১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৮

সদ্য সংবাদ

ইলিয়াস আলী নিখোঁজের অর্ধযুগ পূর্ণ হলো আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের অর্ধযুগ পূর্ণ হলো আজ মঙ্গলবার। ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর রূপসী বাংলা হোটেলে আড্ডা শেষে বনানীর বাসায় ফেরার সময় মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ তার ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করলেও গাড়িচালকসহ নিখোঁজ থাকেন ইলিয়াস আলী। বিএনপি নেতাকে উদ্ধার ও ফিরিয়ে দেয়ার দাবিতে রাস্তায় নেমে এসেছিল ...

আমিন জুয়েলার্সে ছাদ কেটে স্বর্ণ ও টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান-২ নম্বরের ডিসিসি মার্কেটের আমিন জুয়েলার্সে অভিনব পদ্ধতিতে চুরির ঘটনা ঘটেছে। প্রথমে মার্কেটের ছাদ কেটে চুরি এবং চুরি শেষে ছাদ ঢালাই করা হয়েছে। চুরির ঘটনায় আমিন জুয়েলার্সের পক্ষ থেকে আনুমানিক ৩০০ ভরি স্বর্ণ ও ২৪ লাখ টাকা খোয়া যাওয়ার কথা বলা হয়েছে। তবে মঙ্গলবার ভোর পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শনিবার ( ...

মাদকদ্রব্য শনাক্তকরণ যন্ত্র নেই বিমানবন্দরগুলোতে

নিজস্ব প্রতিবেদক: দেশে প্রতিনিয়ত বাড়ছে মাদকের অবৈধ বাণিজ্য। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদশে আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের ‘ট্রানজিট রুট’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থলবন্দর, সীমান্ত এলাকা ছাড়াও আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দিয়ে মাদক পাচার করছে চোরাকারবারিরা। কিন্তু দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরের কোনোটিতেই নেই মাদকদ্রব্য শনাক্তকরণ যন্ত্র। এছাড়া বিমানবন্দরগুলোতে রয়েছে জনবল সংকটও। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, বিমানবন্দরগুলোতে মাদকদ্রব্য শনাক্তকরণ যন্ত্র বসানোসহ লোকবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। সিভিল ...

গাজীপুর নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ৩৬৮জন প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দু’দিনব্যাপী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ হয়েছে। এ উপলক্ষে প্রার্থী তাদের সমর্থকদের ভিড় রয়েছে রিটার্নিং কার্যালয়ে। মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে সকাল থেকেই প্রার্থী সমর্থকদের আগমনে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো বঙ্গতাজ অডিটোরিয়ামে। সোমবার সকাল থেকে গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং ...

আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন

নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে বাড়ি নির্মাণ ও মোটা অংকের টাকা অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন হুইপ আতিককে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে গত ৫ এপ্রিল এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত ...

ছাত্রী ধর্ষণে: ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে রিমান্ডে শিক্ষক

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রন্থাগারিক কাম শিক্ষক ফারুক হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার জেলার আমলি আদালত এ নির্দেশ দেন। পুলিশ বলছে, ফারুক আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফারুক হোসেন অষ্টম শ্রেণির এক ছাত্রীসহ কয়েকজন ছাত্রকে এক ব্যাচে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে ফারুক অন্য ...

বাংলাদেশ-ভারত-নেপাল পরীক্ষামূলক বাস চলাচল শুরু ২৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বাস সার্ভিস। মোটর ভেহিকল এগ্রিমেন্ট (এমভিএ) চুক্তির আওতায় আগামী ২৩ এপ্রিল (সোমবার) ঢাকা থেকে দুটি বাস ছেড়ে যাবে। জানা গেছে, ঢাকা থেকে বাস দুটি ছেড়ে রাতে রংপুরে অবস্থান করবে। পরদিন ২৪ তারিখ (মঙ্গলবার) সকালে আবার যাত্রা শুরু করে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে ওইদিন সন্ধ্যায় দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছাবে এবং সেখানে অবস্থান করবে। ...

রাজনৈতিক উদ্দেশে সিরিয়ায় হামলা: মার্কিন বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসঙ্ঘের হিসাবে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে পাঁচ লাখের বেশি লোক নিহত হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। এই নিহতদের মধ্যে ছোট্ট একটি অংশ নিহত হয়েছে বাশার সরকারের কমপক্ষে ৩৪টি রাসায়নিক গ্যাস হামলায়। তথাপি এই রাসায়নিক হামলাকেই বাশার সরকারের ‘সীমা অতিক্রম’ হিসেবে পশ্চিমারা কেন বিচার করছে সেটি বোঝা দায় হচ্ছে। সিরীয় জনগণ বলছেন, সাতটি বছর ধরে ব্যারেল বোমা, ...

ভারতে স্কুলছাত্রীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: মেলায় পথ হারানো এক স্কুলছাত্রীকে বাড়ি পৌঁছে দেয়ার আশ্বাসে মোটরসাইকেলে তুলে নিয়ে জঙ্গলের ভেতর তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে ভারতের বর্ধমান শহর লাগোয়া একটি গ্রামের ওই কিশোরী আউশগ্রাম থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বর্ধমান সদর) প্রিয়ব্রত রায় বলেন, পসকো আইনে গণধর্ষণের মামলা করা ...

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ খোকন সূত্রধর নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা-আগরতলা বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত যুবক ছিনতাইকারী। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির ম্যানেজারকে হাতুড়ি পেটা করে সাড়ে ১৮লাখ টাকা ছিনকাইকালে সোমবার খোকন সূত্রধরকে আটক করা হয়েছিল। ঘটনাস্থল থেকে বুলেট ভর্তি ম্যাগজিন, একটি পিস্তল, দুটি রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ...