১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:০০

সদ্য সংবাদ

নৌ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: ঘুষসহ হাতেনাতে গ্রেপ্তার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ড. এস এম নাজমুল হকের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহ্দ বিন আমিন চৌধুরীর এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোহাম্মদ আবুল হাসান সাংবাদিকদের জানান, গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ সাতদিন রিমান্ডে ...

নাইকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১৩ মে দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল হাসানের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করায় বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে দিন ধার্য করেন। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এ ...

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার এক আসামি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা ডিবি পুলিশের ওসিসহ তিন সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। পুুলিশ জানিয়েছে, নিহত আবদুল হালিম ডাকাত দলের একজন সদস্য। তিনি উপজেলার বাজেবাহেরচর গ্রামের মফিজুল ইসলাম মাবুর ছেলে। পুলিশ আরও জানায়, কংশনগর এলাকার একটি ...

কলকাতার ছবিতে চিত্রনায়ক আলমগীর

বিনোদন ডেস্ক: অভিনয়ে আজকাল তেমন দেখা যায় না নায়ক আলমগীরকে। গেল শুক্রবার মুক্তি পেয়েছে তার পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’। ছবিটিতে পরিচালনার পাশপাশি অভিনয়েও দেখা গেছে আলমগীরকে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। এবার ঋতুপর্ণার অনুরোধে কলকাতার একটি সিনেমায় অভিনয় করছেন আলমগীর। বর্তমানে উত্তর কলকাতার বিখ্যাত লাহা বাড়িতে শুটিংয়ে ব্যস্ত আলমগীর। ছবির নাম ‘আমার লবঙ্গতা’। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী ...

লন্ডনে বসেই ১৩ গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ডিজিটাল ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ১৩টি ফাইলে স্বাক্ষর করেছেন। তিনি ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে এখন লন্ডনে রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, লন্ডনে ব্যস্ত কর্মসূচি সত্ত্বেও প্রধানমন্ত্রী ডিজিটাল ব্যবস্থায় অফিস চালিয়ে যাচ্ছেন এবং ফাইলে স্বাক্ষর ও নিষ্পত্তি করছেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে ১৭ এপ্রিল লন্ডনে পৌঁছার পর ...

মোস্তাফিজ উইকেট টেকিং বোলার : জহির খান

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের হয়ে চলতি মৌসুমে প্রথমবারের মত মাঠে নেমেই নিজের প্রতিভার ঝলক দেখান মোস্তাফিজ। টানা তিন ম্যাচে তার দল হারলেও দুর্দান্ত মোস্তাফিজ তুলে নেন ৫ উইকেট। তবে দলের জয়ে ম্যাচে অনেকটা ম্লান ছিল এই তারকা। চার ওভার বল করে দেন ৫৫ রান, থাকেন উইকেট শূন্য। মোস্তাফিজের এমন পারফর্মেন্সের পরও হতাশ নন ভারতের সাবেক পেসার জহির খান। ক্রিকবাজের সঙ্গে আলাপে ...

সম্পাদকদের আপত্তি ছয়টি ধারায় :সংশোধনের আশ্বাস আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ছয়টি ধারাকে স্বাধীন সাংবাদিকতার পথে বাধা বলে আখ্যায়িত করেছে সম্পাদক পরিষদ। সচিবালয়ে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠককালে তারা ধারাগুলো নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ যৌক্তিক। আলোচনার ভিত্তিতে আইনটি সংশোধন করা হবে। তিনি বলেন, আগামী ২২ এপ্রিল সংসদীয় কমিটির বৈঠকে এ ...

মানুষের মুক্তির জন্য গণঅভ্যুত্থান ঘটাতে হবেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের মুক্তির জন্য গণ-অভ্যুত্থান ঘটাতে হবে। সরকারের বিভিন্ন রোল মডেলকে মিথ্যাচার মন্তব্য করে তিনি বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে হবে। আর মুক্তি পাওয়ার একটি পথ, সেটা হচ্ছে, জনগণ। তিনি বলেন, জনগণের কাছে যেতে হবে। জনগণকে জাগিয়ে তুলতে হবে। গণ-অভ্যুত্থান ঘটাতে হবে। শুধু দেশনেত্রীর মুক্তির জন নয়, এটা বাংলাদেশের মানুষের মুক্তির ...

এ মুহূর্তে বিএনপির একমাত্র লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি: খসরু

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি কোনো প্রকার নির্বাচনের আলোচনায় যাবে না জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ মুহূর্তে বেগম খালেদা জিয়ার মুক্তিই বিএনপির একমাত্র লক্ষ্য। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু আইনের প্রতি সম্মান দেখাতেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ...

দেশের বিভিন্ন স্থানে মিঠা পানির সংকট

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মিঠা পানির সংকট দেখা দিয়েছে। এই সমস্যাটি প্রতি বছরই খাবার পানির আকাল বাড়ছে সমতল, উপকূল ও পার্বত্য এলাকায়। ভূগর্ভ থেকে পানি তোলায় নেমে যাচ্ছে এই স্তর। নদীর পানিতে বাড়ছে লবণাক্ততা। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, বাংলাদেশে ৬৫ ভাগ নাগরিক সুপেয় পানি থেকে বঞ্চিত। চার বছর পর রাজধানীবাসী পদ্মা নদীর পানি ব্যবহার করতে পারবে বলে আশা ওয়াসার। ...