১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪১

সদ্য সংবাদ

খুলনায় সুন্দরবন দিবস উদযাপিত

সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো বুধবার খুলনায় ‘সুন্দরবন দিবস-২০১৮’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, সুন্দরবনের মূল আকর্ষণ ট্যুরিজম। গত একবছরে আভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বর্তমান ট্যুরিজমের পাশাপাশি ইকো-ট্যুরিজমেরও ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসন, বন অধিদপ্তর, ইউএসএইড, এ্যাকটিভিটি, ওয়াইল্ডটীম, রূপান্তর, খুলনা প্রেসক্লাব ...

ইনজুরিতে মুশফিক, দলে ঢুকলেন মিঠুন

স্পোর্টস ডেস্ক: আগের দিন অনুশীলনে ব্যাট করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন দলের সেরা দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। খুব গুরুতর না হলেও বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে তাদের না খেলার শঙ্কাও প্রবল। শেষ পর্যন্ত যদি তারা না খেলতে পারেন তাই আগে ভাগেই দলে মোহাম্মদ মিঠুনকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ...

প্রশ্ন ফাঁস ও মাদক উদ্বেগের বিষয়: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সময় অপরাধ করে কেউ পার পাবে না। আওয়ামী লীগের শত শত নেতাকর্মী জেলে। দুজন মন্ত্রী দুদকের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। সিরাজগঞ্জের মেয়র ও টাঙ্গাইলের এমপি কারাগারে। এ থেকেই প্রমাণ হয়, শেখ হাসিনার হাত থেকে পার পাওয়ার উপায় নেই কারও। আজ বুধবার ধামরাইয়ের বালি ...

লঙ্কান টি-টুয়েন্টি দলে পেরেরার জায়গায় মেন্ডিস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলে কুশল পেরেরার জায়গায় ডাক পেয়েছেন কুশল মেন্ডিস। ইনজুরির কারণে টেস্ট সিরিজের আগেই দল থেকে ছিটকে গেছেন কুশল পেরেরা। তবে, টি-টুয়েন্টি স্কোয়াডে তাকে রাখা হয়েছিল। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডের সময় ‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়ে দেশে ফিরে যান ২৭ বছর বয়সী পেরেরা। টেস্ট সিরিজে তার বদলে ২৩ বছর বয়সী কুশল মেন্ডিসকে দলে নেয় শ্রীলঙ্কা। ...

খালেদা জিয়ার নামে দোয়া করায় মসজিদের ইমাম আটক

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে ভুলে খালেদা জিয়ার নাম বলায় আটক হলেন মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার ভেটুয়াকান্দি গ্রামে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ। দেওয়ান কওশিক আহমেদ জানান, উল্লাপাড়ার ভেটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্ধোধনকালে শেখ হাসিনার নামে দোয়া করতে গিয়ে ভুলে খালেদা জিয়ার ...

বিএনপিকে ছাড়াই নির্বাচন হতে পারে: খালিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে ছাড়াই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকলে বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তাহলে সরকার কী করবে এমন প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ বলেন, খালেদা জিয়া একজন ব্যক্তি আর ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: দায়িত্বে অবহেলা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট করা হবে। আইনজীবী ড. ইউনুস আলী আখন্দ গণমাধ্যমকে জানান, সংবিধানের ৫৮ ...

ফোর-জি ঘোষণা হলেও বাস্তবে গ্রাহক পাবে থ্রি-জি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোর-জি ঘোষণা দিলেও বাস্তবে গ্রাহকরা থ্রি-জি সেবা পাবে বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। বুধবার এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, গতকাল ১৩ ফেব্রুয়ারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ফোর-জি তরঙ্গ নিলামের আয়োজন করে। তাতে বর্তমানে সক্রিয় অপারেটর রাষ্ট্র মালিকানাধীন টেলিটকসহ ৪টির মধ্যে অংশ নিয়েছে দুটি অপারেটর। রবি ...

ছাত্র সেজে প্রশ্ন ফাঁসকারীকে হাতেনাতে আটক

কুমিল্লা প্রতিনিধি: প্রশ্ন ফাঁসকারী সিন্ডিকেট চক্রকে ধরতে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন এবার অভিনব পন্থা অবলম্বন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে এক সরকারি কর্মকর্তা নিজে ছাত্র সেজে সিন্ডিকেট চক্রের এক সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে একটি চক্র প্রশ্নপত্র ফাঁস করে বিভিন্ন শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছে এমন একটি খবর উপজেলা প্রশাসনের ...

মিয়ানমার সেনাদের জবাবদিহিতার আওতায় আনুন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন রাজ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি রোহিঙ্গাদের ওপর বিভৎস হত্যাযজ্ঞের কথা স্বীকার করতে অং সান সু চির ওপর চাপ প্রয়োগ ও মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহির আওতায় আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানিয়েছে।-খবর রয়টার্স। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে নিরাপত্তা পরিষদের বৈঠকে নিপীড়িত রোহিঙ্গাদের ...