১৯শে মার্চ, ২০২৬ ইং | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:১০

জয় বাংলা স্লোগান দিয়ে যা ইচ্ছে করা যায়: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের বর্ষপূর্তিতে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের আশপাশে নারীদের হয়রানির ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং টক শো’র পরিচিত মুখ ড. আসিফ নজরুল। শুক্রবার সকালে আসিফ নজরুল তার ফেসবুক পেইজে লিখেন:
‘৭ মার্চের জনসভায় যোগ দিতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল একজন কিশোরীর উপর। আরো কিছু মেয়েও লাঞ্ছিত হয়েছিল এদিন। গভীর মনোবেদনা নিয়ে আমি তাদের মনোজগত বোঝার চেষ্টা করেছি। তারা কি মনে করে আওয়ামী লীগ করলে, জয় বাংলা শ্লোগান দিলে যা ইচ্ছে করা যায় এদেশে এখন? হয়তো তাই। হয়তো তারা ভাবে তাদের জন্য সাতখুন মাফ এদেশে এখন। জয় বাংলা ছিল একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের অহংকার। এ শ্লোগানকে, মুক্তিযুদ্ধের চেতনাকে এভাবে অবমাননা করছে এযুগের একশ্রেণীর জয় বাংলা শ্লোগানধারী। ধিক্কার এদেরকে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১০, ২০১৮ ১০:৪৭ পূর্বাহ্ণ