১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪২

সদ্য সংবাদ

একুশের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: একুশের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে কাজ করতে হবে। ভাষার সঠিক ও শুদ্ধ ব্যবহার বাড়াতে হবে। একুশের চেতনায় দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই এই সরকারের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সাহিত্য, সংস্কৃতি ও ভাষার ওপর আঘাত ...

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

নিজস্ব প্রতিবেদক: বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতিসংঘের কাছে আজকে আমাদের একটাই দাবি বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষের ভাষাকে জাতিসংঘ দাফতরিক মর্যাদা প্রদান করবে। ২১ ফেব্রুয়ারি আজকে সারা বিশ্বে ...

সাতক্ষীরায় অভিযান: বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৪৩

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সাতক্ষীরা সদর থানার ১২ জন, কলারোয়া থানার সাতজন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার তিনজন, আশাশুনি ...

খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে : জয়নাল আবদীন ফারুক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, বেগম খালেদা জিয়া একটি অসত্য, কাল্পনিক ও সাজানো মামলায় ১২ দিন কারাগারে বন্দী। মাদকাসক্তরা যদি জাতি নষ্ট করতে পারে তেমনি আওয়ামী লীগের মতো দল গণতন্ত্র নষ্ট করতে পারে। তাই খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। আজ ২ কোটি টাকার মামলার রায়ের কপি পেতে ১২ দিন সময় লাগে তাহলে ...

পাচারকালে বগুড়ায় ১৫০ বস্তা চাল উদ্ধার

বগুড়া প্রতিবেদক: বগুড়ার শেরপুরের জোড়গাছা এলাকা থেকে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিডি) ১৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তা থানায় রাখা হয়েছে। তবে পুলিশ মূলহোতাকে আটক করতে পারেনি। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের ২১৮জন হতদরিদ্র কার্ডধারীদের মধ্যে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত ৩০ কেজি করে ভিজিডির চাউল বিতরণ করা হয়। সুযোগ বুঝে ওই ইউনিয়নের ...

রেলখাতের উন্নয়নে ৩৬ কোটি ডলার দেবে এডিবি

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের রেলের আধুনিকায়নে ৩৬ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ। বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই ঋণের অর্থে ৪০টি ব্রডগেজ লোকামোটিভ, ১২৫টি লাগেজ ভ্যান ও মালবাহী ট্রেনের জন্র এক হাজার ওয়াগন কেনা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সুবিধা, চালকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু ...

এ বছর অভিনয় থেকে দূরে থাকবেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: চলতি বছর আর কোনো সিনেমায় অভিনয় করবেন না ধর্ম প্রচারে ব্যস্ত থাকা ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। সম্প্রতি রাজধানীর মিরপুরে এক শো রুম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় অনন্ত জলিল চলতি বছর আর কেন সিনেমা করবেন না সেটাও জানান। তার কথা মতে, আপাতত ব্যবসা আর পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। তবে ২০১৯ ...

রশিদের হুমকির মুখে স্টার্ক

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ ও বল খরচ করে ১শ’ উইকেট শিকারের মালিক অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। কিন্তু তার এমন দুর্দান্ত দু’টি রেকর্ড এখন হুমকির মুখে। আফগানিস্তানের তরুন তুর্কি রশিদ খান হুমকির মুখে ফেলে দিয়েছেন স্টার্কের রেকর্ড দু’টিকে। কারন সবচেয়ে কম ম্যাচ খেলে ১শ উইকেট ও সবচেয়ে কম বল খরচ করে ১শ’ উইকেট শিকারের মালিক হবার কাছাকাছি ...

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন। আনোয়ারা ও হাটহাজারি উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আনোয়ারা উপজেলার মাজার গেইট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের দায়িত্বরত ...

খেলবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগার ১৬তম রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ ও লিগানেসের। কিন্তু তখন রিয়াল ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে যাওয়ায় ম্যাচটি আর হয়নি। অবশেষে সেই ম্যাচটি হতে যাচ্ছে আজ বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে। যা সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন চ্যানেল। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। নিষেধাজ্ঞার কারণে লা লিগার শুরুর চারটি ম্যাচ খেলতে পারেননি। ...