১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

সদ্য সংবাদ

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানীর কাছে পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে কয়েক দফা হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া এবং রুশ বাহিনীর বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে। দামেস্ক শহরের কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এসব হামলা চালানো হয়। ...

ব্রিটেনে ভিসা নীতি নিয়ে আন্দোলনের পথে ভারতীয় অভিবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক: রূপাঞ্জনা দত্ত, লন্ডন, ব্রিটিশ সরকারের ‘অন্যায্য ও অমানবিক’ অভিবাসন নীতির বিরোধিতা করে প্রতিবাদে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেদেশে কর্মরত উচ্চ কারিগরি মেধার ভারতীয় অভিবাসীরা। আগামী ২১ ফেব্রুয়ারি পার্লামেন্ট স্কোয়ারে ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৩০ জানুয়ারি একইরকম শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন ভারত সহ পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অভিবাসীরা। ...

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দু’জনের মৃত্যু ও ২ শতাধিক মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে দ্বীপটির ২০ কিলোমিটার পূর্বে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। খবর: বিবিসি ও আলজাজিরা। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পরপরই জরুরি উদ্ধারকাজ শুরু হয়। হুয়ালিয়েন শহরে হোটেল ও আবাসিক এলাকা থেকে দেড় শতাধিক মানুষকে উদ্ধার করা হয়। ...

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: নিজের বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায়ের একদিন আগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকালে গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার আগামীকালের রায়, নেতাকর্মীদের ধরপাকড়, আগামী নির্বাচন, নির্বাচনকালীন সরকারসহ দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ...

বাংলাদেশ-ভারত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক আজ

শিল্প ও বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের দুই দিনের বৈঠক বসছে আজ বুধবার। বাণিজ্য সচিব পর্যায়ের এই সভায় আগে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজকের বৈঠকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে: বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত স্থল শুল্ক বন্দরসমূহের অবকাঠামো উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধি; ...

শাহজালালে জুতো থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক ভারতীয় যাত্রীর কাছে থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ সোনা উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম আজ বুধবার গণমাধ্যমকে জানান, রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকার উড়োজাহাজটি গতকাল সন্ধ্যা ৭টায় শাহজালালে এসে পৌঁছায়। উড়োজাহাজে ব্যাংকক থেকে আসা ভারতীয় যাত্রী কুলদীপ সিংয়ের কাছ থেকে দুই কেজি ...

এমপি পদে নির্বাচন করবেন অভিনেতা সিদ্দিকুর রহমান

বিনোদন ডেস্ক: কিছুদিন আগে জানা গিয়েছিল টাঙ্গাইলের একটি আসন থেকে নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। আওয়ামী লীগের মনোয়নপ্রত্যাশীও ছিলেন বলে জানা যায়। পরে আবার নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে মত পরিবর্তন করে আবারও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিদ্দিকুর রহমান নিজেই। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসন থেকে নির্বাচনে মনোয়নপ্রত্যাশী এই ...

ডি মারিয়ার হ্যাটট্রিক কোয়ার্টার ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক: অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে দ্বিতীয় সারির দল সোশোকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। দলের হয়ে বাকি গোলটি করেন এডিনসন কাভানি। এ জয়ে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে উনাই এমেরির দল। মঙ্গলবার রাতে নেইমারকে ছাড়াই সোশোর মাঠে খেলতে নামে পিএসজি। শুরুটাও হয় দুর্দান্ত। প্রথম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের বাড়ানো ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন ডি মারিয়া। তবে এই এগিয়ে ...

ফরিদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন নারীও রয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো ...

বিশ্বের সবচাইতে শক্তিশালী রকেটের যাত্রা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যখন সেটির উৎক্ষেপণ হচ্ছিলো তখন শোনা যাচ্ছিলো উচ্ছ্বসিত দর্শকদের হর্ষধ্বনি। একজন ব্যবসায়ীর খেয়ালি পরীক্ষা বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ বলে এই রকেট প্রকল্প নিয়ে নানা রকম আশঙ্কা ছিলো। কিন্তু সফল ভাবেই ব্যাপক বেগের সাথে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে মহাকাশের উদ্দেশ্যে উড়ে গেছে এটি। এখনকার দিনে বিশ্বের সবচেয়ে সফল ও মেধাবী উদ্যোক্তাদের একজন ইলন মাস্কের কোম্পানি ...