ব্যাংক লিমিটেড, ...
বইমেলায় সাকিবের বই ‘হালুম’
স্পোর্টস ডেস্ক: অলরাউন্ডার হিসেবে দুনিয়া সেরা সাকিব আল হাসান। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান এই বামহাতি ক্রিকেটারের। মাঠের বাইরেও কম যান না অলরাউন্ডার সাকিব। এবারের একুশে বই মেলায় আসছে সাকিবের লেখা বই। শিশুতোষ গল্প নিয়ে সাজানো বইটির নাম ‘হালুম’। এর আগে বিভিন্ন পত্রিকায় কলাম লিখতে দেখা গেলেও এবারই প্রথমবারের মতো বই লিখলেন বাংলাদেশের এই ক্রিকেট সুপারস্টার। পার্ল পাবলিকেশনস প্রকাশিত এ বইটি ...
শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বরখাস্তের দাবি সংসদে
নিজস্ব প্রতিবেদক: প্রশ্নপত্র ফাঁসরোধে ব্যর্থতার জন শিক্ষামন্ত্রী নুরুল ইসলামে নাহিদের পদত্যাগের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু। সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন সরকারের শরিক জাতীয় পার্টির সাবেক এ মহাসচিব। তার বক্তব্য শেষে ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া বলেন, নিশ্চয় প্রধানমন্ত্রী বিষয়টি শুনেছেন, তিনি তার বিবেক-বিচেনায় জাতির স্বার্থে যতটুকু করা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর