নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের ২৯তম কাউন্সিল স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৩১ মার্চের কাউন্সিল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এ নির্দেশনা দেন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩১ ...
সদ্য সংবাদ
নির্বাচনে সবদলের অংশগ্রহণের বিষয়ে উদ্যোগ নেয়া হবে না: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম নুরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবদলের অংশগ্রহণের ব্যাপারে আমরা আলাদা করে কোনো উদ্যোগ নেইনি। আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। যখন সংলাপ হয়েছে তখন প্রত্যেকটা দলকে বলেছি আপনারা সকলে নির্বাচনে অংশগ্রহণ করুন। নতুনভাবে আর কিছু আমরা করব না। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ...
কোটা সংস্কারের পরিকল্পনা সরকারের নেই: জনপ্রশাসন সচিব
নিজস্ব প্রতিবেদক: কোটার শূন্যপদ সাধারণ পরীক্ষার্থীদের মধ্য থেকে পূরণ করার সিদ্ধান্ত এলেও কোটা বাতিল বা কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশীদের একাংশের আন্দোলন চলার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, কোটায় পর্যাপ্ত প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণ করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল ...
নারী দিবসে গুগলের বিশেষ ডুডল
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। আজকেও সার্চ ইঞ্জিন গুগলে দেখা যাচ্ছে ডুডল রূপ। গুগল পেজ ওপেন করলেই চিরাচরিত গুগল লেখাটা একটু ভিন্নরূপে দেখা যাচ্ছে। সেখানে বিজ্ঞান, সাংবাদিকতা, খেলাধুলা, প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ দেখানো হয়েছে। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান ও মেক্সিকোসহ বিশ্বের ১২টি দেশের ১২জন নারীকে নিয়ে গুগল এই ডুডল প্রকাশ করেছে। যেসব চিত্রকর্ম নারীদেরকে জীবনের কোন ...
দেশের নারীরা এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক স্বাধীনতা অর্জন নারীর জন্য অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের আত্মবিশ্বাস এবং মর্যাদা নিয়ে চলে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে অর্থনৈতিক স্বাধীনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই মেয়েদেরকে বসে থাকলে চলবে না, নিজেদেরও কাজ করতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং নিজেদের পায়ে দাঁড়াতে হবে।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ...
১০ দিনের রিমান্ডে ফয়জুর
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানগর ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক তা মঞ্জুর করেন। পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) প্রণব ...
মাহমুদউল্লাহর ভাবনায় শুধু বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্রামে আছেন ধোনিসহ ছয় ক্রিকেটার। তাদের অভাব প্রথম মাচে ভালোভাবেই টের পেয়েছে দলটি। শ্রীলঙ্কার কাছে হেরে গেছে ৫ উইকেটে। তবে এসব কোনকিছু নিয়েই ভাবছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। তার চাওয়া নিজেদের সেরাটা দেয়া। ক্রিকেটের যে কোন ফরমেটে ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারত যেখানে তিনে, বাংলাদেশ অবস্থান করছে দশে। এখন পর্যন্ত ৫বারের ...
ফেরদৌসী প্রিয়ভাষিণীর জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ড. এমদাদ উল্যাহ। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক মুনতাসীর মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ। জানাজা শেষে মরদেহ মিরপুর বুদ্ধিজীবী ...
বাবা-মা হারা হয়েছে ৪৩ হাজারের বেশি রোহিঙ্গা
কক্সবাজার প্রতিনিধি: রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযান শুরু হওয়ার পর থেকে ৪৩ হাজারেরও বেশি রোহিঙ্গা বাবা-মা নিখোঁজ রয়েছেন। এ সংখ্যা মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞ নিয়ে নতুন ধারণা দিয়েছে। এর আগে মিয়ানমার সরকারের এক হিসাবে বলা হয়েছিল, রোহিঙ্গাবিরোধী অভিযানে নিহতের সংখ্যা চারশর বেশি হবে না। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে এশিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর) ...
এএসআইয়ের বাসায় পাওয়া গেল ৪৪ হাজার পিস ইয়াবা
নারায়াণগঞ্জ প্রতিনিধি: নারায়াণগঞ্জ সদর মডেল থানার এক সহকারী উপ পরিদর্শকের বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বন্দর থানা পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে বন্দরের রুপালী এলাকায় উক্ত এএসআইয়ের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত সহকারী উপ পরিদর্শকের নাম সরোয়ার্দী। এ ঘটনায় এএসআই সরোয়ার্দীকে সদর মডেল থানায় ডিউটিরত অবস্থায় আটক করা হয়েছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর