১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:০২

সদ্য সংবাদ

খালেদা জিয়ার জামিন শুনানি রোববার দুপুর ২ টায়

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার শুনানির দিন ধার্য করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবীরা আপিল গ্রহণের জন্য আবেদন জানালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতির জন্য দুই ...

সেই সৌদি সাংবাদিক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: আজান বন্ধ ও মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সৌদি আরবের সাংবাদিক মোহাম্মাদ আস-সাহিমিকে সাময়িক নিষিদ্ধ করেছে সরকার। সাহিমি সৌদি সরকার পরিচালিত আল-ওয়াতান পত্রিকার সাংবাদিক। কার্বোনেটেড.টিভি নামের একটি গণমাধ্যমে বলা হয়েছে, সৌদি সরকার সাহিমিকে গণমাধ্যমে লেখা ও গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম থেকে সাময়িক নিষিদ্ধ করেছে। অন্যদিকে, মিডলইস্টআই ডটনেট নামের একটি গণমাধ্যম বলেছে, সোমবার সৌদি আরবের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ...

রায়েরবাগে গাড়িচাপায় গ্যারেজ ম্যানেজার নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় স্বপন খান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন যাত্রাবাড়ী কাজলা উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. মিলন জানান, রায়েরবাগ মেইন রাস্তায় যানবাহনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন স্বপন। আশঙ্কাজনক ...

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ পুনর্মিলনী ও অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি আকাশপথে ঢাকা থেকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের কাদিরাবাদ সেনানিবাসে এসে উপস্থিত হন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহম্মদ শফিউল হক, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহম্মেদ সিদ্দিক, নৌ ...

গোপনে বিয়ে, প্রকাশ্যে বিচ্ছেদ

বিনোদন ডেস্ক: সম্পর্কের ভাঙা-গড়া সমাজের সব অংশেই হয়। তারকাদের ক্ষেত্রে বলা হয়, সম্পর্ক হয় যেন ভাঙার জন্য। যদিও কথাটি পুরোপুরি সত্য নয়। কিছু কিছু ক্ষেত্রে তারকাদের সম্পর্কের বিষয়াদি এতটাই আলোচনায় থাকে যে, সমাজের অন্য অংশের সম্পর্ক-বিচ্ছেদকে ছাপিয়ে যায়। এই যেমন; ঢালিউডের হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের প্রেম-বিয়ের খবর অনেকগুলো বছর ছিল আড়ালে। প্রকাশ্য হতে না হতেই বাজল ...

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৭তম : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক ২০১৮ এ প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (করাপশান পারসেপশন ইনডেক্স বা সিপিআই) ২০১৭ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশে স্কোর ২৮। তালিকায় নিম্নক্রম অনুযায়ী ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম। আগের চেয়ে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এ বছর ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৩তম। ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫তম, ২০১৫ ...

লিগানেসকে ৩-১ গোলে হারিয়ে প্রতিশোধ রিয়ালের

স্পোর্টস ডেস্ক: মাত্র এক মাস আগের কথা। কোপা দেল’রের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়েছিলো লিগানেস। সেই প্রতিশোধটাই কি এবার নিলো জিনেদিন জিদানের দল? লা লিগায় ঘরের মাঠের লিগানেসকে ৩-১ গোলে উড়িয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা। সার্জিও রামোসের শেষ মুহূর্তের পেনাল্টিতে বড় জয় নিশ্চিত হয়েছে রিয়ালের। তবে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেছেন মিডফিল্ডার কাসিমিরো। ...

রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম বাংলাদেশ : ইপিবি

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথমার্ধে বিদেশে ৫৭টি বাংলাদেশ মিশনের মধ্যে ৩২টি মিশন সফলভাবে তাদের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) একথা জানায়। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে প্রধান যে মিশনগুলো রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করেছে, সেগুলো হচ্ছে- ব্রাসেলস, নয়াদিল্লী, ক্যানবেরা, অটোয়া, লন্ডন, মাদ্রিদ, ওয়াশিংটন, এথেন্স, হেগ, মাস্কাট, মানামা, ওয়ারশ, রিয়াদ, রোম এবং নিউইয়র্ক। অন্যদিকে বার্লিন, টোকিও, ...

আজ বিশ্ব স্কাউট দিবস

আন্তর্জাতিক ডেস্ক: আজ ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। বাংলাদেশসহ সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের ২১৭টি দেশে প্রায় ৪০ মিলিয়ন স্কাউট ও গার্লস গাইড আজ এই দিবসটি পালন করছেন। স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত ...

খালেদা জিয়ার জামিন আবেদন প্রস্তুত করেছেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার জামিন আবেদন প্রস্তুত করেছেন তার আইনজীবীরা। আদালতে আজ (বৃহস্পতিবার) বেগম খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করার পর হাইকোর্টে তার জামিন আবেদন দাখিল করা হবে। ব্যারিস্টার আতিকুর রহমান ও ব্যারিস্টার ফাইয়াজ জিবরান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, খালেদা জিয়ার জামিনের জন্য মোট ৮৮০ পৃষ্ঠার জামিন আবেদন প্রস্তুত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) ...