১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

সদ্য সংবাদ

বাবা হলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম পুত্র সন্তানের বাবা হলেন ।রাজধানীর স্কয়ার হাসপাতালে ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত ছেলে সন্তানের জন্ম দেন। মুশফিকের বাবা মাহবুব হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্তান এবং তার মা দুজনই সুস্থ আছেন। পরিবারের সবাই খুব খুশি। দোয়া করবেন যেন ভালো মানুষ হয়।’ সন্তান ভুমিষ্ট হওয়ার ...

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় দুই পরীক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার পুঠিয়া উপজেলার তারাপুর এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুঠিয়া বাজার এলাকার কাবিলের ছেলে পরীক্ষার্থী রাকিবুল হোসেন (১৬), সেনা সদস্য মোমিন (৩৫) ও তার ছেলে পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান (১৬)। এদের সকলের বাড়ি পুঠিয়ার তেলিপাড়া এলাকায়। নিহত দুই পরীক্ষার্থী পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ...

বনানীতে ফের হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ : গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর এক হোটেলে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে দু’জনকে আসামিকে করে বনানী থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। মামলার পরপরই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বনানী থানার এসআই জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে জন্মদিনের উৎসবের কথা বলে হোটেল স্কাই প্যালেসে ডেকে নিয়ে স্বামী পরিত্যক্ত তরুণীকে ধর্ষণ করা হয়। ওই হোটেলটি বনানী ...

আফগানিস্তানে বিপর্যয়ে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রক্তাক্ত ও নৃশংস হামলায় বারবার কেঁপে উঠছে আফগানিস্তান। গত কয়েক দিনের মধ্যে ভয়াবহ হামলার পর দেশটিতে আমেরিকার কৌশলের সফলতা ও ব্যর্থতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, তালেবান উৎখাতে মার্কিন জোটের যুদ্ধের সমাপ্তির পরও দেশটিতে হামলা বন্ধ না হওয়ায় সমালোচনার মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের আফগাননীতি। এর মধ্যেই দেশটিতে সেনাবাহিনীর সদস্য বাড়ানো কথা ঘোষণা করেছে আমেরিকা ও ন্যাটো। ...

কঠোর আন্দোলনের হুমকি গ্রামীণফোন কর্মীদের

নিজস্ব প্রতিবেদক: চাকরি বহাল, অফিসে প্রবেশাধিকার, বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের পাওনা প্রদানের দাবিতে ধারাবাহিক আন্দোলনে নেমেছেন গ্রামীণফোনের বিনা নোটিসে চাকরিচ্যুত ৬ শতাধিক শ্রমিক-কর্মচারী। এর অংশ হিসেবে গতকাল রবিবার রাজধানীর কাওরানবাজার কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সেখান থেকে কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিক-কর্মচারীদের চাকরিতে বহাল করে অফিসে প্রবেশাধিকার, বাত্সরিক বেতন ...

শ্রীপুরে সড়কে নিহত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকা থেকে রবিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত যুবকের (২২) লাশ উদ্ধার করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। তবে এখন পর্যন্ত লাশের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) সুজন জানান, রবিবার গভীর রাতে মহাসড়কের নয়নপুর অটো স্পিনিং কারখানার সামনে যুবকটি মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ি চাপা ...

বাতিল হচ্ছে কোচিংয়ে যুক্ত ৭২ শিক্ষকের এমপিও

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চারটি স্কুল ও কলেজের কোচিংয়ে যুক্ত ৭২ জন শিক্ষকের এমপিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসাবে এসব শিক্ষকদের কাছে রবিবার কারণ দর্শণোর নোটিশ পাঠানো হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে জবাব পাঠাতে হবে। জবাব সন্তোষজনক না হলে এমপিও বাতিল করা হবে। কোচিংয়ে যুক্ত ৭২ জন শিক্ষকের মধ্যে রয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩৬ জন, ...

সোনামসজিদ বন্দরে আমদানি-রফতানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আজ থেকে আমদানি-রফতানি বন্ধ করা হয়েছে। পাথর আমদানির ক্ষেত্রে জটিলতার সমস্যা সমাধান না হওয়ায় সোমবার থেকে মহদীপুর স্থলবন্দরে আমদানি-রফতানিসংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। গতকাল মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী নিখিল চন্দ্র ঘোষের স্বাক্ষরিত একটি পত্রে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপকে সোমবার থেকে মহদীপুর স্থলবন্দরে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে ...

দ্বিতীয় টেস্টেও নেই সাকিব, ফিরলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্ট শেষ, আর কদিন পরে ঢাকায় দ্বিতীয় টেস্টের লড়াই শুরু হবে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে এসেছে পরিবর্তন। এই দলে নেই পেসার রুবেল হোসেন এবং বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। দ্বিতীয় টেস্টের দলেও নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ঘোষিত ১৬ সদস্যের দল এখন দাঁড়িয়েছে ১৫ সদস্যে। সাকিবের চোটে সুযোগ ...

এবার তিব্বতেও চীনের শক্তি প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীন সম্পর্ক। ডোকালামে নির্মাণকার্য নিয়ে বিতর্কের পর এবার তিব্বতে শক্তি প্রদর্শন শুরু করেছে চীন। সূত্রের খবর, চীন এখানে ফাইটার জেট এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। তিব্বতে শুধু চীনা সেনাই নয়, এর আগে পিএলএ-র বিমানবাহিনী এবং নৌবাহিনীও তার শক্তি প্রদর্শন করেছে। গত বছরের তুলনায় চলতি বছরে চীন তিব্বতে ফাইটার জেটের সংখ্যা ২০শতাংশ বাড়িয়ে দিয়েছে বলে ...