১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

সদ্য সংবাদ

জয়ার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সৃজিত

বিনোদন ডেস্ক: বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। অবশেষে গুঞ্জন নিয়ে মুখ খুললেন সৃজিত মুখার্জি। জয়াকে প্রশংসার সাগরে ভাসালেন তিনি। ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘জয়ার মতো অভিনেত্রী, জয়ার মতো মানুষ, জয়ার মতো নারী আমি খুব কম দেখেছি। এই সম্পর্ক বন্ধুত্ব, প্রেম বা তার ...

কাস্ত্রো পরিবারের বাইরে নতুন নেতৃত্বে কিউবা

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার পার্লামেন্ট রাউল কাস্ত্রোর ঘনিষ্ঠ মিগুয়েল দিয়াজ কানেলকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে। বৃহস্পতিবার কিউবার পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করবে। কয়েক যুগ পর এখন কমিউনিস্ট শাসিত কিউবায় কাস্ত্রো পরিবারের বাইরে নতুন নেতৃত্ব আসছে। কাস্ত্রো পরিবারের বাইরের নেতৃত্বের কিউবা কিভাবে এগুবে, তা নিয়ে এখন অনেক আলোচনা রয়েছে। ৮৬ বছর বয়সী রাউল কাস্ত্রো অবসরে যাচ্ছেন। তিনি ২০০৮ সালে ...

১০ মিনিটের বিচারে নিরপরাধ নারীকে মৃত্যুদণ্ড!

নিজস্ব প্রতিবেদক: বিচারের মোট সময় ১০ মিনিট। আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসামিকে দেয়া হয় মাত্র ২ মিনিট। এভাবে ১০ মিনিট শেষ হলেই বিচারক ওই নারী আসামিকে মৃত্যুদণ্ড দেন। ইরাকে এভাবে স্বল্প সময়ের বিচারে মৃত্যুদণ্ড দেয়া হয় আরও ১৩ নারীকে। তাদের বিরুদ্ধে জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে সংযোগ থাকার অভিযোগ। ফলে এসব নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। সব মিলিয়ে ৩০০ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় ইরাক। ...

জন্মদিনে সন্তানকে ৬ ঘণ্টা কাছে পাবেন বাবা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: নিজ সন্তানের জন্মদিন পালনের জন্য সন্তানকে ৬ ঘণ্টা কাছে রাখার সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।  রাজধানীর গুলশানের বাসিন্দা এএমএইচ হাসানের এক বছর বয়সী শিশুসন্তান সৈয়দ ইয়াসিন আবদুল্লাহর প্রথম জন্মদিন ২৮ এপ্রিল উদযাপনের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন হাইকোর্ট। জানা গেছে, এএমএইচ হাসান ও তাসমিয়ার বিয়ে হয় ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি। ২০১৭ সালের মাঝামাঝি তাদের বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটে। এর ...

এবার কোচিং সেন্টার মালিককে পেটালেন ছাত্রলীগ নেতা রনি

নিজস্ব প্রতিবেদক: অধ্যক্ষকে পেটানোর কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই প্রকাশ পেল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির আরেক কেলেঙ্কারি। এবার তিনি পিটিয়েছেন চট্টগ্রামের এক কোচিং ব্যবসায়ীকে। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে কোচিং মালিক রাশেদ মিয়া পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনারও সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার ইউনিএইড কোচিং সেন্টারের অফিস কক্ষের প্রায় ৬ মিনিটের এই ...

অনুমতি থাকলেও নেতাদের ভেতরে ঢুকতে দিল না কারাকর্তৃপক্ষ

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : অনুমতি দেয়ার পরও দ্বিতীয় বারের মত কারাকর্তৃপক্ষ বিএনপি মহাসচিবসহ শীর্ষ তিন নেতাকে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে দিলেন না। দীর্ঘ সময় অপেক্ষার পরও চেয়ারপারসনের সাক্ষাত ছাড়াই ফিরে গেলেন তারা। আজ বৃহস্পতিবার বিকেলে পুরোনো ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যাক্ত এবং পরে ‘বিশেষ’ ঘোষিত কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তারা। বিএনপির প্রতিনিধি ...

ঢাবির সিন্ডিকেট নির্বাচনে আওয়ামীপন্থিদের বিজয়

ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ছয়টি পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দল। বিপরীতে একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থকদের সাদা দলের প্রার্থী। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই ভোটগ্রহণ চলে। একই সঙ্গে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে মোট ছয়টি ...

জেনে নিন ফল খাওয়ার সঠিক সময় ও নিয়ম

লাইফ স্টাইল ডেস্ক:  সৌন্দর্য, স্বাস্থ্য, দীর্ঘায়ু—সব ক্ষেত্রেই ফল উপকারী খাদ্য হিসেবে বিবেচিত। ফল হলো প্রকৃতি-প্রদত্ত এক আশীর্বাদ। এটি সুস্বাদু ও সহজপ্রাপ্য। তবে এই আশীর্বাদ অভিশাপে রূপ নেয়, যদি এটি গ্রহণের সময় ও পদ্ধতি সঠিক না হয়। প্রায় সবার মাঝেই একটি ভ্রান্ত ধারণা হলো, ফল যেকোনো সময় কেটে খাওয়া যায়। কিন্তু ফল গ্রহণের সুনির্দিষ্ট সময় অনুসরণ করা না হলে ফল থেকে ...

বিপিএলে কমছে বিদেশি কোটা

স্পোর্টস ডেস্ক:  বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি গতবার বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে আবেদন করেছিল, একাদশে সর্বোচ্চ পাঁচ বিদেশি খেলাতে চায় তারা। সেই আবেদনে গভর্নিং কাউন্সিল সাড়াও দিয়েছিল। পাঁচ বিদেশি খেলানোর অনুমতি দেওয়ার সপক্ষে অদ্ভুত এক যুক্তিও দিয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার মল্লিক, ‘ওই সংখ্যায় স্থানীয় প্রতিভা আমাদের নেই, যারা এত বড় টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে প্রস্তুত। ভারতে যে পরিমাণ প্রতিভা ...

বৈঠকে বসছেন হাসিনা-মোদি

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে দ্বি-পক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লন্ডনের ল্যানক্যাস্টার হাউজে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিবেশী এই দুই দেশের সরকারপ্রধানদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুটি বেশ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা সঙ্কট, তিস্তা ইস্যু, দুই দেশের মধ্যে নিরাপত্তা ...