আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। দেশটির ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতারাই প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দল থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি। এদিকে বিরোধী দল জুমাকে পরিবর্তনের জন্য আগাম নির্বাচন আহ্বান করলেই রাজনৈতিক অস্থিরতা শেষ হবে বলে জানিয়েছে। এতে করে নজিরবিহীন এক সংকটে উপনীত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাজনীতি। জুমা ‘নীতিগতভাবে পদত্যাগে রাজি হয়েছেন’ ...
সদ্য সংবাদ
টি-টোয়েন্টিই হবে ক্রিকেটের একমাত্র ফরম্যাট
স্পোর্টস ডেস্ক: সেদিন বেশি দূরে নয়, যেদিন টি-টোয়েন্টিই হয়ে যেতে পারে ক্রিকেটের একমাত্র ফরম্যাট। এমন শঙ্কা প্রকাশ করলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ছোট এই ফরম্যাট অন্য ফরম্যাটগুলোকে দ্রুতই ধ্বংস করবে বলে মনে করছেন তিনি। বাটলারের দাবি, টি-টোয়েন্টি ক্রিকেট জনপ্রিয় হলেও এটা ক্রিকেটের জন্য আশঙ্কাজনক, এতে ক্রিকেটের উন্নতি হওয়ার সুযোগ নেই। তিনি মনে করেন, ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট ওয়ানডে ও ...
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় ‘দুই রুশ নিহত’
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পূর্বে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে দুজন রুশ নিহত হয়েছেন বলে তাদের সহযোগীরা বিবিসিকে জানিয়েছে। সিরিয়ায় সরকারপন্থি সেনাদের সাহায্যের জন্য একটি বেসরকারি সামরিক প্রতিষ্ঠানে বেতনভুক্ত কর্মকর্তা ছিলেন রাশিয়ার এই দুই নাগরিক। তাদের মৃত্যুর খবর প্রথম মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হলেও রাশিয়া এ তথ্য নিশ্চিত করেনি। এ ধরনের খবরকে মুখ্য সূত্র হিসেবে ধরা গ্রহণ করা যায় না। ...
খালেদা জিয়াকে বন্দি করে রাখা যাবে না: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা যাবে না। বুধবার দুপুর পৌনে ১টার দিকে অনশন ভাঙার ঘোষণা দেয়ার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, নির্বাচনের বাইরে রাখতেই খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাদণ্ড দেয়া হয়েছে৷ তবে বিএনপি চেয়ারপারসন আইনগতভাবেই মুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন বলে মন্তব্য করেন তিনি। ...
ইনজুরিতে তামিম
স্পোর্টস ডেস্ক: ইনজুরি পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। রকেট ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। এবার ইনজুরিতে পড়লেন তামিম ইকবাল। এতে শ্রীলংকার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। বিসিবি সূত্র জানায়, দলের অনুশীলনের সময় চোট পান তামিম। তা থেকে সেরে উঠতে একটু সময় লাগবে। তাই প্রথম ...
ইসরায়েলি সেনাকে চড় মারা ফিলিস্তিনি কিশোরীর বিচার শুরু
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের পশ্চিম উপকূলে দখলদার দুই সেনার গালে চড় মারা ফিলিস্তিনি কিশোরী আদ তামিমি ও তার মায়ের বিচার শুরু হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনীর একটি ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে তাতে দেখা যায় কিশোরী আদ তামিমি প্রবল সাহসিকতার সাথে দখলদার বাহিনীর সঙ্গে তর্ক করছেন এবং দুই সেনাকে চড় দিয়েছেন। তামিমি ইতোমধ্যেই বিশ্বে সাহসী কিশোরীর খেতাব অর্জন করেছেন। অনলাইনে ...
পুলিশের বাধায় ৩ ঘণ্টা আগেই শেষ বিএনপির অনশন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলা অনশন কর্মসূচি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে শেষ হয়ে গেছে। দুপুর পৌনে ১টার দিকে অনশন ভাঙার ঘোষণা দেয়ার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রেসক্লাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ অবস্থান করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা ...
বরিশালে অনশন কর্মসূচি পালন করছে জেলা বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মালা সাজানো রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় ৩ দিনের কর্মসূচির শেষ দিনে বরিশালে অনশন কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর বিএনপি। বুধবার সকাল ৯টা থেকে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর বেলা সাড়ে ১০টায় থেকে অশ্বিনী কুমার টাউন হলে এই অনশন কর্মসূচি পালন করছে তারা। অনশন ...
বিবাহ-বিচ্ছেদের হার গ্রাম থেকে শহরে বেশি, এগিয়ে নারীরা
নিজস্ব প্রতিবেদক: পরিসংখ্যানে দেখা গেছে, বিবাহ-বিচ্ছেদের হার গ্রাম থেকে শহরে সবচেয়ে বেশি। এবং নারীদের তরফ থেকেই সবচেয়ে বেশি বিচ্ছেদের আবেদন আসছে। ঢাকা সিটি করপোরেশনের সালিশি বোর্ডের একটি তথ্য থেকে জানা যায়, ২০১১-২০১৪ সালে রাজধানীতে তালাকের সংখ্যা ২৭ হাজার ৩ জন। আর এ তালাকের ৭০ দশমিক ৮৫ ভাগ এসেছে নারীদের পক্ষ থেকে। ২৯ দশমিক ১৫ ভাগ তালাক দিয়েছে পুরুষরা। সংশ্লিষ্টার বলছেন, ...
এই প্রশ্নফাঁসের সমাধান কী?
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস থামছে না। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্নফাঁস ঠেকাতে নানা উদ্যোগ নিলেও তা কোনো কাজে আসেনি। নবম দিনের পরীক্ষাতেও তিনি ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার পদার্থবিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। পরীক্ষার শুরুর আগে হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের হুবহু মিল ছিল। জানা যায়, গতকাল সকাল ৮টা ৫৮ মিনিটে পদার্থবিজ্ঞানের বহুনির্বাচনী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর