যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিশু নিহত হয়েছেন। তারা হলেন ফাতিমা ও জেলিম। শনিবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের বাগআঁচড়া বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগআঁচড়া এলাকার আলমগীরের মেয়ে ফাতেমা এবং একই এলাকার ইব্রাহীমের মেয়ে জেলিম। এদের মধ্যে ফাতেমা সপ্তম শ্রেণির এবং জেলিম ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে করে ওই দুই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। বাগআঁচড়া বাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষার্থী মারা যায়। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ডিউটি অফিসার এএসআই ইমামুল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

