নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কপিরাইট আইন বাস্তবায়ন মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য শিল্পী ও অংশীজনদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কপিরাইট অফিসের আয়োজনে ‘কপিরাইট: সুফল ও সম্ভাবনা’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইট জাফর রাজা ...
সদ্য সংবাদ
এসডিজি অর্জনে শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি
নিজস্ব প্রতিবেদক: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি করাতে সক্ষম হয়েছে। এছাড়া আরও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সাথে সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপংসে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। আলোচনাকালে মন্ত্রী বলেন, বিদ্যালয়গামী শিশুদের প্রয়োজনীয় পুষ্টি যোগান এবং বিদ্যালয়ে ...
লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৯ অভিবাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় বুধবার এক ট্রাক দুর্ঘটনায় অন্তত ২৩ অভিবাসী নিহত ও শতাধিক আহত হয়েছে। স্থানীয় এক হাসপাতাল সূত্র বার্তা সংস্থা এএফপি’কে একথা জানিয়েছে। হাসপাতালের মুখপাত্র হাতেম আল-তোয়েজার জানান, বনি ওয়ালিদ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটিতে তিনশ’রও বেশি অভিবাসী ছিলো। তাদের বেশিরভাগই ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। এএফপি দৈনিক দেশজনতা /এন আর
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১,৬৫,৫৫০ মামলা বিচারাধীন
নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৫৫০টি মামলা বিচারাধীন রয়েছে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এর মধ্যে ঢাকা বিভাগে ৪৪ হাজার ৫৪৬টি, চট্টগ্রাম বিভাগে ৪৩ হাজার ৩০টি, রাজশাহী ...
খালেদা জিয়ার বিষয়ে কিছু করার নেই: ইসি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর আগে বিকাল ৩টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক হয়। বৈঠক শেষে ...
ট্রাম্পের সাথে পর্নস্টারের সম্পর্ক লুকাতে উকিলের ঘুষ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকারী পর্ন ছবির একজন তারকাকে ১.৩ লাখ ডলার দেয়ার কথা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ট্রাম্পের উকিল হিসেবে দায়িত্ব পালন করা এটর্নি মাইকেল কোহেন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে তিনি ২০১৬ সালের নির্বাচনের আগে নিজের পকেট থেকে ওই টাকা দিয়েছেন। স্টর্মি ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি কোলবার্ট। গত মাসে দ্য ওয়াল ...
বৃহস্পতিবার ঢাকায় আসছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চুক্তি এবং সীমান্তে লিয়াজোঁ অফিস স্থাপন, নিয়মিত নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ে সমঝোতার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, শুক্রবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। দৈনিক দেশজনতা /এন আর
৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল এ মাসেই
নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শেষ সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। ফল প্রকাশের সব কার্যক্রম প্রায় শেষের পথে। এ বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষপর্যায়ে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশের উদ্যোগ নেয়া হবে। পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি ...
টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধার: আটক ১
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে এক ‘মাদক ব্যবসায়ীর’ বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এসময় আবুল হাশেম (২৮) নামের এক ‘মাদক ব্যবসায়ীকে’ও গ্রেফতার করা হয়। বুধবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাশেমকে আটক করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান। হাশেম একই ইউনিয়নের বেঙ্গাপাড়ার বাছা মিয়ার ছেলে। ওসি ...
দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হলে যারা দুর্নীতি, সন্ত্রাস করবে এবং জঙ্গিবাদে জড়াবে তাদের অবশ্যই বিচার করতে হবে। আমরা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা দেশকে উন্নত এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এটা তখনই সম্ভব হবে যখন আমরা দুর্নীতি, জঙ্গিবাদ ও স্বজনপ্রীতি নিয়ন্ত্রণ এবং অপসারণ করতে পারবো। মঙ্গলবার রাতে ইতালির রোমের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর