১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৫

সদ্য সংবাদ

চলমান সংকট সরকারের জন্য অগ্নিপরীক্ষা: বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: চলমান রাজনৈতিক সংকটকে ভয়াবহ উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এটি সরকারের জন্য অগ্নিপরীক্ষা। অকারণে যাতে দেশের মানুষ বিপদাপন্ন না হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় কর্মীদের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকাও জনগণ প্রত্যক্ষ করছে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার দুপুরে দলের নির্বাহী কমিটির ...

পর্যটনে ইসলামী দেশগুলো একসঙ্গে কাজ করতে পারে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যটন এমন একটি ক্ষেত্র যেখানে ইসলামী দেশগুলো বৃহত্তর সুযোগ ও সম্ভাবনা খুঁজতে একসঙ্গে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী পর্যটন একটি দ্রুত বিকাশমান খাত যা বৈদেশিক মুদ্রা উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পর্যটন শিল্প অন্যতম ক্ষেত্র যেখানে একসঙ্গে কাজ করার বড় সুযোগ ও সম্ভাবনা রয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সকালে প্যান ...

নোয়াখালীর ৪ জনের রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর সুধারামপুরের আমির আহম্মেদসহ চারজনের বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী ও বিচারপতি আবু আহমেদ জমাদার। মানবতাবিরোধী অপরাধ মামলার অপর তিন আসামি হলেন আব্দুল কুদ্দুস, মো. জয়নাল ...

সম্পদ পুনরুদ্ধারে নীতিমালা চান দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তি কমিশনের মামলা চলাকালে মৃত্যুবরণ করলে তার অবৈধ সম্পদের কী হবে- এমন প্রশ্ন রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সম্পদ পুনরুদ্ধার ইউনিটের জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রয়োজন। সোমবার দুদক অডিটোরিয়ামে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। এশিয়ান ডেভালপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘দুর্নীতি দমন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ’ সংক্রান্ত ...

রায়পুরায় বিএনপির দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ প্রায় ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা রুজু হয়েছে। আজ মঙ্গলবার রায়পুরা থানার এসআই তারক নাথ শীল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। রায়পুরা থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান ও সেকেন্ড অফিসার এস আই মামুন জানান, সোমবার বিকালে বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের  রায়পুরা উপজেলার নামাপাড়া এলাকায় ...

ফোরজিতে অযোগ্য সিটিসেল স্পেকট্রামে অংশ নিচ্ছে না রবি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অর্থ সংকটের কারণে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট থ্রিজির মতো চতুর্থ প্রজন্মের ইন্টারনেট ফোরজিতেও অংশ নিতে পারছে না সিটিসেল। এদিকে পর্যাপ্ত পরিমাণ স্পেকট্রাম থাকার কারণে নিলাম প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না রবি আজিয়াটা লিমিটেড। বিটিআরসি সূত্রে জানা গেছে, থ্রিজি গাইডলাইন অনুযায়ী যেসব অপারেটর থ্রিজির লাইসেন্স পেয়েছে তারা ফোরজির লাইসেন্স পাওয়ার যোগ্য হবে। কিন্তু সিটিসেলের থ্রিজি লাইসেন্স না থাকার ...

এসেক্সে যোগ দিলেন সিডল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়ন দল এসেক্সে সংক্ষিপ্ত সময়ের জন্য যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার পিটার সিডল। ২০১৮ মৌসুমে এ্যান্থনী ম্যাকগ্রা’র দলে প্রথম পাঁচটি ম্যাচে অংশ নিতে রাজী হয়েছেন সিডল। এর আগে ইংলিশ কাউন্টিতে ল্যাঙ্কাশায়ার ও নটিংহ্যাম্পশায়ারের হয়ে ৩৩ বছর বয়সী সিডল বেশ কিছুদিন খেলেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬২টি টেস্ট ম্যাচে নিয়েছেন ২১১ উইকেট। কিন্তু ২০১৬ সালের পর থেকে তাকে আর ...

৮ ফেব্রুয়ারি রাজধানীতে মিছিল জমায়েতে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের দিন রাজধানীতে মিছিল বা জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক ‘বিশেষ বিজ্ঞপ্তিতে’ বলা হয়, ৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের লাঠি, ছুরি, চাকু বা ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ ...

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করবে সুইজারল্যান্ড: আঁলা বেরসে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আঁলা বেরসে। একই সঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান সুইস প্রেসিডেন্ট। বাংলাদেশ-সুইজারল্যান্ডের বন্ধুত্ব ৪৫ বছরের জানিয়ে তিনি আরও বলেন, এ বন্ধুত্ব অটুট ...

বাংলাদেশ সফর শেষ ম্যাথিউসের

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজটাই কাল হয়ে দাঁড়াল শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের জন্য। মাত্র একটা ওয়ানডে খেলে পড়েছিলেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। সেই চোট সারিয়ে আর ফিরতেই পারলেন না লঙ্কান দলনেতা। ছিটকে গেলেন পুরো বাংলাদেশ সফর থেকেই। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সাথে প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন লঙ্কান অলরাউন্ডার। সিরিজ থেকে ছিটকে পড়লেও লঙ্কান টিম ম্যানেজমেন্টের আশা ছিল ত্রিদেশীয় সিরিজের পর পরই ...