নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর ট্রাকচাপায় এক নারী নিহত ও তার স্বামী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্যামপুর লাল মসজিদের সামনে ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম আফসানা আক্তার (২০) এবং তাঁর স্বামীর নাম আবদুল হাকিম। এই দম্পতির গ্রামের বাড়ি খুলনা জেলার খালিশপুরে। আফসানা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহতের স্বামীর ভাষ্য, বাড্ডার কুড়িল ...
সদ্য সংবাদ
আ.লীগের মিছিলে স্কুলছাত্রীর শ্লীলতাহানি: ব্যবস্থা নেয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ৭ মার্চে আওয়ামী লীগের মিছিল থেকে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ মার্চের শ্লীলতাহানির ঘটনাগুলোর ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে ...
বিজিবি মহাপরিচালক আবুল হোসেনকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার। সেনাবাহিনীর এই কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করে বুধবার (৭ মার্চ) রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে নতুন কোনো মহাপরিচালক এখন নিয়োগ দেওয়া হয়নি। ২০১৬ সালের ২ নভেম্বর আবুল হোসেনকে বিজিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই সময় তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব ...
অধিকার পন্ড না করার বিএনপির মিনতি কর্ণপাত করেনি পুলিশ: সরকারের পদত্যাগ দাবি
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির নেতারা ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ পন্ড না করতে বার বার কাকুতি-মিনতি করলেও কোনো কর্ণপাত করেনি পুলিশ। তাদেও গ্রেফতার কর্মকান্ডের ফলে ছড়িয়ে পড়া আতঙ্কে মুহুর্তেই পন্ড হয়ে যায় বিএনপির ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’। সরকারের পুলিশ বিএনপির ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ পন্ড করে দেয়ার পর বিএনপির মহাসচিবসহ অনেক নেতা গিয়ে প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নেন। সেখানে সংবাদ মাধ্যম কর্মীদের ...
মোরশেদ খানের মামলার পুনঃতদন্তে আইনি কোনো বাধা নেই: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে দুদকের করা অর্থ পাচার মামলায় পুনঃতদন্ত করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। যার ফলে পুনঃতদন্ত করতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে ...
মওদুদের দুর্নীতি মামলার বিচার নিম্ন আদালতে চলবে: আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক: মওদুদ আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার বিচারপ্রক্রিয়া নিম্ন আদালতে চলবে বলে দেয়া হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল পিটিশন দাখিল করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ মওদুদের আবেদনটি খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন। ২০০৭ ...
পুলিশের বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড
নিজস্ব প্রতিবেদক: পুলিশের বাধায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আটক করা হয়েছে কয়েকজন নেতাকর্মীকে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু এর ১৫ মিনিট আগে পুলিশের বাধার মুখে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। কর্মসূচিতে ...
পেসারদের চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: টি ২০ ক্রিকেট এখনও বাংলাদেশের জন্য গোলকধাঁধা হয়ে আছে। শ্রীলংকায় ত্রিদেশীয় টি ২০ সিরিজ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের মূল লক্ষ্য সংক্ষিপ্ত এই ফরম্যাটের ভাষাটা রপ্ত করা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টি ২০তে নিজেদের একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মিশনে বাংলাদেশের সামনে রয়েছে কিছু বাধা। চোটের কারণে দলে নেই সাকিব আল হাসান। পেসাররা সাম্প্রতিক সময়ে ভালো ...
বিশ্ব কিডনি দিবস আজ
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বাংলাদেশে বছরে ৪০ হাজার মানুষের মৃত্যু ঘটে কিডনি জনিত জটিলতায়। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ও সঠিক চিকিৎসা দিতে পারলে ৫০ থেকে ৬০ ভাগ লোকের কিডনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রতি বছর ৩৫ হাজার কিডনি স্থায়ীভাবে অকার্যকর হয়। এর মধ্যে ...
বেগম খালেদা জিয়ার জামিনের আদেশ ১১ মার্চ
নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ আগামী ১১ মার্চ রোববার দেবেন হাইকোর্ট। সেদিন বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার জামিন হবে কিনা তা জানতে আদালতের দিকে তাকিয়ে আছেন সবাই। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর