নিজস্ব প্রতিবেদক: ঢাকার গোড়ানে সাবেক একজন পুলিশ কর্মকর্তার বাসা থেকে তার পুত্রবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর পূর্ব গোড়ানের ৮ নম্বর সড়কের একটি ভবন থেকে রাজিয়া সুলতানা রিয়ার (২০) লাশ উদ্ধার করা হয় বলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার আমীর হোসেন পাটোয়ারীর ছেলে আবীর বিন আমীর মুনের সঙ্গে ছয়-সাত ...
সদ্য সংবাদ
চ্যাম্পিয়নস লিগে রোনালদোর ১০১তম গোল
স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই স্বীকার করে নিয়েছেন, ২০ বছর বয়সী রোনালদো যা পারত তা আর এখন করা সম্ভব নয়। সেই অবিশ্বাস্য ড্রিবলিং, দুর্দান্ত গতির বাঁকানো ফ্রি কিক এখন আর রোনালদোর কাছ থেকে খুব একটা দেখা যায় না। ৩০-৩৫ গজ দূর থেকে করা ফ্রি কিক গোল কিংবা অর্ধেক মাঠ ড্রিবলিং করা রোনালদোর দেখা হয়তো আর কখনো পাওয়া যাবে না। তবে ...
ভালোবাসা দিবসে সাক্ষাতে বাধা :প্রেমিকার বড় ভাইকে খুন করল প্রেমিক
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ভালোবাসা দিবসে ঘরে ঢুকতে বাধা দেওয়ায় আজ বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রেমিকার বড় ভাইকে হত্যা করেছেন এক প্রেমিক। তিনি প্রেমিকার মা ও চাচাতো ভাইকেও গুরুতর জখম করেন। গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুরের পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় প্রেমিক উজ্জ্বল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ (২৪)। তিনি বালিয়াশিশা গ্রামের ...
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় ১২ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। হামলাকারী সন্দেহে ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ নামে স্কুলটির সাবেক এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তাঁকে এক সময় ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। নিকোলাস ক্রুজ গুলিভর্তি বন্দুক নিয়ে স্কুলের ভেতরে ঢোকার আগে বাইরে গুলি চালান। এতে তিনজন ...
পুকুর চুরি: পদত্যাগে বাধ্য হলেন দ. আফ্রিকার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতাসীন দল এএনসির চাপে পদত্যাগে বাধ্য হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এর মধ্য দিয়ে দিয়ে তার নয় বছরের শাসনামলের অবসান ঘটল। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) জুমাকে বুধবার দিন শেষেই পদত্যাগ করা, নয়ত বৃহস্পতিবার পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার সময়সীমা বেধে দিয়েছিল। পরে এক ভাষণে তিনি বলেছেন, ডিসেম্বরে সিরিল রামাফোসাকে পার্টি প্রেসিডেন্ট নির্বাচন করে এএনসি যেভাবে তার আগাম ...
খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেলেন ফাতেমা
নিজস্ব প্রতিবেদক: কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন তাঁর গৃহপরিচারিকা ফাতেমা। কারা কর্তৃপক্ষ আজ বুধবার ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি প্রদান করেছে। নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলেই ফাতেমা কারাগারে প্রবেশ করেছেন। এদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়ার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমাকে থাকতে দেওয়ার অনুমতি চেয়ে গত রবিবার ঢাকার পাচ ...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মহাকাশ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া-চীন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মহাকাশে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও চীন। এমন তথ্য দিয়ে হুঁশিয়ার করেছেন মার্কিন গোয়েন্দা প্রধান ড্যান কোটস। ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক বলেন, আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়া ও চীন মহাকাশে ব্যবহারযোগ্য ভয়াবহ ধ্বংসাত্মক অস্ত্র তৈরির দিকে এগুচ্ছে, যা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতে ব্যবহার করতে পারে দেশ দুটি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টিলিজেন্স কমিটির কাছে তুলে ধরা রিপোর্টে কোটস ...
আবার ডিমেরিট পয়েন্ট পেয়েছে মিরপুর স্টেডিয়াম
স্পোর্টস ডেস্ক: গতবছর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হয়েছিল মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচটি জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। তবে বাজে আউটফিল্ডের কারণে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিল ম্যাচটির ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সর্বশেষ এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ...
এলো উবারের নতুন সেবা
অনলাইন ডেস্ক: রাজধানীবাসীর জন্য ‘উবারহায়ার’ নামের নতুন এক ধরণের সেবা চালু করল উবার। বাংলাদেশের বাজারে বিশ্বের অন্যতম বৃহৎ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারের এটি চতুর্থ সেবা প্রদানকারী পণ্য। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করে এই সেবাটি। এ সেবার মাধ্যমে একজন গ্রাহক ঘন্টা হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করতে পারবেন প্রাইভেট কার। রাইড শেয়ারিং অ্যাপসগুলোতে যেমন নির্দিষ্ট গন্তব্য স্থলের জন্যই বাহন বুক ...
পদোন্নতি পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা জজ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন বিচারিক আদালতে ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশে অনুমোদন দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতির সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসময় প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর