১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

সদ্য সংবাদ

ইরানে হিজাব খুলে ফেলায় ২ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে প্রকাশ্যে হিজাব খুলে ফেলার জন্য এক নারীকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। কৌসুলি আব্বাস জাফারি-দোলাতাবাদী বলছেন, ওই নারীকে ‘নৈতিক দূষণ উৎসাহিত করার দায়ে’ দোষী সাব্যস্ত করা হয়েছে। কৌসুলি বলেন, ওই দণ্ডের মধ্যে ৩ মাস তাকে প্যারোল ছাড়া কারাভোগ করতে হবে। দণ্ডের বাকি ২১ মাস সময়কাল স্থগিত রাখা হয়েছে। তিনি আরো ...

স্পেনজুড়ে নারীবাদী ধর্মঘট : কর্মবিরতি একদিন

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনজুড়ে প্রথমবারের মতো ডাকা ‘নারীবাদী ধর্মঘটে’ একদিনের কর্মবিরতির ঘোষণা দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে নারীরা। লিঙ্গ বৈষম্য এবং নারী-পুরুষ অসমতার প্রতিবাদে নারীরা বৃহস্পতিবার নজিরবিহীন এ ধর্মঘটে যোগ দিয়েছে। ‘এইট মার্চ কমিশন’ নামক আমব্রেলা সংগঠনের আয়োজিত ২৪ ঘণ্টার এ ধর্মঘটে সমর্থন দিয়েছে ১০টি ইউনিয়ন, মাদ্রিদ ও বার্সেলোনার মেয়রসহ উচ্চ পর্যায়ের নারী রাজনীতিবিদরাও। মাদ্রিদ, বার্সেলোনা, বিলবাও, ভালেন্সিয়া ছাড়াও স্পেনজুড়ে ...

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে উন্মুক্ত ময়দানে জনসভা করার অনুমতি না পেয়ে হতাশ হচ্ছে বিএনপি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে বড় ধরনের শো-ডাউন করতে চাচ্ছে বিএনপি। তবে অনুমতির অভাবে পারছে না। ঢাকায় জনসভা করতে না পেরে বিভাগীয় সদরগুলোতে শো-ডাউন করার কর্মসূচি গ্রহণ করে দলটি। এখন অব্দি কোথাও অনুমতি মেলেনি। ১২ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী ...

নোয়াখালীতে ২ জনকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একলাসপুর ইউনিয়নে ২ জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার একলাসপুর ইউনিয়নের ভিআইপি রোডের চৌকিদার বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি স্থানীয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী। প্রাথমিক ধারণা মাদক সংক্রান্ত ...

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত হয়েছেন। তারা হলেন ফাতিমা ও জেলিম। শনিবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগআঁচড়া এলাকার আলমগীরের মেয়ে ফাতেমা এবং একই এলাকার ইব্রাহীমের মেয়ে জেলিম। এদের মধ্যে ফাতেমা সপ্তম শ্রেণির এবং জেলিম ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে করে ওই দুই শিক্ষার্থী ...

কেরালার সেরা নারী বডিবিল্ডার মাজিজিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মাথায় হিজাব পরা, পুরো শরীর ঢাকা এই নারীকে দেখলে কেউ বুঝতে পারবেন না যে তিনি পেশাগতভাবে একজন বডিবিল্ডার। ভারতের কেরালায় জন্ম নেয়া ২৩ বছর বয়সী ওই নারীর নাম মাজিজিয়া বানু। দন্ত চিকিৎসায় পড়াশোনা করা এই নারী ইতিমধ্যে ভারোত্তোলনে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। কিন্তু তার সাম্প্রতিক অর্জন তাকে বিস্মিত করে তুলেছে।-খবর এনডিটিভি অনলাইন। মাজিজিয়া বলেন, যখন আমি বডিবিল্ডিং প্রতিযোগিতায় ...

জয় বাংলা স্লোগান দিয়ে যা ইচ্ছে করা যায়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের বর্ষপূর্তিতে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের আশপাশে নারীদের হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং টক শো’র পরিচিত মুখ ড. আসিফ নজরুল। শুক্রবার সকালে আসিফ নজরুল তার ফেসবুক পেইজে লিখেন: ‘৭ মার্চের জনসভায় যোগ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল একজন কিশোরীর উপর। আরো কিছু ...

মাহমুদউল্লাহর কাঠগড়ায় ব্যাটসম্যানরা

স্পোর্টস ডেস্ক: ব্যর্থতার ছায়াটা বাংলাদেশের ওপর থেকে যাচ্ছেই না। নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারত হেসেখেলেই হারিয়েছে বাংলাদেশকে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভালো একটা শুরুর কথা বলেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সে শুরু তো পাওয়া গেলই না, উল্টো বড় পরাজয়ে দুঃসহ একটা সূচনায় ত্রিদেশীয় সিরিজ শুরু করল টাইগাররা। পরাজয়ে বোলারদের চেয়ে অবশ্য ব্যাটসম্যানদের দায়টাই বেশি দেখছেন দলনায়ক। নিজেদের ইনিংসে বাংলাদেশ স্কোরকার্ডে রান তুলেছে ...

মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: একজন মানসিক প্রতিবন্ধী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গতকাল হেব্রোন সিটির পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যরা অভিযান পরিচালনার সময় তাকে গুলি করে। নিহতের পরিবার এবং ফিলিস্তিন সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মোহাম্মাদ জাইন আল জাবারির মৃতদেহ সনাক্ত করে। ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদ করা সময় ২৪ বছর বয়সি আল ...

দেশে এখন ওড়না টানার গণতন্ত্র চলছে: মান্না

নিজস্ব প্রতিবেদক: ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন ওড়না টানার গণতন্ত্র চলছে। ৭ মার্চের মিছিলে স্কুলছাত্রীদের ওড়না টেনে তাদের লাঞ্ছিত করে এটাই প্রমাণ করা হলো। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। যুক্ত ফ্রন্ট আশুগঞ্জ শাখা আয়োজিত একটি সভায় যোগ দিতে আশুগঞ্জে আসেন মান্না। তিনি বলেন, রাজপথের মিছিলে সোনার ...