আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুসলিমদের ওপর হামলা ও সহিংসতা ঠেকাতে আরও সৈন্য নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পুলিশ দাঙ্গা থামাতে বৌদ্ধ সম্প্রদায়ের হামলাকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস ছোড়ে। সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা বিভিন্ন মসজিদ এবং মুসলিমদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল। মুসলমানদের সাথে বিবাদকে কেন্দ্র করে একজন বৌদ্ধ তরুণের মৃত্যুর খবরে তারা কারফিউ উপেক্ষা করে এসব হামলা চালায়। মসজিদ ও ...
সদ্য সংবাদ
ইয়েমেন যুদ্ধের উদ্দেশ্য সফল: সৌদি যুবরাজ
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইয়েমেন যুদ্ধের উদ্দেশ্য সফল হয়েছে এবং যুদ্ধও শেষের দ্বারপ্রান্তে উপনীত। তিনি বলেছেন, হুথি বিদ্রোহীদের পতন এখন সময়ের ব্যাপার। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখোমুখি লড়াইয়ে কেবল অল্প কিছু হুথি বিদ্রোহী এখন বাকি আছে। মিসরীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরার (আরবি) এক প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান সাংবাদিকদের সাথে এক বৈঠকে বলেন, ‘সৌদি নেতৃত্বাধীন ...
গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। গাজীপুর ফায়ার ...
বাংলাদেশ-ভারত লড়াই আজ
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় চলছে জরুরি অবস্থা। ফেসবুক-ইনস্টাগ্রামসহ অনেক সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দাঙ্গা ঠেকাতে যেদিন এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, সেইদিনই কলম্বোতে শুরু হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে আয়োজিত এই টুর্নামেন্টে আজ শুরু হবে বাংলাদেশের খেলা। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ...
এস্প্যানিওলকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা
স্পোর্টস ডেস্ক: কাতালান সুপার কাপের ফাইনালে টাইব্রেকার ভাগ্যে এস্প্যানিওলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল দলটি। এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি-লুইস সুয়ারেজসহ বার্সার নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়। তবু এস্প্যানিওলের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র করে স্প্যানিশ জায়ান্টরা। ফলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। যেখানে বার্সার ৪টি শটই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে। আর এস্প্যানিওলের প্রথম ও ...
বিএনপির অবস্থান কর্মসূচি আজ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্তএ কর্মসূচি চলবে। গত মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি ...
পৃথিবী ধ্বংসের হুমকি পুতিনের
আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বলেছেন, যদি রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র ছোড়া হয় তাহলে পৃথিবীর বিনাশ হবে। রাশিয়ার ছোড়া পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সব কিছু। রাশিয়া যদি টিকে না থাকে তাহলে তেমন পৃথিবী আমাদের প্রয়োজন নেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন পুতিন। তিনি এ সপ্তাহে প্রচারণাকালে ভক্ত নারীদের জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। এ ...
জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানমনস্ক লেখক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ‘ওনাকে আজ (বুধবার) বিকেলে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওনার অবস্থা এখন ভালো। তবে তিনি আরো কয়েক দিন আমাদের তত্ত্বাবধানে থাকবেন।’ তাকে রিলিজ দেয়ার বিষয়ে ...
সঞ্জয় দত্তের নামে সব সম্পত্তি লিখে দিলেন তার ভক্ত
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের নামে এক ভক্ত তার সমস্ত সম্পত্তি উইল করে গেছেন। সঞ্জয়ের এই ভক্তের নাম নিশি ত্রিপাঠী। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের মালাবার হিল এলাকার বাসিন্দা নিশি। দিন পনেরো আগে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সম্প্রতি নিশির পরিবার পারিবারিক আইনজীবীর কাছে জানতে পারেন, নিশি ...
প্রাথমিক শিক্ষকদের ৩য় ধাপের গেজেট প্রকাশ রোববার
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জাতীয়করণের তৃতীয় ধাপের গেজেট আগামী রোববার প্রকাশ হবে। এ ধাপে প্রায় ৩ হাজার শিক্ষকের তালিকা রয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জাতীয়করণের প্রথম ও দ্বিতীয় ধাপে দুই বছর পর এবার তৃতীয় ধাপে বিভিন্ন জেলার ৫৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ হচ্ছে। তালিকাভুক্ত প্রতিটি স্কুলে একজন প্রধান শিক্ষক ও চারজন সহকারী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর