১১ই এপ্রিল, ২০২৬ ইং | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:০৬

এ বছর অভিনয় থেকে দূরে থাকবেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক:

চলতি বছর আর কোনো সিনেমায় অভিনয় করবেন না ধর্ম প্রচারে ব্যস্ত থাকা ঢালিউডের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। সম্প্রতি রাজধানীর মিরপুরে এক শো রুম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় অনন্ত জলিল চলতি বছর আর কেন সিনেমা করবেন না সেটাও জানান। তার কথা মতে, আপাতত ব্যবসা আর পরিবার নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি।

তবে ২০১৯ সালে ‘দ্য স্পাই- অগ্রযাত্রার মহানায়ক’ সিনেমার কাজ শুরু করবেন বলেও জানান তিনি। অনন্ত জলিলের সাথে এ সময় স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৫:৪৯ অপরাহ্ণ