নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন ও ঢাকা থেকে জয়দেবপুরগামী ডেমুট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের টঙ্গী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল ...
সদ্য সংবাদ
কাদেরের নেতৃত্বে ভারত যাচ্ছেন আ.লীগের ২০ নেতা
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির ২০ সদস্যের একটি প্রতিনিধিদল ভারত যাচ্ছে। আগামী ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত দলটির নেতারা দেশটিতে অবস্থান করবেন। রোববার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ধর্মবিষয়ক উপ-কমিটির সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘ক্ষমতাসীন বিজেপির আমন্ত্রণে ২২ এপ্রিল আমরা ২০ ...
পর্দা উঠল বিপিও সামিটের
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আউটসোর্সিং খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও) সম্মেলন। আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিপিও সম্মেলনের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার ...
রাজীবের অবস্থা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা তিতুমীর কলেজের ছাত্র রাজীবের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত মঙ্গলবার (১০ এপ্রিল) ভোর পৌনে ৪টায় অজ্ঞান হয়ে পড়ে রাজীব। এরপর ওই দিন সকাল ৮টায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। রাজীবের চিকিৎসায় গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ডা. মো. সামসুজ্জামান রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পাঁচদিনেও রাজীবের অবস্থার ...
খালেদা জিয়ার ২ মামলার জামিন শুনানি ২৫ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুই মামলার জামিন আবেদনের শুনানি আগামী ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহসান হাবিবের আদালত আজ এই মামলার জামিনের শুনানির জন্য ২৫ এপ্রিল তারিখ ধার্য করেন। পুরনো ঢাকার ...
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সকালে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজির চালক লাল মিয়া (৩৫), শাহীন (২২) ও করিম (২৮)। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুলিয়ারচর থানার ওসি মো. নান্নু মোল্লা ঘটনার ...
কন্ট্যাক্টস নম্বর হারানোর ভয় আর নয়
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোনটি হারিয়ে গেলে বা সিম কার্ডটি নষ্ট হলে মোবাইলের সব নম্বরই হারিয়ে যাবে। এজন্য আপনি নম্বরগুলো স্মার্টফোন থেকেই জিমেইলের কন্টাক্ট-এ সংরক্ষণ করতে পারেন। আপনার স্মার্ট ফোনের কন্টাক্ট লিস্টে গিয়ে মোর অপশনে ক্লিক করুন। এর পর সেখান থেকে এক্সপোর্ট/ ইমপোর্টে ক্লিক করুন। সেখানে আপনা জিমেইলের অ্যাড্রেস এর একটি অপশন পাবেন এবং এটাতে ক্লিক করুন। এখন আপনার ...
দেশের গণ্ডি পেরিয়ে ‘স্বপ্নজাল’ এবার কানাডায়
বিনোদন ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে এবার তার ‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে সুদূর কানাডায়। সেখানকার পাঁচটি সিনেমা হলে আগামী ২৭ এপ্রিল থেকে প্রদর্শিত হবে ছবিটি। সিনেমা হলগুলো হচ্ছে, টরেন্টোর ‘ইয়াং-ডান্ডাস স্কয়ার’ ও ‘এগলিন্টন টাউন সেন্টার, এগলিন্টন/ওয়ার্ডেন’। এডমন্টনের ‘সিনেমা সিটি মুভিস ১২’। ক্যালগেরির ‘সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস’ এবং উইনিপেগের ‘সিনেমা সিটি নর্থগেইট হল’। বাংলাদেশি নাট্য চলচ্চিত্র ‘স্বপ্নজাল’ মুক্তি পায় গত ৬ এপ্রিল। ছবিটি রচনা ...
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা দেবে তাজিকিস্তান
নিজস্ব প্রতিবেদক: তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলভ সিরোদজিদিন মুহরিদিনোভিচ রোহিঙ্গা ইস্যুসহ সকল ক্ষেত্রে বাংলাদেশকে তার দেশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম শুক্রবার তাজিকিস্তানে আসলভ সিরোদজিদিনের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে আলসভ এই আশ্বাস ব্যক্ত করেন। শনিবার প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বৈঠককালে ওআইসিকে কিভাবে আরো কার্যকর ও সফল করে তোলা যায় সে বিষয়টিসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ...
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে ৭ যুবক আটক
চট্টগ্রাম প্রতিবেদক: বন্দরনগরী চট্টগ্রামে জঙ্গি সন্দেহে সাত যুবককে আটক করেছে র্যাব। এদের কাছ থেকে উগ্রাবাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করার কথা জানিয়েছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন- মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর