১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০২

সদ্য সংবাদ

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সহকারী মোতাহের হোসেন জানান, তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে ...

সিরিয়ার গণকবর থেকে ৫০টি মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) এর সাবেক ঘাঁটি রাকায় একটি গণকবরে ২শ’ মানুষের লাশ পাওয়া গেছে। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ।  শনিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাকা সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২শ’টির মতো লাশ রয়েছে। একটি হাসপাতালের কাছে ফুটবল ...

নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক: নেপালকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিন বর্তমান চ্যাম্পিয়নরা ৩-১ সেটে হারায় নেপালকে। গত ডিসেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। সেই হারের কথা মনে রেখেই হয়তো ঘরের মাঠে প্রতিশোধের নেশায় মত্ত হয় স্বাগতিক দল। শেষ পর্যন্ত জয় হয় ...

সৌদি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলি: ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজপ্রাসাদের বাইরে মুহুর্মুহু গোলাগুলি চলছে। শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে রাজধানী রিয়াদের রয়্যাল প্যালেসের সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর মিররের। তবে নিউজ উইকের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর গোলাগুলির ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, গোলাগুলির একটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করা হয়েছে। অসমর্থিত সূত্রের শেয়ার করা ওই ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত ...

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন ঘটনাস্থলে নিহত ও ২০ জন আহত হয়েছেন। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের বকচর এলাকায় রোববার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরমুখী বিএস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৪৬) ওই ...

প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই নির্বাচন সুষ্ঠু হবে : মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্লামেন্ট ভেঙে দিন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী পদত্যাগ করুক। তাহলেই এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন তখনই হবে, যখন এদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে। ...

সরকারি চাকুরেদের জন্য সুখবর ৯ দিনের টানা ছুটি………………..

  ২৭ ও ২৮ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল রোববার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ১ মে মঙ্গলবার মে দিবস সরকারি ছুটি। ২ মে বুধবার শবে বরাতের সরকারের ছুটি। ৪ শুক্র ও ৫ মে শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি। *** একটু ম্যানেজ করে মাঝখানের ৩০ এপ্রিল সোমবার ও ৩ মে বৃহস্পতিবার ছুটি নিতে হবে। তা হলেই-টানা ৯ দিনের ছুটিতে কাটাতে পারেন আপনি। ...

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। শনিবার ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। এসময় সিইসি কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শনিবার নীলফামারী-৩, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-৪ আসন, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-১, সিরাজগঞ্জ-১ ও ২, পাবনা-১ ও ২ আসনের শুনানি এবং ...

খালেদা জিয়ার স্বাস্থের অবনতি ঘটলে দায় সরকারের : মির্জা ফখরুল

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্ব্যর্থহীনভাবে বলেছেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটলে এর সকল দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, চেয়ারপারসনের যথাযথ চিকিৎসার জন্য আমরা প্রথম থেকেই বলে আসছি, অথচ সরকার বিন্দুমাত্রও কর্ণপাত করছে না। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য কারাগারে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে আমরা যে খবর পাচ্ছি, এতে সারা দেশ ...

এবার বিপিএলেও থাকছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক: চলছে আইপিএল। সন্ধ্যা নামতেই ক্রিকেট অনুরাগিরা বসে যাচ্ছেন টিভি সেটের সামনে। ঘরে বসে দেখছেন আইপিএল ধুম-ধাড়াক্কা চার-ছক্কার মার। চার-ছক্কার ফুলঝুরির পাশাপাশি টিভি ক্যামেরার কারুকাজও চোখে পড়ছে সবার। সেই সাথে এবারের আইপিএলে রয়েছে রিভিউ সিস্টেমও। বলার অপেক্ষা রাখে না, বিপিএলে আম্পয়ারের সিদ্ধান্তর যথার্থতা প্রমাণে রিভিউ সিস্টেম নেই। আর টিভি ক্যামেরার কারুকাজও বেশ দুর্বল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তারা বারবার ...